Bangladesh Awami Alliance

Bangladesh Awami Alliance Bangladesh Awami Alliance is a vibrant community and alliance dedicated to upholding the values that inspired the freedom struggle of Bangladesh.

This platform brings together individuals who believe in the strength and power of common people and are committed to the welfare of lower-income communities. Guided by the enduring principles of nationalism, socialism, democracy, and secularism, the Alliance seeks to foster unity, empower the underprivileged, and promote justice, equality, and progress for all. Join us in building a prosperous, i

nclusive Bangladesh that honors its history and embraces a brighter future.

শেখ রেহেনারে প্লট পেতে প্রভাব খাটাইছে টিউলিপ।দুদক আইনজীবীকে শুধুমাত্র ফিস দেয়। নাকি অন্য কিছু খাওয়ায় ??
16/08/2025

শেখ রেহেনারে প্লট পেতে প্রভাব খাটাইছে টিউলিপ।
দুদক আইনজীবীকে শুধুমাত্র ফিস দেয়। নাকি অন্য কিছু খাওয়ায় ??

14/08/2025

আওয়ামী লীগের পতন না হলে জানা যেত না যে দেশটা আসলে আওয়ামী লীগের, কারণ—

১. জাতীয় সংগীত গাইলে বলে— আ.লীগ!
২. জাতীয় পতাকার পক্ষে কথা বললে বলে— আ.লীগ!
৩. একাত্তরের পক্ষে কথা বললে বলে— আ.লীগ!
৪. মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়ালে বলে— আ.লীগ!
৫. ভারতের অবদান স্বীকার করলে বলে— আ.লীগ!
৬. পাকিস্তানের সমালোচনা বা নিন্দা করলে বলে— আ.লীগ!
৭. রাজাকারকে রাজাকার বললে বলে— আ.লীগ!
৮. দেশের যে কোনো বিষয়ে প্রতিবাদ বা সমালোচনা করলে বলে— আ.লীগ!
৯. বর্তমান শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে বলে— আ.লীগ!
১০. দেশপ্রেম প্রকাশ করলেও বলে— আ.লীগ!
১১. দেশের উন্নয়ন নিয়ে কথা বললেও বলে— আ.লীগ!
১২. আদিবাসী, হিন্দু বা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কথা বললে বলে— আ.লীগ!
১৩. ধর্মীয় শিক্ষা নিয়ে আলোচনা করলেও বলে— আ.লীগ!

মোট কথা, দেশের পক্ষে কথা বললেই আপনি— আওয়ামী লীগ!
🇧🇩 তাহলে দেশটা কি সত্যিই আওয়ামী লীগের?

05/08/2025

জামায়াত-শিবির কিছুদিন আগে ছাত্রলীগের লুঙ্গীর তলে ছিল। এখনো প্রচুর আছে বিএনপির পদে। এই লুকানোটাই তাদের স্ট্রাটিজি।

ওরা পাকিস্তানের প্রতিটি সামরিক শাসকের খাস খেদমতগার ছিল। সর্বোচ্চ সুবিধাবাদী মুনাফেকের দল জামায়াত। ভিতুর ডিম কিন্তু আওয়াজ দেয় একদম বীরের মত।

স্বাধীনতার পরে জিয়ার দয়ার তলায়। তারপরে এরশাদের। তারপরে তো বিএনপি পার্টনারশিপই করলো।

জামাত-শিবির এমন একটা অভিশপ্ত দল, যার সমর্থকেরা আজও পরিচয় দিতেও লজ্জা পায়। বলে ইসলামপন্থী, ইসলাম পছন্দ, ইসলামিক মাইন্ডেড, অরাজনৈতিক, রাজনীতি করিনা, ইসলামি সংগঠন করি ইত্যাদি।

এখন যে লম্ফঝম্ফ দেখছেন। সেটা বেশিদিন দীর্ঘ হবে না।
আর মাত্র ২ বছরের মধ্যে জামায়াত আবার এমন লুকানো লুকবে, আর খুঁজে পাওয়া যাবে না।

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধাঞ্জলি।আমরা নিহত সকলের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ...
21/07/2025

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধাঞ্জলি।
আমরা নিহত সকলের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি।

আজ বার্ন ইউনিটের করুণ চিত্রগুলো দেখতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে উঠছে। তবে কিছুটা স্বস্তি এই ভেবে যে, আমাদের দেশেই আন্তর্জাতিক মানের একটি বার্ন ইউনিট রয়েছে—যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়।

এই প্রসঙ্গে বিশেষভাবে মনে পড়ে যায় অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এবং জননেত্রী শেখ হাসিনার কথা। অধ্যাপক সামন্ত লাল সেন তাঁর জীবনের একান্ত সাধনা ও মিশন হিসেবে এই বার্ন ইউনিট গড়ে তুলেছিলেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই প্রয়াসে সবরকমের রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করেছিলেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টাতেই আজকের এই প্রতিষ্ঠানটি সম্ভব হয়েছে, যা আজ বহু জীবন রক্ষার ভরসা হয়ে দাঁড়িয়েছে।

দুঃখজনক হলেও সত্য, আজ সেই সামন্ত লাল সেন ফ্যাসিবাদী ইউনুস সরকারের রোষানলে পড়ে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। যদি এই সংকটময় মুহূর্তে তাঁকে কাজে লাগানো যেত, তবে হয়তো আরও অনেক মানুষকে বাঁচানো সম্ভব হতো।

21/07/2025

শ্বেতপত্রে উল্লেখিত বাৎসরিক পাচারকৃত ১৬ বিলিয়ন ডলারের গত ১ বছরের টা কে নিলো? রিজার্ভে তো নাই। কই গেল?

21/07/2025

বৈদেশিক ঋণ/সহায়তা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কাজে লাগতো।
এই সরকারের কি কাজে লাগে? কোন নিচ্ছে? কেন আরও চাচ্ছে?

18/07/2025

বিগত সরকারগুলোর সময়ে ভালো-মন্দ যাই ঘটুক না কেন, অতীতে কখনও দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেইজ থেকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় বিরোধ কিংবা প্রতিহিংসামূলক প্রচারণা চালানো হয়নি। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে সরকারি নির্দেশনায় বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিডিও, ডকুমেন্টারি কিংবা বিবৃতি প্রচারের নজিরও নেই।

কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের যে ধরনের কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে, তা তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক বার্তা ছড়ানো হচ্ছে, যা জাতীয় ঐক্যের পরিবর্তে সমাজে বিভাজন, ঘৃণা ও অরাজকতা তৈরি করছে। এই এক বছরে সম্পূর্ণ ভেঙ্গে পড়া রাষ্ট্রটি আরও গোল্লাই যাচ্ছে, মেরামতের অযোগ্য হয়ে যাচ্ছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এ ধরনের পক্ষপাতদুষ্ট ভূমিকা গণতন্ত্র, সংবিধান ও জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত বিপজ্জনক। যারা "প্রতিষ্ঠান সংস্কার"-এর কথা বলে ক্ষমতায় এসেছিল, তারাই এখন এসব প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে।

আদালত সম্পূর্ণ দখলে। মিডিয়া না ছাপলেও অন্যান্য সব প্রতিষ্ঠানের খবরও এখন আর গোপন থাকছে না।

সরকারি প্রতিষ্ঠান এর প্রাতিষ্ঠানিক চরিত্র নিয়ে যারা উদ্বিগ্ন থাকতেন, তারা কি এসব দেখতে পাচ্ছেন?
এসব নিয়ে তাদের কোন বক্তব্য কিন্তু দেখা যাচ্ছে না।
এটা নির্বাক সমর্থন, নাকি প্রাণের ভয়?

শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসি'র রিপোর্ট যে কারণে অগ্রহনযোগ্য ও পক্ষপাতদুষ্ট
10/07/2025

শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসি'র রিপোর্ট যে কারণে অগ্রহনযোগ্য ও পক্ষপাতদুষ্ট

10/07/2025

চারদিকে তাকিয়ে একবার হিসেব করে বলুন তো আওয়ামীলীগ স্বাধীনতার পরে কত বছর ক্ষমতায় থেকে দেশকে কি কি দিয়েছে?

আর অন্য দলেরা?

07/06/2025

মতিউর রহমানের ইনফিরিওর ইগোর মানিফেট্রেশন ফারুক ওয়াসিফ

সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের কনিষ্ঠপুত্র রিয়াদ আহমেদ লিখছেন-“এরকম একটা পোষ্ট দিবার জন্য দুঃখিত৮২-৮৩ বৎ...
15/05/2025

সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের কনিষ্ঠপুত্র রিয়াদ আহমেদ লিখছেন-

“এরকম একটা পোষ্ট দিবার জন্য দুঃখিত

৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাড়িয়ে থাকতে পারছেন না, ২ ঘন্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পরেন। ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাড়িয়েছে, যে কারণে নিজের কোন প্যান্ট পড়তে পারছেন না বাধ্য হয়েই লুঙ্গি পড়ে থাকতে হচ্ছে। যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য। যিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সাথে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সাথে কোনভাবে জড়িত হননি। আবার, যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন।

অথচ, এ ঘটনাটাকেই এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দুয়া করবেন যেন তিনি সুস্থ্য হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ।

আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার উপর পরুক। আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে তবে তাদের সবার উপর আল্লাহর লানত পরুক।

আমিন ইয়া রাব্বুল আলামিন।”

Address

Dhanmondi 32
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share