04/09/2026
শ্রীমদ্ভগবদগীতায় বলেছে ...
" যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত…" - যখনই পৃথিবীতে ধর্ম ও ন্যায়ের অবক্ষয় ঘটে, তখনই পরমাত্মা ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন। যুগের পর যুগ পেরিয়েও যাঁর বাণী মানবতার পথ দেখায়, যাঁর জীবন আমাদের শেখায় ধর্ম, সত্য ও ন্যায়ের পথে চলতে,সেই পরম সত্যেরই প্রকাশ শ্রীকৃষ্ণ....
আর এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণ করে জন্মাষ্টমী পালিত হয়।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও আনন্দের উৎসব এটি।বিশ্বাস করা হয়, অন্যায় ও অধর্মের অবসান এবং ধর্মের প্রতিষ্ঠার উদ্দেশ্যই তাঁর আবির্ভাব।
শ্রীকৃষ্ণের জ্ঞান, সত্য, ন্যায় ও মানবতার শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক। তাঁর আদর্শ আমাদের প্রতিটি পদক্ষেপে সঠিক পথের সন্ধান দিক, দূর হোক সকল অন্ধকার।
বি এ এফ শাহীন কলেজ ঢাকা কালচারাল ক্লাব-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।