NCP Diaspora Italy

NCP Diaspora Italy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NCP Diaspora Italy, Nonprofit Organization, Rupayan Trade Center, Level 15, 114 Kazi Nazrul Islam Avenue, Dhaka.
(2)

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

আমরা শোকাহত
15/08/2026

আমরা শোকাহত

NCP Diaspora Alliance Lazio Region-এর উদ্যোগে ইউর পার্লাস্পোর্ট পার্কের মনোরম পরিবেশে চা-চক্র ও রাজনৈতিক আলোচনা সভা ☕🇧🇩র...
15/08/2026

NCP Diaspora Alliance Lazio Region-এর উদ্যোগে ইউর পার্লাস্পোর্ট পার্কের মনোরম পরিবেশে চা-চক্র ও রাজনৈতিক আলোচনা সভা ☕🇧🇩

রোমের ইউর পার্লাস্পোর্ট (Eur Palasport) পার্কের সবুজের ঘেরা উন্মুক্ত প্রাঙ্গণে NCP Diaspora Alliance, Lazio Region-এর উদ্যোগে এক বিশেষ চা-চক্র ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এক কাপ গরম চা আর আড্ডার মধ্য দিয়ে শুরু হলেও সভার মূল কেন্দ্রবিন্দু ছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বর্তমান সংকটময় পরিস্থিতি। আলোচনায় প্রবাসীরা তাঁদের গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেন:

* বিএনপি সরকারের অধীনে চলমান রাজনৈতিক সংকট: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের অভাব এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে সবাই তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

* জ্বালানি ও বিদ্যুৎ সংকট: এলপিজি গ্যাস, তেল এবং বিদ্যুতের চরম ঘাটতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কীভাবে স্থবির করে তুলেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের মানুষের এই দুর্ভোগে প্রবাসী সমাজ গভীরভাবে ব্যথিত।

* জুলাই সনদের (July Charter) বাস্তবায়নে বিলম্ব: জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও মূল দাবিগুলো অর্থাৎ 'জুলাই সনদ' বাস্তবায়নে সরকারের টালবাহানা ও দীর্ঘসূত্রতার তীব্র সমালোচনা করা হয়। এই সনদ অনতিবিলম্বে পূর্ণ বাস্তবায়নের দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।

* ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও কূটনীতি: বাংলাদেশ যেন কোনো নির্দিষ্ট দেশের ওপর এককভাবে নির্ভর না করে—ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এক ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক (Balanced Diplomatic Relationship) বজায় রাখে, সেই জোর দাবি তোলা হয়।

প্রবাসে থাকলেও আমাদের হৃদয় সর্বদা বাংলাদেশে পড়ে থাকে। দেশের এই ক্রান্তিলগ্নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকা এবং সত্যের পক্ষে আওয়াজ তোলা অত্যন্ত জরুরি। NCP Diaspora Alliance Italy সব সময় প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে।

সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে নিজ নিজ মতামত শেয়ার করার জন্য।

দলের পুলিশ 👮‍♂️ হলে আইনের বাইরেও যা কিছু মনে হয় তা বলা যায়
15/08/2026

দলের পুলিশ 👮‍♂️ হলে আইনের বাইরেও যা কিছু মনে হয় তা বলা যায়

14/08/2026
12/08/2026

গণহত্যা, অগণিত মানুষকে পঙ্গু করা এবং দেশে অরাজকতা তৈরির মতো জঘন্য অপরাধের পরও ফ্যাসিস্টদের মধ্যে ন্যূনতম কোনো অপরাধবোধ বা লজ্জা নেই|

☕ চায়ের আড্ডা ও মতবিনিময় সভা ☕আলস বিকেলে চায়ের কাপে ধোঁয়া উঠবে। সঙ্গে থাকবে গল্প, হাসি আর জমজমাট আড্ডা—এই সুন্দর সময়টা আ...
12/08/2026

☕ চায়ের আড্ডা ও মতবিনিময় সভা ☕

আলস বিকেলে চায়ের কাপে ধোঁয়া উঠবে। সঙ্গে থাকবে গল্প, হাসি আর জমজমাট আড্ডা—এই সুন্দর সময়টা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজন।

আয়োজনে:
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স (NCPD), রোম-লাসিও, ইতালি।

কর্মসূচি ও স্লোগান:
✊ "জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, করতে হবে"

অনুষ্ঠানের সময় ও স্থান:
📅 তারিখ: ১৫ আগস্ট, ২০২৬ ইং (১৫/০৮/২০২৬)
🕓 সময়: বিকেল ৪:০০ টা
📍 স্থান: Eur Palasport মেট্রো সংলগ্ন পার্ক, রোম, ইতালি।

চলে আসুন, দেখা হবে চায়ের কাপে! ☕✨

LIE
11/08/2026

LIE

Address

Rupayan Trade Center, Level 15, 114 Kazi Nazrul Islam Avenue
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NCP Diaspora Italy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NCP Diaspora Italy:

Shortcuts

Share