01/06/2026
🏆 "ইনডোর গেমস্ টুর্নামেন্ট – ২০২৬ খ্রীঃ" এর সফল সমাপ্তি 🏆
সম্মানিত সুধীবৃন্দ,
ধরেন্ডা যুব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত "ইনডোর গেমস্ টুর্নামেন্ট – ২০২৬ খ্রীঃ" গত ৩১ মে ২০২৬ খ্রীঃ, রবিবার অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সম্মানিত সভাপতি মি. সজীব পিটার রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
🏅 প্রতিযোগিতার ফলাফল
ক্যারাম সেগমেন্ট ফাইনাল খেলায় মুখোমুখি হন "সৃজন-দানিয়েল" দল এবং "আশিক-রানা" দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বিজয় অর্জন করে "আশিক-রানা" দল।
দাবা সেগমেন্ট ফাইনালে অংশগ্রহণ করেন মি. প্রিভেল ডি. রোজারিও এবং মি. সুস্ময় গমেজ। চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে বিজয়ী হন মি. প্রিভেল ডি. রোজারিও।
লুডো সেগমেন্ট লুডো প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন মিস. অর্নি গমেজ।
🎉 এই আয়োজনের মাধ্যমে শুধু বিজয়ী নির্ধারণই নয়, বরং যুবসমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা, সুস্থ বিনোদন এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
💐 আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল প্রতিযোগী, অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের প্রতি। আপনাদের মূল্যবান সহযোগিতা, উৎসাহ ও অংশগ্রহণ ছাড়া এ আয়োজনের সফল বাস্তবায়ন সম্ভব হতো না।
❤️ সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ধরেন্ডা যুব কল্যাণ সংঘ সমাজ ও তরুণদের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণ করবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।