22/03/2026
দ্রব্য মূল্য বিবেচনায় ও প্রাথমিকভাবে যাকাত সংগ্রহের গতি দেখে ভেবেছিলাম প্রত্যাশা অনুযায়ী ঈদ সামগ্রী বিতরণ করতে পারবো না। আলহামদুলিল্লাহ্, শেষ পর্যন্ত সকলের সহযোগীতা, চেষ্টা ও বিশ্বাসের উপর ভিত্তি করে রেকর্ড সংখ্যক ১৭০ পরিবারের হাতে ঈদ সামগ্রী ও নগদ টাকা পৌছে দিতে পেরেছি। এবার প্রতি প্যাকেটের খরচ পরেছে ১৩৩২ টাকা। এ ছাড়াও অনেকের কাছে প্রয়োজন অনুযায়ী নগদ সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাদের এ প্রচেষ্টা এবং যারা অর্থ, সময়, পরামর্শ ও শ্রম দিয়ে সহায়তা করেছেন সবার প্রচেষ্টা কবুল করুন।
ঈদ সামগ্রীতে যা যা ছিলো:
১। চাল ৩ কেজি
২। পোলাউর চাল ১কেজি
৩। ডাল ১কেজি
৪। চিনি ১ কেজি
৫। লবন ১/২ কেজি
৬। সেমাই ৪০০ গ্রাম
৭। তেল ১ লিটার
৮। মসলা ১ প্যাক
৯। গুরা দুধ ১০০ গ্রাম
১০। আলু ২ কেজি
১১। পিয়াজ ১ কেজি
১২। ১টি মুরগী
ধন্যবাদ,
সমন্বয় ফাউন্ডেশন।