The Social Army Of Narayanganj 09/11

The Social Army Of Narayanganj 09/11 Worker

01/01/2025

শুভ নববর্ষ

26/03/2024

আত্তাহিয়্যাতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা হয়তো সবাই জানেন না, আমার বিশ্বাস সবার ভালো লাগ‌বে, এবং পড়ার ম‌নো‌যোগও বাড়‌বে।

আত্তাহিয়্যাতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া।
আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সাঃ) কথোপকথন একটা অংশ।
যা আমাদের মহানবী (সঃ) মেরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে। মহানবী (সাঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল,,,??

কারন, আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন, আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সাঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ

আত্তাহিইয়্যা-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থঃ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেনঃ

আসসালা-মু'আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।
অর্থঃ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সাঃ) বলেনঃ

আসসালা-মু-আলাইনা ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।
অর্থঃ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সাঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেনঃ

আশহাদু আল্লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

25/03/2024

পবিত্র কোরআন মাজিদে যাকাত প্রদানের বিভিন্ন খাত উল্লেখ করেছেন। নিম্নে এই খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাকাত যারা পেতে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন:

(১) ফকীর: নিঃসম্বল ভিক্ষাপ্রার্থী। যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য।

(২) মিসকীন: মিসকীন হল ঐ ব্যক্তি যে নিজের প্রয়োজন মিটাতেও পারে না, মুখ ফুটে চাইতেও পারে না। বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলেই মনে হয়।

(৩) যাকাত আদায়কারী ও হেফাযতকারী: যে ব্যক্তি যাকাত আদায়, হেফাযত ও বণ্টনের কাজে নিয়োজিত। অতএব উক্ত ব্যক্তি সম্পদশালী হলেও যাকাত নিতে পারবে।

(৪) ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোন অমুসলিমকে যাকাত প্রদান করা: ইসলামের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে অথবা কোন অনিষ্ট বা কাফেরের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কোন অমুসলিমকে যাকাতের অর্থ প্রদান করা যায়।

(৫) ঋণগ্রস্ত ব্যক্তি: ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে মুক্ত করার লক্ষ্যে যাকাত প্রদান করা যাবে।

(৬) মুসাফির: সফরে গিয়ে যার পাথেয় শেষ হয়ে গেছে সে ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করে বাড়ী পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে যাকাতের অর্থ দান করা যাবে।

(৭)আল্লাহর রাস্তায়: আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোন ধরনের প্রচেষ্টা ‘ফী সাবীলিল্লাহ’ বা আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত। দ্বীন প্রচারের যাবতীয় মাধ্যম এ খাতে যাকাত দেয়া যাবে।

Address

Narayanganj
Dhaka
1400

Telephone

+8801610302594

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Social Army Of Narayanganj 09/11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Social Army Of Narayanganj 09/11:

Share