12/07/2026
আমরা সব সময় সরকারের সমালোচনা করি, কিন্তু কখনো কি নিজের দায়িত্বের কথাও ভাবি?
রাস্তার পাশে যেখানে-সেখানে ফেলে দেওয়া আমাদের একটি প্লাস্টিক, বোতল বা পলিথিন শেষ পর্যন্ত কোথায় যায় জানেন? সেগুলো ড্রেনে গিয়ে জমে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়। আর সেই ড্রেন বন্ধ হওয়ার ফলেই আজ আমরা নিজেরাই জলাবদ্ধতায় ভুগছি।
হ্যাঁ, আমি একমত—বর্ষা মৌসুমের আগেই ড্রেন ও খাল পরিষ্কার করা সরকারের দায়িত্ব। কিন্তু নাগরিক হিসেবে ড্রেনে বা রাস্তায় ময়লা না ফেলা আমাদেরও সমান দায়িত্ব।
আজকের বৃষ্টিতে যেভাবে ঢাকা শহরের অনেক এলাকা পানির নিচে চলে গেছে, তা সত্যিই উদ্বেগজনক। সৌভাগ্য যে বৃষ্টি থেমেছে। যদি আরও দীর্ঘ সময় একইভাবে বৃষ্টি চলত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।
আসুন, শুধু দোষারোপ না করে নিজেদেরও সচেতন করি। একটি পরিচ্ছন্ন শহর গড়তে সরকার ও নাগরিক—উভয়ের দায়িত্বই সমান গুরুত্বপূর্ণ। (Collected)
আসুন অনিয়ম আর না।
জনস্বার্থে: অদূক বাংলাদেশ