12/08/2026
এনভোলিড পানিঘর: জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পটুয়াখালী পৌর এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে IoT প্রযুক্তি ব্যবহার করে রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট ও ওয়াটার ওয়াল স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্যের উন্নয়ন।
১। IoT প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার ওয়াল ও রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট স্থাপন এবং পানি সংরক্ষণের ব্যবস্থা নির্মাণের মাধ্যমে প্রকল্পের আওতাধীন এলাকায় পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ।
২। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং বাস্তুতন্ত্র থেকে বিশুদ্ধ পানি আহরণের পরিমাণ যেন এর প্রাকৃতিক পুনঃস্থাপন বা পুনর্ভরণ হার অতিক্রম না করে, তা নিশ্চিতকরণ।
৩। পানি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উন্নয়ন, পানির অপচয় ও অপ্রয়োজনীয় ব্যবহার হ্রাস এবং পানির দক্ষ ও উপকারী ব্যবহার বৃদ্ধি করা।
৪। ওয়াটার ওয়াল ও রিভার্স অসমোসিস (RO) প্রযুক্তির মাধ্যমে সারা বছর নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পৌর এলাকার জনগণের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হ্রাস করা।
৫। সর্বোপরি, নিরাপদ ও সুপেয় পানির টেকসই প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে পৌর এলাকার সাধারণ জনগণের জনস্বাস্থ্য, জীবনযাত্রার মান এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন।
Architect: Mamunur Rasheed
iNArch Solution