HUMAN AID

HUMAN AID Lend A Helping Hand, Help To Change The World
(1)

হিউম্যান এইড
মানবতার জন্য, মানবতার দ্বারা

হিউম্যান এইড একটি নিবন্ধিত, অরাজনৈতিক ও নিরপেক্ষ মানবিক সহায়তা সংস্থা, যা ২০১৪ সালের ১৮ই মার্চ কক্সবাজার জেলার সীমান্তবর্তী ও দুর্যোগপ্রবণ হ্নীলা, টেকনাফ থেকে যাত্রা শুরু করে।

সংস্থাটি প্রতিষ্ঠা করেন একজন তরুণ সমাজকর্মী, যিনি মাত্র ১৮ বছর বয়সে নিপীড়িত, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার করেন। তার আত্মত্যাগ, মানবতার প্রতি গভীর মমত্ববো

ধ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল, আজ সেটিই পরিণত হয়েছে একটি বিশ্বস্ত, কার্যকর ও সুপরিচিত মানবিক সংস্থা হিউম্যান এইড।

আমরা বিশ্বাস করি, মানবতার জন্য কাজ করাই টেকসই উন্নয়নের প্রকৃত চাবিকাঠি। এই দর্শনকে সামনে রেখে হিউম্যান এইড শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই জীবিকায়ন ও তরুণদের ক্ষমতায়নের মতো খাতে কার্যক্রম পরিচালনা করে যাতে প্রান্তিক ও অবহেলিত মানুষরাও সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

আমাদের মূল দর্শন:
যাদের জন্য আমরা কাজ করি, তাদের মুখে হাসি ফুটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সফলতা।

প্রতিষ্ঠার পর থেকে হিউম্যান এইড স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ, সংকট ও মানবিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা যেখানে সবাই সমান মর্যাদা ও সুযোগ পায়।

হিউম্যান এইড এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে কেউই অবহেলিত থাকবে না, এবং মানবিক সহায়তা সমাজের প্রতিটি কোণায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে যাবে।

Address

House-147/B/1 (2nd Floor), Road-6, Sector-3, Uttara, Dhaka-1230
Dhaka
4700

Alerts

Be the first to know and let us send you an email when HUMAN AID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HUMAN AID:

Share