Tannery Workers Union

Tannery Workers Union চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার রক্ষার উদ্দেশ্যে ১৯৬৫ সালে গঠিত।

27/05/2026

ঈদ মোবারক!

পবিত্র ঈদুল আজহার সুমহান আত্মত্যাগের চেতনায় জাগ্রত হোক মনুষ্যত্ব। সকল হিংসা , বিদ্বেষ ও হানাহানির অবসান ঘটুক । শোষণ , বঞ্চনা ও নিপীড়ন মুক্ত একটি সুন্দর , সমৃদ্ধ ও সত্যিকারের বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক। সুদৃঢ় হোক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন । মেহনতি শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এই কামনায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার অফুরন্ত শুভেচ্ছা।

13/04/2026
অভিনন্দন ও শুভেচ্ছা             বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ টিপু সুলতান , বাংলাদেশ ফিনিশড...
10/03/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

বেঙ্গল লেদার কমপ্লেক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ টিপু সুলতান , বাংলাদেশ ফিনিশড লেদার , লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ইউনিয়নের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন জনাব মোঃ টিপু সুলতান তার পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সোশ্যাল কমপ্লায়েন্সের মাধ্যমে চামড়া শিল্পের কাংখিত উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। উৎপাদনের অবিচ্ছেদ্য অংশ শ্রমিকদের প্রতি জনাব টিপু সুলতানের সুদৃষ্টি অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

পরিশেষে ইউনিয়নের নেতৃবৃন্দ BFLLFEA এর নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ টিপু সুলতানের সর্বাঙ্গীন সাফল্য , মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।

বার্তা প্রেরক
শেখ আকরাম হোসেন
দপ্তর সম্পাদক
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর ভূমিধ্বস বিজয়ে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্...
13/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর ভূমিধ্বস বিজয়ে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক এক বিবৃতিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী কে অভিনন্দন জানিয়েছেন।

ইউনিয়নের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন জনাব তারেক রহমানের নেতৃত্বে সুশাসন , গণতান্ত্রিক , বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। বিশেষ করে গরীব , মেহনতি , শ্রমজীবি মানুষের জীবন মানের উন্নয়ন ও অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

বার্তা প্রেরক
শেখ আকরাম হোসেন
দপ্তর সম্পাদক
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন

১২ জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে আমাদের শপথ হোক আর নয় শিশু শ্রম , অবিলম্বে শিশু শ্রম মুক্ত করে পৃথিবীর সকল শিশুর জ...
04/01/2026

১২ জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে আমাদের শপথ হোক আর নয় শিশু শ্রম , অবিলম্বে শিশু শ্রম মুক্ত করে পৃথিবীর সকল শিশুর জন্য ক্ষুধা মুক্ত , যুদ্ধ মুক্ত একটি নিরাপদ বিশ্ব গড়ার মাধ্যমে শিশুদেরকে সু নাগরিক হিসেবে গড়ে তোলা ।
New messages and calls are secured with end-to-end encryption. Only people in this chat can read, listen to or share them

বাংলাদেশ ফিনিশড লেদার , লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন ( BFLLFEA ) এর প্রধান উপদেষ্টা , ঢাকা হাইড ...
06/12/2025

বাংলাদেশ ফিনিশড লেদার , লেদার গুডস্ এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন ( BFLLFEA ) এর প্রধান উপদেষ্টা , ঢাকা হাইড এন্ড স্ক্রীনস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক , চামড়া শিল্পের অন্যতম উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি জনাব এম এ রশিদ ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) জনাব এম এ রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক গভীর শোক প্রকাশ করেছেন। ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন এই শিল্পের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে বর্তমানে চামড়া শিল্পের সংকট উত্তরণের ক্ষেত্রে তিনি যখন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ শুরু করেছিলেন ঠিক তখনই হঠাৎ করে তার চলে যাওয়ায় একটা শুন্যতার সৃষ্টি হলো। চামড়া শিল্পের জন্য ওনার অবদান নিশ্চিয়ই স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুম এম এ রশিদ ভূঁইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন ।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান , ফেন্সি লেদার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী , বিশিষ্ট শিল্পপতি জনাব স...
11/11/2025

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান , ফেন্সি লেদার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী , বিশিষ্ট শিল্পপতি জনাব সামসুল হুদা ( হুদু ভাই ) এর মৃত্যুতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ হুদু ভাই এর সাথে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মরহুম হুদু ভাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ( টি ইউ সি ) এর দপ্তর সম্পাদক , প্রখ্যাত শ্রমিক নেত্রী ও নারী নেত্রী সাহিদা পারভীন শিখা আ...
09/11/2025

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ( টি ইউ সি ) এর দপ্তর সম্পাদক , প্রখ্যাত শ্রমিক নেত্রী ও নারী নেত্রী সাহিদা পারভীন শিখা আপার মাতা লতিফা খানম লিলি আজ রবিবার বিকেলের দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) শিখা আপার মায়ের মৃত্যুতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন গভীর ভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ।

17/10/2025

চট্টগ্রামে রিফ লেদার লিমিটেডে শ্রমিক অধিকার লঙ্ঘন এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্য গণকে মালিক কর্তৃক উদ্দেশ্য মূলক ভাবে চাকরী চ্যুত করায় ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, ঢাকা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ।
-----------------------------------------------
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, ঢাকা এর সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক এক বিবৃতিতে চট্টগ্রামের রিফ লেদার লিঃ এর মালিক কর্তৃক শ্রমিকদের নিম্নতম মজুরী সহ আইনানুগ সুযোগ সুবিধা প্রদানে অনিহা ও বঞ্চিত করা এবং বিভিন্ন ভাবে শ্রমিকদেরকে হয়রানির মাধ্যমে শ্রম অধিকারের গুরুতর লঙ্ঘন এবং সম্পূর্ণ উদ্দেশ্য মূলক ভাবে চট্টগ্রাম ট্যানারী শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্য শ্রমিকদেরকে চাকরী চ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, ঢাকা এর নেতৃবৃন্দ বলেন আজ যেখানে চামড়া শিল্পের বিদ্যমান সংকট থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে , তখন রিফ লেদার লিঃ এর মালিক কর্তৃপক্ষের শ্রমিক ও শিল্প বিরোধী এহেন কর্মকান্ড চামড়া শিল্পের সংকটকে আরো ঘনীভূত করবে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক হয়রানি বন্ধ করে নিম্নতম মজুরী সহ শ্রম আইনের বাস্তবায়ন এবং চাকুরী চ্যুত ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সদস্যদেরকে চাকুরীতে পূণর্বহালের জোর দাবী জানান এবং মাননীয় শ্রম উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করেন।

বার্তা প্রেরক -
শেখ আকরাম হোসেন
দপ্তর সম্পাদক
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন, ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি ---------------------চামড়া শিল্পের প্রাচীন ও ঐতিহ্যবাহী  শ্রমিক সংগঠন ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এবার...
11/10/2025

সংবাদ বিজ্ঞপ্তি
---------------------
চামড়া শিল্পের প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এবার ৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ১১ অক্টোবর ২০২৫ তারিখ শনিবার বিকাল ৩ টায় বিসিক চামড়া শিল্প নগরী, হেমায়েত পুর , সাভার , ঢাকায় অবস্থিত ইউনিয়ন কার্যালয়ের সামনে এক বিরাট শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় । ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জনাব হাদিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক। সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ট্যানারী কারখানার শ্রমিক প্রতিনিধি গণ। এখানে উল্লেখ্য যে, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সম্মানিত সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আবুল কালাম আজাদ এর চোখের অপারেশন ও শারীরিক অসুস্থতা জনিত কারণে সভায় উপস্থিত হতে না পারায় তিনি এক বার্তায় সকল সহকর্মী, নেতৃবৃন্দ, শ্রমিক ও কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ।
সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক তার বক্তব্যের প্রথমেই ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে তাদের অবদানের জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এরপর তিনি সরকার ঘোষিত ট্যানারী শ্রমিকদের নিম্নতম মজুরী দীর্ঘ প্রায় এক বছরেও বাস্তবায়ন না হওয়ার কারণ ও প্রেক্ষাপট বর্ণনা করেন । তিনি বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত নিম্নতম মজুরী বাস্তবায়ন কমিটি একাধিক বৈঠকের পর গত ১৮/০৯/২০২৫ তারিখে ৫ টি গ্রেড সহ একটি সংশোধিত ( Revised ) নিম্নতম মজুরী চুড়ান্ত করেছেন। যা সরকার ঘোষিত তারিখ ২১ নভেম্বর ২০২৪ হতে কার্যকরী হবে এবং বকেয়া সহ শ্রমিকরা পাবে। তিনি চলতি অক্টোবর মাসের বেতনের সাথে যুক্ত করে সংশোধিত নিম্নতম মজুরী দেওয়ার জন্য সকল ট্যানারীর মালিক গণকে অনুরোধ জানান। অন্যান্য বক্তা গণ নিম্নতম মজুরী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানান। বক্তারা আরো বলেন শ্রমিকরা আর কোন বিলম্ব এবং টালবাহানা সহ্য করবে না । সভা পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন। বিভিন্ন ট্যানারী থেকে শ্রমিকরা ব্যানার সহ মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

বার্তা প্রেরক
শেখ আকরাম হোসেন
দপ্তর সম্পাদক
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন,

Address

Head Office: 180/A, Hazaribagh, Dhaka/1209; Branch Office: BSCIC Tannery Industrial Estate, Hemayetpur, Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tannery Workers Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tannery Workers Union:

Share

Category