Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank

Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচার?

মিউকরমাইকোসিস ( #ব্ল্যাক_ফাংগাস নামে পরিচিতি পাওয়া মিউকর আক্রান্ত রোগ) #উপসর্গ: #অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্ত ...
27/05/2021

মিউকরমাইকোসিস ( #ব্ল্যাক_ফাংগাস নামে পরিচিতি পাওয়া মিউকর আক্রান্ত রোগ)
#উপসর্গ:
#অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্ত বের হওয়া।
#নাক বন্ধ হওয়া
#মুখমন্ডল_ব্যাথা
#মুখমন্ডল_ফুলে যাওয়া
#মুখমন্ডল_অবশ অবশ লাগা
#চিবানো বা মুখ খোলার সমস্যা
#চোখে_ঘোলা দেখা
#চোখে_ডাবল দেখা
#চোখ_দিয়ে_পানি পরা
#চোখের চারপাশে ফোলাভাব
#চোখ_বন্ধ করতে অসুবিধা হওয়া
#চোখ_খোলার অক্ষমতা
#জ্বর
#মাথা ব্যাথা
#দাঁত_ব্যাথা
#দাঁত_আলগা হয়ে যাওয়া
#লাংসে_এফেক্ট করলে কাশি, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট হতে পারে।
#ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট করলে পেট ব্যাথা, বোমি হতে পারে, গ্যাস্ট্রো ইস্ট্রানালা ব্লিডিং হতে পারে।

#ঝুঁকিতে কারা
ক) যাদের ব্লাড সুগার লেভেল বেশী বা অনিয়ন্ত্রিত;
খ) যাদের স্টেরয়েড জাতীয় ঔষধ দেয়া হয় বা হয়েছে;
গ) কোভিড বা অন্য কোন কারণে কারো ইম্যিউন সিস্টেম দুর্বল থাকলে।

#কি_করতে_হবে:
১) প্যানিক করবেন না। এতে ব্রেন এমার্জেন্সি ঘোষণা করে দেয়। তাতে, শরীরে অক্সিজেনের অভাব বুক ধরফর করা থেকে শুরু করে শরীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে।
২) লক্ষণ গুলি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ENT ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
৩) ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা;
৪) যারা স্টেরয়েড নিচ্ছেন, তারা নিয়মিত ব্লাড সুগার লেভেল মনিটরিং করা;
৫) চারপাশ পরিচ্ছন্ন রাখতে,
৬) ফ্রীজে একদিনের বেশী খাবার রেখে না খাওয়া,
৭) ফ্রেশ খাবার খাওয়া,
৮) ঘরের ভিতরে যাতে পর্যাপ্ত সুর্য্যের আলো ঢুকে সেটা নিশ্চিত করা,
৯) ইম্যিউন সিস্টেম ডেভেলপ করা। (করোনা রোগীদের ইম্যিউন সিস্টেম উইক থাকে বিধায় তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন বেশী।
১০) স্টেরয়েড ডাক্তারের পরামর্শ ছাড়া নেয়া যাবে না। (বিশেষ করে কোভিড আক্রান্ত রোগীর অক্সিজেন সমস্যার জন্য যে স্টেরয়েড নেয়া হয়, সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া নেয়া যাবে না। প্রয়োজনাতিরিক্ত স্টেরয়েড ব্লাগ সুগার লেভেল বাড়িয়ে দেয়, যাতে রোগী ব্লাক ফাংগাস সংক্রমণের ঝুঁকির মধ্যে থাকে।)
নিজের থেকে কোনও অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়া যাবে না।

কোভিড সংক্রান্ত যে কোন সহযোগিতায়
☎️01977892092
Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank

তথ্যসূত্র: ১) https://www.anandabazar.com/west-bengal/why-are-covid-19-patients-being-affected-by-mucormucosis-infection-dgtl/cid/1282974

২) https://zeenews.india.com/bengali/healt

24/04/2021

একদম শুরু থেকে কোভিড টেস্ট এর বিষয়ে কাজ করতে যেয়ে কিছু অনাকাংখিত পরিস্থিতির সম্মুক্ষীন হতে হয়েছিলো। তখনো সাধারণ মানুষ কোভিডটাকে এখনকার মতো সহজ করে নিতে পারেনি। একজন কর্মকর্তার বাসায় লোক পাঠিয়েছিলাম স্যাম্পল কালেক্টের জন্য। তার নেগেটিভ আসলেও তাকে সামাজিকভাবে বেশ হেনস্তার শিকার হতে হয়েছিলো। এরকম বেশ কয়েকটা ঘটনার পর বাসায় স্যাম্পল কালেক্টের জন্য কেউ লোক পাঠাতে বললে তাকে সমস্যাটা বুঝিয়ে বলতাম।

ভুয়া রিপোর্ট দেয়া প্রতিষ্ঠানের মাধ্যমেও কেউ কেউ কিছু স্যাম্পল কালেক্ট করিয়েছিলেন।

এরপর বেশ কিছু স্যাম্পল কালেক্ট করা প্রতিষ্ঠানের স্যাম্পল কালেকশন নিয়ে সন্দেহ তৈরি হয়। স্যাম্পল ঠিকমতো বহন হচ্ছে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে কিনা, রিপোর্ট তো ভুয়া হতোই এমনকি স্যাম্পলও ভুয়া কিনা সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়।

ফলে অপরিচিত বা কম পরিচিত টেস্ট করার প্রতিষ্ঠানগুলোর কাছে স্যাম্পল পাঠাতে সবাইকে নিরুৎসাহিত করতাম।

সব প্রতিষ্ঠান হয়তো/অবশ্যই খারাপ না, সবাই ভুল রিপোর্টও দেয় না, সবাই স্যাম্পল নষ্ট করে না। কিন্তু টেস্ট করানোর জন্য কিছু সুনির্দিষ্ট প্রতিষ্ঠানকে বেছে নিলাম।

কিছু কিছু হাসপাতালে স্যাম্পল কালেকশন এ কোনো সুনির্দিষ্ট নিয়ম কানুন ছিলো না। একজনের গায়ের উপর আরেকজন, ভিড়, ঠেলা ঠেলি বা টেস্টের এবিলিটি আছে ১০০ জনের কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে ৩০০ জন।

ব্র‍্যাক এবং বিএসএমএমইউ হঠাৎ অনলাইনে সিরিয়াল নেয়া শুরু করলে তাদের ওখানে টেস্ট সিরিয়াল দেয়া শুরু করে টেস্ট সিরিয়াল সংক্রান্ত আন অফিসিয়াল টীম। ওখানে সুনির্দিষ্ট টাইম স্লটের মধ্যে সুনির্দিষ্ট সংখ্যক রেজিস্ট্রির লোক থাকায় অতিরিক্ত ভীড় থাকে না।

এটা সত্য যে অন্য সরকারি হাসপাতালে টেস্ট যথাযথই হয় বলেই মনে হয়, তবে অব্যবস্থাপনার দরুন সেখানে যাওয়া সাজেস্ট করতাম না।।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও খোজ নেয়া শুরু করি, পরিচিত বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে যে কয়টা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছি, শুধু তাদেরকেই সাজেস্ট করি। অন্য অনেক বেসরকারি প্রতিষ্ঠানও হয়তো ভালো তবে আমি নিজে খোজ নিতে না পারার কারণে সেগুলোকে সাজেস্ট করতাম না।

এখনো কোনো কোনো সার্ভিস সম্পর্কে কিছু সন্দেহ আছে। প্রমাণ হাতের কাছে না থাকায় তাদের বিরুদ্ধে কিছু বলবো না।

তবে অনেক ভালো প্রতিষ্ঠানও সাজেশন থেকে বাদ দেই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল না করার কারণে। যেমন প্রায়ই দেরীতে রিপোর্ট দেয়ার অভিযোগের কারণে ব্র‍্যাক।

আমি যেসব বিষয়গুলোতে নজর দেই সেগুলো হলো
১) অপেক্ষাকৃত কম ফলস নেগেটিভ; আমাদের অভিজ্ঞতায় ICDDRB তে সবচেয়ে কম।

২) স্যাম্পল ব্যবস্থাপনা। স্যাম্পল নষ্ট হলে ভুয়া রিপোর্ট তৈরি না করে আবার কালেক্ট করবে।

৩) নিজস্ব RTPCR মেশিন;

৪) সংক্রমণের ঝুঁকি কম থাকা;

৫) অভিজ্ঞ স্যাম্পল কালেক্টর;

৬) স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব কিনা;

আর বাসা থেকে স্যাম্পল কালেকশনে সবচেয়ে বেশী সতর্কতা জরুরী।

স্যাম্পল নষ্ট হওয়া, সঠিক স্যাম্পল এর টেস্ট করানো, স্যাম্পল পরিবহন; অভিজ্ঞতা, এক্টিভিটিস লিগ্যাল এবং ডকুমেন্টেড হওয়া, সর্বোপরি অথেনটিক প্রতিষ্ঠান কিনা।

বাসা থেকে স্যাম্পল কালেকশনে অনেক প্রতিষ্ঠান দারুণ দারুণ অফার দেয়। ঐদিকে সহজে নজরই দেই না। গত কয়েকদিনে কয়েকজনের ক্ষেত্রে ফলস নেগেটিভ রিপোর্টের সন্দেহ হচ্ছে। মনে রাখবেন, যে কোনো ধরণের স্যাম্পল কালেক্টর হলেই সেখানে পূর্ণ আস্থা রাখা উচিৎ না।

সবকিছু ডকুমেন্টেড, লিগ্যাল হওয়া উচিৎ। অন্তত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে এই আশা করি।

আমাদের মধ্যে অবশ্যই এখনো কোভিড নিয়ে আতংক আছে। তাই কোনোভাবে নেগেটিভ রিপোর্ট পেলেই তাতে সন্তুষ্ট হয়ে যাওয়ার চাইতে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখা উচিৎ রিপোর্টটা ফলস হতে পারে কিনা। যদি সামান্যতমও সন্দেহ হয় তাহলে অবশ্যই অন্য কোথাও আরেকটা টেস্ট করা উচিৎ।

আবার, আপনি যদি দুই জায়গায় স্যাম্পল দিলেন, এক জায়গায় নেগেটিভ আর আরেক জায়গায় পজিটিভ আসে, তাহলে সঠিকতা যাচাইয়ের জন্য সাথে সাথে আরেক জায়গায় টেস্ট করার দরকার নেই। পজিটিভ টাকে সত্য ধরে, আইসোলেশনে থেকে ট্রীটমেন্ট করানো উচিৎ।

যদি একবার অল্প সময়ের জন্যও সন্দেহ হয়, তাহলে টেস্ট করিয়ে ফেলা ভালো।
একেবারে বাধ্য না হলে বাসা থেকে স্যাম্পল কালেক্ট করানোর চেয়ে যেয়ে টেস্ট করান। ICDDRB তে কোনো লাইনই ধরতে হয় না।

সঠিক রিপোর্টের কোনো বিকল্প নেই।

কোভিড সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে
☎️01977892092

Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank

জ্বর সামান্য? অসুস্থতা এক বেলা? সুস্থ, কিন্তু পাশের জন পজিটিভ? নিয়ম: কোভিড টেস্ট, ডাক্তারী পরামর্শ।☎️01977892092
01/04/2021

জ্বর সামান্য? অসুস্থতা এক বেলা? সুস্থ, কিন্তু পাশের জন পজিটিভ? নিয়ম: কোভিড টেস্ট, ডাক্তারী পরামর্শ।
☎️01977892092

করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের লক্ষণসমূহ ভিন্ন হতে পারে।  #ডায়রিয়া,  #মাথাব্যাথা,  #গলাব্যাথা,  #শরীরব্যাথা,  #কনজাংটিভা...
21/03/2021

করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের লক্ষণসমূহ ভিন্ন হতে পারে। #ডায়রিয়া, #মাথাব্যাথা, #গলাব্যাথা, #শরীরব্যাথা, #কনজাংটিভাইটিস (চোখের প্রদাহ), #চামড়া_লাল_হয়ে_যাওয়া, #হাতের_ও_পায়ের_আংগুল_সাদা_হয়ে_যাওয়া।
কিন্তু পুরোনো স্ট্রেইনও রয়েছে। তাই #মাথাব্যাথা, #জ্বর, #সর্দী, #কাশি ইত্যাদি উপসর্গ দেখা দিলেও কোভিড টেস্ট ও চিকিৎসা শুরু জরুরী।

মনে রাখবেন, আগে করোনা হলেও আবার হতেই পারে, আবার টিকা নিলেও কোভিড হতে পারে।

কোভিড টেস্ট, পরামর্শ, অক্সিজেন, হাসপাতাল, প্লাজমা, টেলিমেডিসিন ইত্যাদি বিষয়ে সহযোগিতায়
📞 01977892092

 1) Fever2) Dry cough3) Fatigue :4) Loss of taste or smell,5) Nasal congestion,6) Conjunctivitis (also known as red eyes...
28/12/2020



1) Fever
2) Dry cough
3) Fatigue

:

4) Loss of taste or smell,
5) Nasal congestion,
6) Conjunctivitis (also known as red eyes)
7) Sore throat,
8) Headache,
9) Muscle or joint pain,
10) Different types of skin rash,
11) Nausea or vomiting,
12) Diarrhea,
13) Chills or dizziness.


:

14) Shortness of breath,
15) Loss of appetite,
16) Confusion,
17) Persistent pain or pressure in the chest,
18) High temperature (above 38 °C).

:

19) Irritability,
20) Confusion,
21) Reduced consciousness (sometimes associated with seizures),
22) Anxiety,
23) Depression,
24) Sleep disorders,

such as
25) strokes,
26) brain inflammation,
27) delirium and
28) nerve damage.

Latest update 10 November 2020 - WHO is continuously monitoring and responding to this pandemic. This Q&A will be updated as more is known about COVID-19, how it spreads and how it is affecting people worldwide. For more information, regularly check the WHO coronavirus pages. https://www.who.int/cov...

28/12/2020

শীতকালে সাধারণ সর্দী-কাশি আর কোভিড সংক্রমণ-কে আলাদা করা কঠিন। শুধু টেস্টের মাধ্যমেই শনাক্ত করে সুচিকিৎসা গ্রহণ সম্ভব।

27/12/2020

করোনা ভাইরাসের নতুন রুপ সারা বিশ্বে ভয় সৃষ্টি করছে। বিশ্বের অনেক দেশ ইউকে এর সাথে বিমান চলাচল বন্ধ করেছে।

27/12/2020

ঠান্ডা, জ্বর, সর্দী, কাশি হলে অবহেলা করবেন না। কোভিড টেস্ট করান, সুচিকিৎসা নিন।

26/10/2020

আপনার বা আপনার পরিবারের কারো কোভিড টেস্ট সিরিয়াল, অক্সিজেন বা অন্য কোনো সহায়তা লাগলে ম্যাসেঞ্জারে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

24/10/2020

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের এবং তাদের পরিবারের করোনা সংক্রান্ত সহযোগিতার জন্য।

Address

Dhaka

Telephone

+880197789202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Unofficial Covid-19 Response Team, Bangladesh Bank:

Share