25/06/2026
তারিখ: ২৬ জুন, ২০২৬
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)
কেন্দ্রীয় সংসদ
জরুরি সাংগঠনিক বিবৃতি ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)-এর সকল স্তরের নেতাকর্মী, সাধারণ ছাত্র-ছাত্রী এবং সমাজবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি বা গোষ্ঠী "বাগাছাস ঢাকা মহানগর শাখা"-এর ব্যানার ব্যবহার করে "বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট" নামক একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
উক্ত আয়োজনের প্রেক্ষিতে বাগাছাস কেন্দ্রীয় সংসদ স্পষ্ট ও দৃঢ় ভাষায় নিম্নোক্ত বিষয়গুলো পুনর্ব্যক্ত করছে:
ঐক্যবদ্ধ বাগাছাস: বিগত ১৭ ও ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে দেশের সকল গারো ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "জাতীয় গারো ছাত্র সম্মেলন ২০২৫" অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনের মাধ্যমে বাগাছাস আজ সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। বর্তমানে বাগাছাস-এর দ্বিতীয় কোনো অস্তিত্ব বা সমান্তরাল কোনো কমিটি নেই।
আয়োজনের সাথে সংশ্লিষ্টতাহীনতা: বাগাছাস ঢাকা মহানগর শাখার নামে যে ফুটবল টুর্নামেন্টের প্রচার চালানো হচ্ছে, তার সাথে বাগাছাস কেন্দ্রীয় সংসদ বা আমাদের বৈধ কোনো ইউনিটের কোনো প্রকার সংশ্লিষ্টতা, অনুমোদন বা সম্মতি নেই।
দায়মুক্তি ঘোষণা: সম্পূর্ণ অননুমোদিতভাবে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুর্ঘটনা, আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তবে তার জন্য বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কোনো অবস্থাতেই দায়ী থাকবে না এবং এর কোনো দায়ভার সংগঠন বহন করবে না।
সতর্কবার্তা: বাগাছাস-এর নাম ও ব্যানার অবৈধভাবে ব্যবহার করে সাধারণ সমাজ ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। একই সাথে বাগাছাস-এর সকল কর্মী ও শুভানুধ্যায়ীদের এই ধরনের অননুমোদিত আয়োজন বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
বিপ্লবী শুভেচ্ছাসহ,
ধন্যবাদন্তে
অনন্য রেমা অনিক
সভাপতি
কেন্দ্রীয় সংসদ
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ
লিয়ন রিছিল
সাধারণ সম্পাদক
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ