Help_BUETian

Help_BUETian A Voluntary & Social Service Organization, Directed by BUET Students.

    on the case of Eti Akterআসসালামু আলাইকুম।কিছুদিন আগে আমরা ইতি আক্তার (দানিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের HSC ২য় ব...
03/09/2026


on the case of Eti Akter

আসসালামু আলাইকুম।

কিছুদিন আগে আমরা ইতি আক্তার (দানিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের HSC ২য় বর্ষের একজন শিক্ষার্থী)-এর স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর একটি পোস্ট দিয়েছিলাম। অল্প বয়সে ইতির বাবা মৃত্যুবরণ করেন, এখন তার মা-ই পরিবারের একমাত্র সহায়। ইতি তার নিজের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি তার ভাইবোন ও মায়ের দেখাশোনা করার জন্য একটি সেলাই মেশিন কিনতে চেয়েছিল, যেন সে কিছুটা হলেও পরিবারের হাল ধরতে পারে এবং দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি লাভ করে।

Main Fundraising Post:
https://www.facebook.com/HelpBUETian/posts/pfbid02krEW6fLHALGzcXtjQiLhcWt64RvK2LoS2skCEwpTLR8urz9iPcCsP9oSis4Ykx1l

আলহামদুলিল্লাহ, আপনাদের সবার আন্তরিকতায় আমরা ইতি আক্তারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিতে পেরেছি।

🛑 সংগৃহীত অর্থের বিবরণী 🛑

বিকাশ: 11,862 টাকা 27 পয়সা
নগদ: 0
রকেট: 1623 টাকা 20 পয়সা
ব্যাংক অ্যাকাউন্ট: 10,000 টাকা

মোট সংগৃহীত: 23,485 টাকা 47 পয়সা

মোট পাঠানো হয়েছে: 11,870 (বিকাশ) + 1,608 (রকেট) + 10,000 (ব্যাংক) = 23,478 টাকা

এর মাঝে 14,500 টাকা দিয়ে ইতি একটি সেলাই মেশিন কিনেছেন এবং 8,700 টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন (8,500 টাকা ক্রয়মূল্য, 200 টাকা ইজারা টোল)। ইতি ও তার পরিবারের Mobile Banking Account এবং Bank Account না থাকায় টাকার লেনদেনে তাদের প্রতিবেশী আনোয়ার হোসেন সাহায্য করেছেন।

সকল ছবি ও স্ক্রিনশট এই পোস্টের সাথে সংযুক্ত আছে।

মহান আল্লাহ ইতি ও তার অসহায় পরিবারকে রহমত ও বরকত দান করুন, আমিন।

𝐀𝐛𝐫𝐚𝐫 𝐅𝐚𝐡𝐚𝐝 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝟐𝟎𝟐𝟔: 𝐅𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐇𝐞𝐥𝐩𝐥𝐞𝐬𝐬, 𝐍𝐞𝐞𝐝𝐲 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞 𝐢𝐧 𝟔𝟒 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐬 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡৭ অক্টোবর। ২০১৯ সালের এই দিনটি...
02/09/2026

𝐀𝐛𝐫𝐚𝐫 𝐅𝐚𝐡𝐚𝐝 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝟐𝟎𝟐𝟔: 𝐅𝐞𝐞𝐝𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐇𝐞𝐥𝐩𝐥𝐞𝐬𝐬, 𝐍𝐞𝐞𝐝𝐲 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞 𝐢𝐧 𝟔𝟒 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐬 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡

৭ অক্টোবর।
২০১৯ সালের এই দিনটিতে শাহাদাত বরণ করেছিলেন বুয়েটের অনুসূর্য '১৭ (এইচএসসি ২০১৭) ব্যাচের ইইই বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

আবরার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর দিনটিকে সামনে রেখে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে Help_BUETian সংগঠন নিয়মিতভাবে একটি বার্ষিক প্রজেক্ট পালন করে আসছে, যার নাম "আবরার ফাহাদ প্রজেক্ট"। এই প্রজেক্টের অধীনে আবরার ভাইয়ের স্মরণে দুস্থ, অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। ২০২১, ২০২২ ও ২০২৪ সালে Help_BUETian এর উদ্যোগে এই প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয়েছিল।

এই বছর আমরা আরও বড় পরিসরে "আবরার ফাহাদ প্রজেক্ট ২০২৬" এর আয়োজন করতে যাচ্ছি। আমাদের পরিকল্পনা: ৬৪ জেলায় দুস্থ, অসহায়, হতদরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া।
________

🛑 একটি আনুমানিক হিসাব (জনপ্রতি খাবারের standard amount বিবেচনা করে) 🛑

চাল, মসুর ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, বিস্কুট / মুড়ি, গুঁড়া দুধ, খেজুর - এই আইটেমগুলো দিয়ে শুকনো খাবারের একটি প্যাকেট তৈরিতে প্রায় ১০০০ টাকা প্রয়োজন।

আবার, এক বেলার রান্না করা খাবার (খিচুড়ি, ডিম, মাংস)-এর ব্যবস্থা করতে প্রায় ২০০ টাকা প্রয়োজন।

৬৪ জেলার প্রত্যেকটিতে যদি ন্যূনতম ৩০ জন করে মানুষকে সাহায্য করা হয়,

শুকনো খাবার বিতরণ করতে মোট প্রয়োজনীয় অর্থ:
(৬৪ x ৩০ x ১০০০) টাকা = ১৯ লক্ষ ২০ হাজার টাকা।

এক বেলার রান্না করা খাবার বিতরণ করতে মোট প্রয়োজনীয় অর্থ:
(৬৪ x ৩০ x ২০০) টাকা = ৩ লক্ষ ৮৪ হাজার টাকা।
________

🛑 সংগৃহীত টাকার পরিমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে, ৬৪ জেলার মধ্যে কয়টিতে খাবার বিতরণ করা সম্ভব হবে, মোট কতজন অসহায় মানুষের কাছে আমরা খাবার পৌছাব, এবং শুকনো খাবার দেওয়া হবে নাকি এক বেলার রান্না করা খাবার।

🛑 আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ লক্ষ টাকা। পরিস্থিতি অনুসারে এটি পরিবর্তন করা হতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত আমাদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শুধু বুয়েটের শিক্ষার্থীরাই এই প্রজেক্টে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকবে।

এই উদ্যোগকে সফল করার জন্য সবাইকে যথাসাধ্য এগিয়ে আসার অনুরোধ করা হচ্ছে।
________

🛑 সাহায্য পাঠানোর মাধ্যমসমূহ 🛑

Reference: Abrar Fahad

𝐛𝐊𝐚𝐬𝐡 (𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥):
01843451719 (Shishir Hasan)
01537010656 (Abrar Jawad)
01580368692 (Ummehani Dina)

𝐍𝐚𝐠𝐚𝐝 (𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥):
01845919949 (Md. Ashique Al Arafat Nayeem)
01760079596 (Azraf Nahiyan)

𝐑𝐨𝐜𝐤𝐞𝐭 (𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥):
015221050645 (Md. Ibrahim Redoan)

𝐁𝐚𝐧𝐤:
Sonali Bank, BUET Branch
4404001042875
Md. Ashique Al Arafat Nayeem
Branch Code: 44040
Routing Number: 200270522
________

সন্ত্রাসমূলক ছাত্ররাজনীতির ভয়াল থাবায় ২০১৯ সালে প্রাণ হারান আবরার ভাই, ২০০২ সালে নিহত হন সনি আপু। বুয়েটে সেই সাংগঠনিক ছাত্ররাজনীতি যেন কোনোদিন ফিরে না আসে, এটাই বুয়েটের সকল শিক্ষার্থীর কাম্য। আবরার ভাইয়ের সম্মানে আমাদের আয়োজিত এই প্রজেক্টটি যেন সেই চাওয়ারই এক প্রতিফলন স্বরূপ।

আমরা আরও স্মরণ করছি ২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে নিহত বুয়েটিয়ান রেহান আহসান ভাইকে।

মহান আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করে নিন এবং আবরার ভাই, সনি আপু, রেহান ভাইয়ের আত্মার মাগফিরাত দান করুন।

আপনারা সবাই সাথে থাকলে এই উদ্যোগ সফল হবে ইনশাআল্লাহ।

  আসসালামু আলাইকুম।অনেক সময় দান সাদাকা করতে গেলে ভিক্ষাবৃত্তি ও প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে আমরা নিশ্চিন্ত মনে...
01/09/2026




আসসালামু আলাইকুম।

অনেক সময় দান সাদাকা করতে গেলে ভিক্ষাবৃত্তি ও প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে আমরা নিশ্চিন্ত মনে দান করতে পারি না। তাই প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী কিছু অ্যামাউন্ট Help_BUETian এর Monthly ফান্ডে দান করতে পারেন।

নিয়মিত ভাবে এতে অংশ নেওয়া দাতাদের উপরে এটি এককালীন সাহায্যের চাপ কমাবে। পাশাপাশি, Help_BUETian এর চলমান প্রজেক্টগুলোতে এটি ইমার্জেন্সি কাজে সাহায্য করবে এবং ছোট কেইস সমূহের বন্দোবস্তও করা যাবে, ইন শা আল্লাহ্‌।

আমরা আমাদের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বান করব আমাদের প্রজেক্টে অংশ নেয়ার জন্য। যার যতটুকু সামর্থ্য, আমরা ইন শা আল্লাহ্ সেই অনুযায়ীই কন্ট্রিবিউট করার চেষ্টা করব।

𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞: Monthly

𝐛𝐊𝐚𝐬𝐡:
Md. Ashique Al Arafat Nayeem
01845919949

𝐍𝐚𝐠𝐚𝐝:
Junayed Jahan
01318753500

𝐑𝐨𝐜𝐤𝐞𝐭:
Md. Shabbir Ahmmad
018198931187

𝐒𝐨𝐧𝐚𝐥𝐢 𝐁𝐚𝐧𝐤:
Account No.: 4404001039403
Account Holder Name: Samiha Mahbub
BUET Branch
Branch Code: 44040
Routing Number: 200270522

আল্লাহ আমাদের সকলের সাদাকা ও মেহেনত কবুল করুন, আমিন।



Poster Credit: Abdul Hannan and Ashique Al Arafat Nayeem

  on the case of Md. Moshiur Rahman:আসসালামু আলাইকুম। মোঃ মশিউর রহমান মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করার পর (ইন্না লিল্লাহ...
22/08/2026

on the case of Md. Moshiur Rahman:

আসসালামু আলাইকুম।

মোঃ মশিউর রহমান মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করার পর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অর্থাভাবে তার দরিদ্র পরিবার অত্যন্ত অসহায় হয়ে পড়ে। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সবার সহযোগিতায় আমরা মরহুম মশিউরের পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।

সর্বমোট সংগৃহীত: 81,750 টাকা 66 পয়সা
মোট হস্তান্তর করা হয়েছে: 81,923 টাকা 29 পয়সা

Main Fundraising Post Link:
https://www.facebook.com/HelpBUETian/posts/1018906534235929

বিস্তারিত হিসাব বিবরণী এবং Transaction Screenshots দেখতে পারবেন আমাদের Case Closing Post এ:
https://www.facebook.com/HelpBUETian/posts/1029046243221958

মশিউর রহমানের পরিবার একটা বাচ্চাসহ গাভী কিনেছেন ৬৫ হাজার টাকা দিয়ে। সেলাই মেশিন কেনা হয়েছে ৯,০০০ টাকা দিয়ে। উত্তোলন চার্জ ব্যতীত বাকি ৬,৫০০ টাকা মশিউর রহমানের পরিবারকে দেয়া হয়েছে।

মহান আল্লাহ মশিউর রহমানের রূহের মাগফিরাত দিন এবং তার পরিবারকে বরকত দান করুন, আমিন। আমরা দোয়া করি যেন তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে মানসম্মত জীবনযাপন করতে পারেন।

 : This case is closed!𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫  : 𝐇𝐞𝐥𝐩 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐢𝐧 𝐡𝐞𝐫 𝐟𝐢𝐠𝐡𝐭 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐜𝐡𝐫𝐨𝐧𝐢𝐜 𝐥𝐮𝐧𝐠 𝐝𝐢𝐬𝐞𝐚𝐬𝐞আসসালামু আলাইকুম। নাজমা, ফুসফু...
21/08/2026

: This case is closed!

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 : 𝐇𝐞𝐥𝐩 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫 𝐢𝐧 𝐡𝐞𝐫 𝐟𝐢𝐠𝐡𝐭 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐜𝐡𝐫𝐨𝐧𝐢𝐜 𝐥𝐮𝐧𝐠 𝐝𝐢𝐬𝐞𝐚𝐬𝐞

আসসালামু আলাইকুম।

নাজমা, ফুসফুসের রোগে আক্রান্ত এক অসহায় মা। তার জীবন বাঁচানোর জন্য মানবিক সহায়তার আবেদন নিয়ে আজ আমরা এসেছি।

🛑 All Documents (নিচে ধারাবাহিক medical history এর মধ্যে বিভিন্ন document এর রেফারেন্স দেওয়া আছে):
https://drive.google.com/drive/folders/11swfVCr9-5yZPOfmrJPsLJy-MQ0jB_ok?usp=drive_link

পাবনার আটঘোরিয়ার বাসিন্দা নিতু। এখন পাবনা নার্সিং কলেজে পড়ছেন। তার আম্মু নাজমার অসুস্থতা শুরু হয় ২০১৭ সাল থেকে। ওনার আম্মুর বুক ব্যথা ছিল, পাবনার ডাক্তার ঢাকায় যেতে বলেছিলেন, কিন্তু খরচের কারণে সেটা সম্ভব হয়নি। নিতুর আব্বুর এক রিলেটিভ গাজীপুরে হোমিও / জেনারেল ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন, কিন্তু কোনো লাভ হয় নাই। এভাবে ২ বছর যাওয়ার পর ২০১৯ সালে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনাকে। ওইখানে ডাক্তাররা জানান যে নিতুর আম্মুর ফুসফুস এর ৩ ভাগের ১ ভাগ নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে। নিতু এখন একজন নার্সিং স্টুডেন্ট হয়ে এখন বুঝেন যে উনার মায়ের আসলে ডান ফুসফুসের ৩ টা lobe এর মধ্যে একটা lobe নষ্ট হয়ে গেছিল, আর সেটা middle lobe ছিল।

ডাক্তার সেই ফুসফুসের ৩ ভাগের ১ ভাগই কেটে ফেলে দেন। তারপর নিতুর আম্মু অনেক গুলো বছর আলহামদুলিল্লাহ সুস্থ ছিলেন। তার বক্ষব্যাধি হাসপাতালের ছাড়পত্র দেওয়া হলো। অনেক বছর আগের কথা, তাই শুধু ছাড়পত্রগুলো আছে। (documents 1-3)

২০২৩ সালে আবার হঠাৎ নিতুর আম্মু খুব অসুস্থ হয়ে যান, কাশির সাথে দলা দলা রক্তযুক্ত কফ বের হতো। নিতু ও তার পরিবার পাবনায় বক্ষব্যাধি ডাক্তার এর কাছে নিয়ে যান, ওইখানে ২০২৩ সালের মে, জুন, জুলাই পর পর ৩ মাস রেগুলার চেকআপ করানো হয়। কিন্তু সুস্থ না হওয়ায় ডাক্তার আবার ঢাকায় নেয়ার পরামর্শ দেন, যেহেতু অপারেশন এর পর প্রথম এই সমস্যা হচ্ছিলো। ২৩ সালের প্রেস্ক্রিপশনগুলো দেওয়া হলো। (documents 4-6)

তারপর টাকার কারণে উনার আম্মুকে আর ঢাকা নিতে পারেন নি। ২০২৪ সালের প্রথম দিকে পাবনায় ডাক্তার দেখালেও উনি সুস্থ হচ্ছিলেন না। ডাক্তার আবারো ঢাকা যেতে বলে, কিন্তু টাকার জন্য সম্ভব হয়নি। এর মধ্যে রেগুলার ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল নাজমাকে, তখন নিতু প্রতিদিন ভাঙা রাস্তায় বার বার হাসপাতালে উনার মাকে নিয়ে যেতেন, তাতে উনি আরো অসুস্থ হয়ে যান। নিতু ও তার পরিবার তখন উনাদের অল্প জমি বিক্রি করে ইঞ্জেকশন ওষুধ জোগাড় করেন।

উনারা টাকা ম্যানেজ করে ২০২৪ সালে ঢাকায় যেই ডাক্তার অপারেশন করসিলো উনার কাছে নিয়ে যান। উনি অনেক টেস্ট করে রিপোর্ট দেখে জানান যে নিতুর আম্মুর সমস্যা ফুসফুসে যে সমস্যা ছিল, বাম ফুসফুসে একই প্রব্লেম দেখা দেয়। নিতুদের পক্ষে আবার অপারেশন করা কঠিন ছিল, তার আম্মুর শারীরিক ও উনাদের financial দিক বিবেচনা করে, তাই ডাক্তার ওষুধ লিখে দেন। প্রেস্ক্রিপশন সংযুক্ত। (documents 7-13)

তারপর ঢাকা থেকে এসে নাজমা এক বছরের মতো সুস্থ ছিলেন। কিন্তু রোজার মাসে নাজমা রান্না করার সময় হঠাৎ কাশি শুরু হয় এবং গলা দিয়ে রক্ত পড়া শুরু হয়। অবস্থা এমন দাঁড়ায় যে ওষুধ খেলে ভালো, না খেলেই খারাপ। তখন রমজান মাস, হাতে উনাদের টাকা নাই। নাজমা এর মধ্যে অজ্ঞান হয়ে গেলে উনাকে নিতু পাবনা বক্ষব্যাধিতে নিয়ে যান। ওইখানে যক্ষ্মা সহ অনেক টেস্ট দেয় এবং পাবনা হাসপাতালে ভর্তি থাকতে বলে। কিন্তু খরচ বাঁচাতে নিতু তার আম্মুকে একটা সরকারি যক্ষ্মা নিরাময় কেন্দ্রে নিয়ে যান টেস্ট করানোর জন্য। নিতুর আম্মু নরমালি যে ক্লিনিকের ডাক্তার দেখান, উনিই পাবনা বক্ষব্যাধির ডাক্তার। ডাক্তার বলে রিপোর্ট নিয়ে দুপুরে উনার ক্লিনিক এ যেতে, উনি ভিজিট ছাড়াই দেখে দিবেন। তার সব প্রেস্ক্রিপশন আর কাগজ দেওয়া হলো। (documents 14-17)

এরপর নিতুর আম্মু 4 মাস ভালো ছিলেন। কিন্তু আবার বমির মতো রক্ত যাওয়া শুরু করে, অবস্থা অনেক খারাপ হয়। ডাক্তার জানান অপারেশন দরকার, কিন্তু নাজমার শরীরের অবস্থা অপারেশন নেওয়ার মতো ছিল না, তাই অনেক গুলো ইঞ্জেকশন দেয়া হলো। ওইগুলো ৭ দিনের দিলেও পড়ে ডাবল এন্টিবায়োটিক ডোজ দিয়ে নাজমা সুস্থ হন। ডক্টর জানান এখন ওষুধ দিয়েই উনার রক্ত বন্ধ করা সম্ভব, এরপর কয়েকবার ডক্টর এর রেগুলার চেকআপ করা হয়। প্রেসক্রিপশন সংযুক্ত। (documents 18-19)

কিছুদিন আগে (August 2026) নিতুর মায়ের অনেক বুক ব্যথা করে আবার রক্ত বেরোতে থাকে, নিতুর ওই সময় এক্সাম চলছিল। নিতু পরীক্ষা দিয়ে ডাক্তার দেখালে ডাক্তার জানান যে ওষুধ বন্ধ করা যাবে না, অপারেশনও করা যাবে না ওনার শারীরিক দুর্বলতার কারণে। এভাবেই উনি যতদিন বাঁচেন। এর মধ্যে এক্স-রে করে জানানো হয় নিতুর আম্মুর ফুসফুসে ইনফেকশন হয়েছে, এবং দুই ফুসফুসেই সমস্যা। কিন্তু উনার এত রক্ত কোথা থেকে আসে জানা যায়নি, হয়তো আরো advanced treatment করলে জানা যাবে। কিন্তু এখন আর নিতুর মা ঢাকা বা দূরে কোথাও জার্নি করে যেতে পারবেন না, তাই ওষুধ খেয়েই একটু সুস্থ থাকতে পারবে। সব কাগজপত্র আপলোড দেওয়া আছে। (documents 20-21)

দশ দিন ওষুধ খেয়ে ডাক্তার আবার যেতে বলেছিলেন। ১৬ আগস্ট ২০২৬ তারিখে নিতুর আম্মুকে ডাক্তার দেখিয়ে আনা হয়। উনার অবস্থার উন্নতি নেই, পাবনায়ও চিকিৎসা নেই, ঢাকায় যাওয়া উনার পক্ষে সম্ভব না উনার condition এ। তাই উনাকে কিছু high power injection দিয়ে শেষ চেষ্টা করবেন। এক সপ্তাহের ওষুধ প্রায় ১৩,৭০০ টাকা পাইকারী। সেই prescription দেওয়া হলো। (document 22)

নিতুর আব্বু সাধারণ দিনমজুর, ৬০+ বছর বয়স। বুয়েটের EEE '18 ব্যাচের একজন শিক্ষার্থী শুরু থেকেই নিতুর পড়াশোনার টাকা দিতেন। নিতু উনার গ্রামের অনেককেই সেই শিক্ষার্থীর মাধ্যমে ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে। কিন্তু বর্তমানে এই বিশাল ব্যয়ভার বহন করা তাদের সবার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। তাই আপনাদের সকলের কাছে যথাসম্ভব আর্থিক সহায়তার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

🛑 সাহায্য পাঠানোর মাধ্যমসমূহ 🛑

Reference: Nitu

: This case is closed, so we have removed the fundraising account numbers from the post.

আল্লাহ চাইলে আপনাদের সহযোগিতার মাধ্যমেই হয়তো এই অসহায় মায়ের পক্ষে সুস্থভাবে কিছু বেশি সময় বেঁচে থাকার সুযোগ হবে। সাধ্যমতো এগিয়ে আসুন, পোস্টটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যেন তারাও সাদাকার মাধ্যমে সাহায্য করতে পারেন।


    on the case of Md. Moshiur Rahman আসসালামু আলাইকুম। মোঃ মশিউর রহমান মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করার পর (ইন্না লিল্ল...
14/08/2026


on the case of Md. Moshiur Rahman

আসসালামু আলাইকুম।

মোঃ মশিউর রহমান মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুবরণ করার পর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অর্থাভাবে তার দরিদ্র পরিবার অত্যন্ত অসহায় হয়ে পড়ে। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের সবার সহযোগিতায় আমরা মরহুম মশিউরের পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।

Main Fundraising Post Link:
https://www.facebook.com/HelpBUETian/posts/pfbid02R37xSvuiRDLg4SaZ6PTpU71VgtfdEkKTcbSdo6wRh1KuzvjPdriWQNNPHwmhdrjpl

🛑 সংগৃহীত অর্থের বিবরণী 🛑

বিকাশ: 9,000 টাকা 78 পয়সা
নগদ: 0 টাকা
রকেট: 39,089 টাকা 38 পয়সা
ব্যাংক: 33,660 টাকা 50 পয়সা

সর্বমোট সংগৃহীত: 81,750 টাকা 66 পয়সা

মোট হস্তান্তর করা হয়েছে:
9,172 টাকা 29 পয়সা (বিকাশ ক্যাশ আউট চার্জ সহ) + 39,090 টাকা (রকেট) + 33,661 টাকা (ব্যাংক) = 81,923 টাকা 29 পয়সা

মশিউরের পরিবার সামনের সপ্তাহে হাটে গিয়ে একটি গরু কিনবেন বলে ঠিক করেছেন। আমাদের পাঠানো এই টাকা তাদেরকে অনেকাংশেই সাহায্য করবে বলে আশা করা যায়। স্বাবলম্বী হওয়ার পথে এটিই হতে পারে তাদের প্রথম ধাপ।

মহান আল্লাহ আমাদের সবার প্রচেষ্টা কবুল করুন, আমিন।


 : This case is closed!𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫  : 𝐒𝐭𝐚𝐧𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐬𝐭𝐫𝐮𝐠𝐠𝐥𝐢𝐧𝐠 𝐜𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐚𝐧𝐝 𝐡𝐞𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲নাম: ইতি আক্তারবয়স: ১৭ বছরআসসাল...
13/08/2026

: This case is closed!

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 : 𝐒𝐭𝐚𝐧𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐬𝐭𝐫𝐮𝐠𝐠𝐥𝐢𝐧𝐠 𝐜𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐚𝐧𝐝 𝐡𝐞𝐫 𝐟𝐚𝐦𝐢𝐥𝐲

নাম: ইতি আক্তার
বয়স: ১৭ বছর

আসসালামু আলাইকুম।

দানিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের HSC ২য় বর্ষের একজন শিক্ষার্থী ইতি। বর্তমানে সে তার পরিবারের আর্থিক দুরবস্থার কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

প্রায় ৬ বছর আগে তার বাবা ইন্তেকাল করেন। বর্তমানে তার মা-ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি কাজ করে দুই মেয়ে এবং ছেলের দায়িত্ব সামলাচ্ছেন।

পরিবারের সবচেয়ে বড় সন্তান হিসেবে মেয়েটিও পরিবারের পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। মেয়েটি সেলাইয়ের কাজ জানে এবং এই কাজের মাধ্যমে কিছুটা আয় করে পরিবারকে সহযোগিতা করতে ইচ্ছুক। কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্য না থাকায় তা সম্ভব হচ্ছে না। একটি সেলাই মেশিন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী কিনতে তার আনুমানিক ১৫,০০০–১৭,০০০ টাকা প্রয়োজন।

আত্মীয়স্বজনদের আর্থিকভাবে সহযোগিতা করার মতো সামর্থ্য নেই। এছাড়া এখন পর্যন্ত কোনো দাতব্য সংস্থার কাছ থেকেও তারা সাহায্য পাননি।

আমরা যদি নিজ সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসি, তাহলে এই অর্থ শুধু একটি সেলাই মেশিন কেনার জন্য নয়, একজন মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে, যা তার পরিবারের একটি স্থায়ী উপার্জনের ব্যবস্থা হয়ে উঠতে পারে।

: This case is closed, so we have removed the fundraising account numbers from the post.

আসুন, আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়াই। আপনার সামান্য আর্থিক সহায়তাও তাদের জন্য হতে পারে একটি নতুন শুরুর সুযোগ। পোস্টটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল।

   on the case of Siam Ahmed আসসালামু আলাইকুম।সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ১৭ বছর বয়সী কিশোর সিয়াম আহমেদের পাশে দাঁড়ান...
13/08/2026


on the case of Siam Ahmed

আসসালামু আলাইকুম।

সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ১৭ বছর বয়সী কিশোর সিয়াম আহমেদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সবাই যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ।

Main Fundraising Post Link:
https://www.facebook.com/HelpBUETian/posts/pfbid02ySqvQn8PqUbig4LsDNgY5xCNZtr3YFH99dBqkaQd5GQ2vwdaoesS3AsttkViujdkl

🛑 সংগৃহীত অর্থের বিবরণী 🛑

বিকাশ: 32,832 টাকা 87 পয়সা
নগদ: 0 টাকা
রকেট: 875 টাকা 94 পয়সা
ব্যাংক: 66,391 টাকা 20 পয়সা (এর মধ্যে 35,100 টাকা বুয়েট IPE '21 ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড়-এর জন্য সংগৃহীত অর্থের তহবিল থেকে প্রদান করা হয়েছে)

মোট সংগৃহীত: 1,00,100 টাকা 1 পয়সা

সিয়ামের পরিবারের কাছে মোট হস্তান্তর করা হয়েছে 1,00,000 টাকা 87 পয়সা (বিকাশের মাধ্যমে 32832 টাকা 87 পয়সা, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে 32168 টাকা, সোনালী ব্যাংকের মাধ্যমে 35100 টাকা)।

চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য সিয়ামের পরিবার ইতোমধ্যেই তাদের একমাত্র জমিটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। আমরা এই এক লক্ষ টাকা দিয়ে তাদের একটি ব্যবসা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তারা পুনরায় স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারেন।

মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং সিয়ামের জন্য এই লড়াই সহজ করে দিন, আমিন।

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐍𝐞𝐰 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐃𝐨𝐧𝐨𝐫𝐬(মাসিক ফান্ড প্রজেক্টের জন্য নতুন Donor নিবন্ধনের আহ্বান) ____________আসসালাম...
11/08/2026

𝐂𝐚𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐍𝐞𝐰 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐃𝐨𝐧𝐨𝐫𝐬
(মাসিক ফান্ড প্রজেক্টের জন্য নতুন Donor নিবন্ধনের আহ্বান)


____________

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

হেল্প_বুয়েটিয়ান (Help_BUETian) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন, যা বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। এটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।

আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বুয়েটিয়ানদের যেকোনো সমস্যা, বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, এছাড়া দেশের যেকোনো প্রান্তের বিপদগ্রস্ত যেকোনো মানুষের পাশে দাঁড়ানো, জাতীয় দুর্যোগের সময় ত্রাণ, পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া।

আমাদের নিয়মিত কিছু কার্যক্রম -

যে কোনো অভাবী বা বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা। যেমন:

১) স্বাবলম্বীকরণ প্রোজেক্ট,
২) দুস্থ রোগীর চিকিৎসা,
৩) দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি,
৪) ভাত প্রজেক্ট, ইত্যাদি।

এছাড়া আমরা কিছু বার্ষিক প্রোগ্রাম করে থাকি। যেমনঃ

১) আবরার ফাহাদ প্রোজেক্ট (দুস্থ মানুষদের খাওয়ানো),
২) রমজান ফুড প্রজেক্ট,
২) কুরবানি প্রজেক্ট,
৪) শীতবস্ত্র প্রজেক্ট।

এসব ক্ষেত্রে বিভিন্ন সময়েই দেখা গেছে তাৎক্ষণিক অর্থের প্রয়োজন পড়ে। এই কাজের সুবিধার জন্য আমরা একটি রেগুলার ফান্ড কালেকশনের উদ্যোগ নিচ্ছি।

অনেক সময় দান সাদাকা করতে গেলে ভিক্ষাবৃত্তি ও প্রতারণার শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে আমরা নিশ্চিন্ত মনে দান করতে পারি না। তাই প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী কিছু অ্যামাউন্ট Help_BUETian এর Monthly ফান্ডে দান করতে পারেন।

নিয়মিত ভাবে এতে অংশ নেওয়া দাতাদের উপরে এটি এককালীন সাহায্যের চাপ কমাবে। পাশাপাশি, Help_BUETian এর চলমান প্রজেক্টগুলোতে এটি ইমার্জেন্সি কাজে সাহায্য করবে এবং ছোট কেইস সমূহের বন্দোবস্তও করা যাবে, ইন শা আল্লাহ্‌।

আমরা আমাদের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বান করব আমাদের প্রজেক্টে অংশ নেয়ার জন্য। যার যতটুকু সামর্থ্য, আমরা ইন শা আল্লাহ্ সেই অনুযায়ীই কন্ট্রিবিউট করার চেষ্টা করব।

𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞: Monthly

𝐛𝐊𝐚𝐬𝐡:
Md. Ashique Al Arafat Nayeem
01845919949

𝐍𝐚𝐠𝐚𝐝:
Junayed Jahan
01318753500

𝐑𝐨𝐜𝐤𝐞𝐭:
Md. Shabbir Ahmmad
018198931187

𝐒𝐨𝐧𝐚𝐥𝐢 𝐁𝐚𝐧𝐤:
Account No.: 4404001039403
Account Holder Name: Samiha Mahbub
BUET Branch
Branch Code: 44040
Routing Number: 200270522

🛑 আমাদের Monthly Fund প্রজেক্টে নিয়মিত donor হিসেবে অংশ নেওয়ার জন্য নিচে দেওয়া Google Form টি fillup করার অনুরোধ জানাচ্ছি:

https://forms.gle/zw594MDKoE3wsht57

🛑 আপনাদের প্রতিটি দানের Transaction ও সংগৃহীত অর্থ ব্যয়ের বিস্তারিত তথ্য যেকোনো সময় দেখতে পারবেন আমাদের Fund Update Sheet এ:

https://docs.google.com/spreadsheets/d/1uYAECdwtX9AVgDI4dUY-X0V2nrWngooDbFXLLbxBCLg/edit?usp=sharing

আল্লাহ আমাদের সকলের সাদাকা ও মেহেনত কবুল করুন, আমিন।



Poster Credit: Abdul Hannan and Ashique Al Arafat Nayeem

  on Project Flood Relief and Rehabilitationবন্যার ত্রাণ ও পুনর্বাসন প্রজেক্টের আপডেট_________🛑 Help_BUETian কর্তৃক সংগৃ...
10/08/2026

on Project Flood Relief and Rehabilitation

বন্যার ত্রাণ ও পুনর্বাসন প্রজেক্টের আপডেট
_________

🛑 Help_BUETian কর্তৃক সংগৃহীত অর্থের বিবরণী 🛑

বিকাশ: 24,620 টাকা 35 পয়সা
নগদ: 120 টাকা
রকেট: 6740 টাকা 44 পয়সা
ব্যাংক: 28410 টাকা (এর মধ্যে 2,900 টাকা প্রদান করা হয় বুয়েট IPE '21 ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড়ের জন্য সংগৃহীত অর্থের তহবিল থেকে)

সর্বমোট: 59,920 টাকা 79 পয়সা
_________

🛑 বন্যার ত্রাণ কার্যক্রম: চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকা 🛑

DU Students Association of Lohagara-Satkania (DUSALS) এর স্বেচ্ছাসেবকদের কাছে বুয়েট থেকে পাওয়া (উত্তোলন চার্জ বাদে) 56,121 টাকা হস্তান্তর করা হয়।

এর মধ্যে -
Help_BUETian কর্তৃক সংগৃহীত: 30,502 টাকা
বুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে পোস্ট সার্কুলেশনের মাধ্যমে সংগৃহীত: 25,800 টাকা।
সর্বমোট: 56,302 টাকা।

১ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৩৪ পরিবারকে, যাদের ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম।
২ হাজার টাকা করে দেওয়া হয়েছে ৮ পরিবারকে। যাদের ক্ষয়ক্ষতি কিছুটা বেশি।
আর ১.৫ হাজার টাকা করে পেয়েছেন ৪ পরিবার।

নামের তালিকা পোস্টের সাথে সংযুক্ত করা আছে।

DUSALS এর পেইজে প্রকাশিত ভিডিও (ত্রাণ কার্যক্রম):
https://www.facebook.com/reel/953759067780757
_________

🛑 বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম: আলী আকবর ডেইল, কুতুবদিয়া, কক্সবাজার এলাকা 🛑

বুয়েট '১৯ ব্যাচের মিজানুর রহমানের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দলের কাছে Help_BUETian এর বন্যা তহবিলে অবশিষ্ট থাকা 30,510 টাকা হস্তান্তর করা হয়। এর মধ্যে 26,510 টাকা দেওয়া হয় বন্যার তহবিল থেকে, আর বাকি 4,000 টাকা দেওয়া হয় বুয়েট IPE '21 ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড়ের জন্য সংগৃহীত অর্থের তহবিল থেকে।

স্বেচ্ছাসেবকরা বন্যায় ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে দুই বান্ডেল করে মোট চার বান্ডেল টিন কিনে দিয়েছেন তাদের ঘর মেরামত করার জন্য।

টিন কিনে দেওয়ার পর 1,100 টাকা অবশিষ্ট থাকায় হেল্প বুয়েটিয়ানের ফান্ডে টাকাটা ফেরত নিয়ে আসা হয়, যা পুনরায় আসিফ আসমাত নিবিড়ের তহবিলে রেখে দেওয়া হয়েছে।

সকল online transaction এর screenshots, ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি এবং ঘর মেরামতের টিন হস্তান্তরের ছবি এই পোস্টের সাথে সংযুক্ত করা হয়েছে।

কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


Address

BUET
Dhaka
1000

Telephone

+8801950500374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Help_BUETian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Help_BUETian:

Shortcuts

Share