08/04/2026
আসসালামু আলাইকুম,
নিয়তির নিষ্ঠুরতার সাথে লড়াই সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করার এক যোদ্ধা শাহ আলম এর জন্য সহযোগিতা চাই।।
নাম : শাহ আলম
মূল বাড়ী সিলেট জেলায়, পিতা মৃত, নানার বাড়ি
লক্ষ্মীপুর জেলার,রামগঞ্জ উপজেলার,লক্ষ্মীধরপাড়া গ্রামের,ডারি বাড়ি।
শাহ আলমের বয়স যখন এক-দেড় বছর তখন তার বাবা মারা যায়।বাবা মারা যাওয়ায় তার মা তাকে নিয়ে সিলেট থেকে নানার বাড়ি উল্লেখ্য লক্ষ্মীধরপাড়া ডারি বাড়িতে চলে আসে।নানার বাড়িতেও বেশিদিন থাকতে পারে নাই পারিবারিক কলহের কারণে পরে তার মা তাকে নিয়ে নোয়াখালী জেলার,চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে একটি রুম ভাড়া করে থাকতে শুরু করে।তার মা মানুষের বাড়ির কাজ করে জীবিকা নির্বাহ করতো,একটা সময় ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের কবির বাড়ির কিছু লোকজন তার মায়ের দুঃখকষ্টের কথা ভেবে তাকে পরামর্শ দিয়ে এক লোকের সাথে বিয়ে দেয় ওই লোকের বাড়ী রংপুর।তার মায়ের ওই সংসারে ২টা মেয়ে হওয়ার পর রংপুরের ওই লোক তাদের রেখে চলে যায়।তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
ছোট্ট শাহ আলম তখন থেকেই মানুষের কাজকর্ম করে সংসার চালানো শুরু করে। পরিবারের খরচ মিটাতে ছোট্ট শাহ আলম ট্রাকের হেলপার হিসেবেও কাজ করতো।কাজে গিয়ে ট্রাক দুর্ঘটনায় তার মাথার খুলি আলাদা হয়ে যায় এবং বুকের পাঁজরের হাড় ভেঙ্গে যায় ওইসময় দশঘরিয়া বাজারের আসেপাশের মানুষের সহযোগিতায় চিকিৎসা নিয়ে শাহ আলম সুস্থ হয়।
ওই দুর্ঘটনার পর মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে একটা অটোরিকশা কিনে তা দিয়ে সংসার চালাচ্ছিলো শাহ আলম।
গত ৬দিন আগে অর্থাৎ ০২.০৪.২০২৬ইং তারিখ তার জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন ওই নতুন অটোরিকশাটাও চুরি হয়ে গেছে।
তার মায়ের কিডনি জনিত সমস্যা ছাড়াও একাধিক রোগের ঔষধ খরচ,ঘর ভাড়া ও ২সৎ বোন সহ সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে তার জন্য।
এমতাবস্থায় তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের সোস্যাল কমিউনিটি ফাউন্ডেশনে পূনরায় একটি নতুন অটোরিকশা ক্রয়ের অর্থ সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
আমাদের ফাউন্ডেশন সদস্যরা ঘটনার সত্যতা যাচাই-বাছাই শেষে শাহ আলম এর জন্য একটি নতুন অটোরিকশা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে.....
বর্তমান বাজারদর অনুযায়ী একটি নতুন অটোরিকশা ক্রয় করতে আমাদের প্রয়োজন ৭০,০০০/- টাকা ( সত্তর হাজার টাকা মাত্র )
মানবিক চিন্তাধারার ভাই/বোনেরা কেউ যদি আমাদের সাথে শরিক হতে আগ্রহী থাকেন, আমাদের সহযোগিতা পাঠাতে পারেন......
সহযোগিতা পাঠাতে ব্যবহার করুন :
▪️বিকাশ : 01855220732
▪️নগদ : 01741735942
{ আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের অনুদান পাঠান,আপনার পাঠানো অনুদানের অর্থ যথাযথ ভাবে উত্তম পন্থা অনুসরণ করে যোগ্য হকদার কে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের }
সোস্যাল কমিউনিটি ফাউন্ডেশন - Social Community Foundation
ুকরো_হাঁসির_আশায়