02/08/2026
‼️
#আজ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ২ টি মমলায় জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। আরো ২ টি মামলার জামিন শুনানি আগামী ১৬ই আগষ্ট।
#উল্লেখ্য, আজ ২রা আগষ্ট বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এ্যানেক্স বিল্ডিংয়ের ৩ নং কোর্টে চিন্ময় প্রভুর ২ টি মামলার জামিন শুনানির রায়ের দিন ধার্য ছিলো।
#এর মধ্যে একটি মামলা ছিলো হত্যা প্রচেষ্টা এবং অন্যটি সরকারি কাজে বাধা প্রদান। আজ বেলা ২টা ৩০ মিনিটে মাননীয় বিচারপতি জনাব কে এম জাহিদ সরোয়ার এবং মাননীয় বিচারপতি শেখ আব তাহের মামলা দুটির প্রাথমিক শুনানির পর রায় প্রদান শুরু করেন। মাননীয় বিচারপতি দ্বয় মাত্র ২০ মিনিটের মধ্যে রাষ্ট্র পক্ষের আইনজীবীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও মামলা দুটিতে চিন্ময় প্রভুর জামিন মন্জ্ঞুর করেন।
#সুত্র : Desh TV News
゚ #চিন্ময়_প্রভু #চিন্ময় #প্রভু