06/04/2026
শুভ জন্মদিন শ্রদ্ধেয় সিনিয়র জনাব অ্যাডভোকেট এস, এম, মোস্তাফিজুর রহমান (শিবলী সাদিক) মহোদয়,,,
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবি, সাদিক এন্ড কাউন্সেল "ল" ফার্ম এর ব্যবস্থাপনা অংশীদার,
সদস্য, ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন,
ঘাটাইলের কথা সামাজিক সংস্থার আইনি পরামর্শ কেন্দ্রের আইনি পরামর্শদাতা ও আমাদের সন্মানিত উপদেষ্টা, যিনি আমাদের সকল কর্মকাণ্ডে উৎসাহ, সাহস, অনুপ্রেরণা ও মাথার উপর বটবৃক্ষের মত ছায়া হয়ে সবসময় পাশে আছেন, যে কোন কর্মসূচীতে সার্বিক ভাবে সহযোগিতা করেন, বিভিন্ন গুনে গুণান্বিত, একজন মানবিক ও পরোপকারী মানুষ, আমাদের সকলেরী পরিচিত ও প্রিয় মানুষ, প্রিয় ব্যাক্তিত্ব, শ্রদ্ধেয় সিনিয়র জনাব অ্যাডভোকেট এস, এম, মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক মহোদয় এর আজ শুভ জন্মদিন।
শুভ জন্মদিনে ঘাটাইলের কথা সামাজিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সাথে অনেক অনেক শুভ কামনা রইল।
আলোর ফেরিওয়ালা হয়ে আলোকিত করুন এই ভূবন,
আগামীর দিন গুলি অনেক সুন্দর হোক, আনন্দ হাসি গানে ভরে থাক আপনার জীবন। পৃথিবীর সকল সুখ এসে ধরা দিক আপনার মনের আঙ্গিনায়। জীবনের বাকীটা সময় পরিবার, পরিজন, আত্মীয়, স্বজন নিয়ে সুস্থ্য ও নিরাপদে থাকুন, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়। শুভ জন্মদিন, শুভ হোক আগামীর পথচলা