22/05/2026
ব্রাইট স্কুল এন্ড কলেজের মহাপরিচালক জনাব মাসুদ হাসান লিটন স্যারের সাথে কোমলমতি শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
শিক্ষক জাতির পথপ্রদর্শক। মতভেদ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই একজন শিক্ষকের অসম্মান কাম্য নয়। যে হাতে বই ও কলম শোভা পায়, সেই হাতে শিক্ষকের প্রতি অশ্রদ্ধা কখনো মানায় না।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সকলের কাছে শিক্ষকদের সম্মান রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা কামনা করি।