25/08/2024
এবারের বন্যার অবস্থা আগের অনেক বন্যার থেকেও অনেক অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে অনেক জায়গায় পানি একটু আধটু কমতে শুরু করেছে আবার অনেক জায়গায় অবস্থা খারাপ হচ্ছে। মহান আল্লাহ এর কাছে দোয়া করি তিনি সবাইকে হেফাজত করুক।
বন্যার শুরুতে রেসকিউ এর কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যেখানে অনেক ভাই বোনেরা নিজের জীবনের রিস্ক নিয়ে কাজ করেছে এবং এখনো করতেছে। পরবর্তী ধাপে ত্রাণের প্রয়োজন পড়ে। যেখানেও দেশের প্রত্যেকটি মানুষ সাধ্যমত এগিয়ে এসেছে এবং বড় ছোট অনেক সংগঠন সহ শিক্ষার্থীরা পর্যন্ত মাঠে নেমে কাজ করছে। আমরাও আমাদের সাধ্যমত ত্রাণ পাঠানোর চেষ্টা করেছি এবং এখনো সংগ্রহ করছি যখন যেখানে যতটুকু সম্ভব হবে পাঠিয়ে দিব। আপনারা চাইলে শুকনা খাবার, জামা কাপড়, মেডিসিন, লাইফ জ্যাকেট, স্যানিটারি প্যাড, মোমবাতি এবং অন্যান্য জিনিস অথবা আর্থিক সহায়তা আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা তা বানভাসী মানুষদের কাছে পৌছে দিব।
তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বন্যার পানি সেরে গেলে পুনর্বাসন ও পুনর্গঠন এর খুবই প্রয়োজন হবে। অনেক অনেক মানুষের ঘর বাড়ি ভেংগে গেছে, অনেক গবাদি পশু পাখি বন্যার পানিতে মারা গেছে, কৃষি জমি ফসল নষ্ট হয়েছে, খাদ্যের সংকট দেখা দিবে, আরো কত নাহ কি! এই সবকিছুর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসতে পরিকল্পনা ও অনেক কাজ করতে হবে। আর সংকল্প ফাউন্ডেশন থেকে আমরা চাচ্ছি আমাদের সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলির পুনর্গঠনের জন্য কাজ করতে।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে কাজ করা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করা। এই পুনর্বাসন ও পুনর্গঠন এর কাজ শুরু করার মতো পরিস্থিতি তৈরি হলেই আমরা আমাদের কাজ শুরু করতে চাই।
এই এত বড় কাজ আমাদের একার পক্ষে করা সম্ভব নয়, প্রয়োজন সকলের সহযোগিতার। আপনাদের সামান্য সাহায্যই পারে অনেক বড় পার্থক্য নিয়ে আসতে। তাই ব্যক্তি অথবা কোম্পানি অথবা সংগঠন সকলের থেকেই আপনাদের সামর্থ্যমত সহযোগিতা কামনা করছি আমরা।
চলুন নাহ! দেশের মানুষের প্রয়োজনে একসাথে তাদের পাশে দাড়াই আমরা?
আর আপনারা যারা নিজেরা ফিল্ডে থেকে কাজ করতে আগ্রহী তাদেরকে আমাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে অনুরোধ করছি।
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে নিচের ফর্মটি পূরণ করুন: https://forms.gle/zNSmDaw6kR5j1qVy7