Ridisudhom Joint Association

Ridisudhom Joint Association We ar giving service to the poor people to survive them.We will may arrange and carry on many campaig

এটি একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও স্বেচ্ছাসেবীমূলক সামাজিক সংগঠন। সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশের তিন পার্বত্য জেলার অন্তর্গত সকল ইউনিয়নকে কেন্দ্র করে,একটি যৌথ সচেতন সমাজের তত্বাবধানে গড়ে উঠেছে "রিদিসুদুম জয়েন্ট এসোসিয়েশন" সংগঠনটি।

শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারে ন...
08/06/2026

শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারে না। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে Ridisudhom Joint Association,এর পক্ষ থেকে একজন এইচএসসি পরীক্ষার্থীর হাতে পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টেস্ট পেপার বই তুলে দেওয়া হয়েছে।

আমরা বিশ্বাস করি, একটি বই শুধু কাগজের সমষ্টি নয়; এটি একজন শিক্ষার্থীর স্বপ্ন, আত্মবিশ্বাস এবং সফলতার পথচলার সঙ্গী। আমাদের এই সামান্য সহযোগিতা যদি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও শিক্ষা, মানবতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারি।

পরিশেষে, যারা যারা এই ছাত্রীর বই কেনার জন্য সহযোগিতা করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

“এক শিক্ষার্থীর স্বপ্নের সহযাত্রী”
Ridisudhom Joint Association,
Chittagong Hill Tracts

📖✨

05/06/2026

জুরুরি রক্তের প্রয়োজন আজ বিকাল ৫/৬ /২০২০৬ শুক্রবার
নাম:বানু চাকমা
ঠিকানাঃ মহালছড়ি
ব্লাড: বি+
যোগাযোগ:০১৮০৬৫৮৯৭৯৫
মেডিকেল নাম :সরকারি হাসপাতাল
রোগীর সমস্যা: জ্বরায়ু সমস্যা

26/05/2026

ডেলিভারি রোগীর জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে (নিরবপি মা) আমার আপন ভাবি'র জন্য ইমারজেন্সি ২ ব্যাগ A+ পজেটিভ ব্লাড প্রয়োজন। কেউ থাকলে এগিয়ে আসুন। যোগাযোগ 01559076580

25/05/2026

খাগড়াছড়ি সদরস্ত গাছবান ১১ নাম্বার গ্রাম থেকে নিয়ে আসা খাগড়াছড়ি জিরোমাইল পার্কসাইড হসপিটালে এক এক টিউমার অপারেশন রোগীর জন্য A+(পজিটিভ) রক্তের খুবই প্রয়োজন, তাই উক্ত রোগীর মঙ্গলের স্বার্থে সকল এ পজিটিভ রক্ত যোদ্ধাদের সবিনয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি!

নাম:-সুমিতা চাকমা

ব্লাডগ্রুপ :-A+(পজিটিভ)

রক্তদানের স্থান :-জিরোমাইল পার্কসাইড হসপিটাল

যোগাযোগ :-:01827850021

আজ ২২ মে ২০২৬ রোজ শুক্রবার ,রিদিসুধোম জয়েন্ট এসোসিয়েশন এর পক্ষ হতে রাঙ্গামাটির নতুন সদস্যদের নিয়ে অফলাইন মিটিং আয়োজন করা...
22/05/2026

আজ ২২ মে ২০২৬ রোজ শুক্রবার ,রিদিসুধোম জয়েন্ট এসোসিয়েশন এর পক্ষ হতে রাঙ্গামাটির নতুন সদস্যদের নিয়ে অফলাইন মিটিং আয়োজন করা হয়। কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু পরানধন চাকমা'র উপস্থাপনায় সভায় সকলের উপস্থিতিতে প্রথমে একে একে সকলে পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন- বাবু সজিব চাকমা(তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ), পরানধন চাকমা(সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ), রতন চাকমা(সদস্য), সুনীল চাকমা(সদস্য),কল্যাণ চাকমা(সদস্য),নয়ন চাকমা(সদস্য), প্রশান্ত চাকমা(সদস্য)।

সভায় সবার মতামতের ভিত্তিতে সংগঠনের কাজ বাড়ানো,সদস্য বাড়ানো,কার্যক্রম নিয়ে কাজ করা,সদস্যদের মানবিক কাজে উৎসাহিত করা ,রক্ত সংগ্রহের বিষয়টা আরো বাড়ানো,মাসিক ফি ঠিকমতো পরিশোধ করা ও স্কুল/কলেজ পরিদর্শন করে বিভিন্ন দিক-নিদেশনা দেওয়া বা কোনো প্রতিষ্ঠানে ফ্রি-শিক্ষা ক্যাম্পেইন ও মেডিক্যাল ক্যাম্পেইন করার পরামর্শ দেওয়া হয়।

পরবর্তীতে বক্তারা একে একে সকলের মতামত ও পরামর্শ প্রদান করেন।

কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিব চাকমা ও সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরানধন চাকমা অনুসারে কার্যক্রমগুলো গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন।

বিবিধ আলোচনা মধ্যে দিয়ে অনলাইন সভা সমাপ্ত হয়।

#অফলাইনমিটিং
#মাসিক_সভা

22/05/2026

আগামীকাল লাইফ কেয়ার হাসপাতাল, খাগড়াছড়িতে রক্তশূন্যতা রোগীর জন্য ও পজিটিভ রক্ত প্রয়োজন🙏

ব্লাডগ্রুপ :- (O+)
পরিমান:-১ ব্যাগ
যোগাযোগ : 01715277333
ঠিকানা:- life care hospital, Khagrachhari
সময়: ২৩ মে ২০২৬

আজ ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার ,রিদিসুধোম জয়েন্ট এসোসিয়েশন এর পক্ষ হতে রাঙ্গামাটির নতুন সদস্যদের নিয়ে সমন্বয় সভা ভার্চুয়া...
21/05/2026

আজ ২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার ,রিদিসুধোম জয়েন্ট এসোসিয়েশন এর পক্ষ হতে রাঙ্গামাটির নতুন সদস্যদের নিয়ে সমন্বয় সভা ভার্চুয়ালভাবে আয়োজন করা হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু সজিব চাকমা'র উপস্থাপনায় সভায় সকলের উপস্থিতিতে প্রথমে একে একে সকলে পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। পরে কেন্দ্রীয় কমিটির, সভাপতি বাবু সত্যজিৎ চাকমা,সহ-সভাপতি বাবু স্মৃতিময় চাকমা ,সাধারন সম্পাদক বাবু সুরবিতন চাকমা,সাংগঠনিক সম্পাদক বাবু প্রবন চাকমা সাংগঠনিক কার্যক্রম বিষয়ে তুলে ধরেন। পরবর্তীতে সভায় উপস্থিত সকলে একে একে মন্তব্য/বক্তব্য পেশ করেন।

সভায় বক্তব্য রাখেন- বাবু পরানধন চাকমা(সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ) বাবু সজিব চাকমা(তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ), রতন চাকমা(সদস্য), সুনীল চাকমা(সদস্য)।

সভায় সবার মতামতের ভিত্তিতে সংগঠনের কাজ বাড়ানো বা কোনো দুর্গম এলাকায় শিক্ষা ক্যাম্পেইন ও মেডিক্যাল ক্যাম্পেইন করার পরামর্শ দেওয়া হয়।

পরবর্তীতে বক্তারা একে একে সকলের মতামত ও পরামর্শ প্রদান করেন।

কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বাবু সুরবিতন চাকমা ও সাংগঠনিক সম্পাদক বাবু প্রবণ চাকমা সভার প্রস্তাবনা অনুসারে কার্যক্রমগুলো গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন।

বিবিধ আলোচনা মধ্যে দিয়ে অনলাইন সভা সমাপ্ত হয়।

#মাসিক_সভা #রিদিসুদোম জয়েন্ট এসোসিয়েশন

21/05/2026

কিডনি অপারেশন রোগীর জন্য আজ বিকালে ১ ব্যাগ A(+Ve) রক্ত প্রয়োজন।
স্থান: জেনারেল হসপিটাল,রাঙ্গামাটি
যোগাযোগ: 01849921969

18/05/2026

আজ এক্সিডেন্ট রোগীর জন্য হেলথ কেয়ার হাসপাতাল,খাগড়াছড়ি'তে ০১ ব্যাগ ও পজিটিভ রক্তদান করেন রিদিসুধোম জয়েন্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু এডিশন চাকমা।

অপারেশন পরবর্তী রক্তের প্রয়োজনে মাঝরাতেও মানবিক সহযোগিতা জন্য ছুটে আসছেন রক্তদাতা। এ রক্তদানের মধ্যে রক্তদাতার পূর্ণ হলো ১১তম রক্তদান। রোগীর সুস্থতা ও রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন রইলো♥️

Address

Khagrachari
Dhaka
4400

Alerts

Be the first to know and let us send you an email when Ridisudhom Joint Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ridisudhom Joint Association:

Share