22/09/2026
প্রিয় ভাই, বন্ধু ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম।
গত কয়েকটি দিন আমার জীবনের অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে কেটেছে। ডেঙ্গু ও ইনফেকশনের কারণে চরম শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। অবশেষে আজ রাতে আপনাদের দোয়া, ভালোবাসা এবং মহান আল্লাহর অশেষ রহমতে বাসায় ফিরেছি—আলহামদুলিল্লাহ।
হাসপাতালের সেই কঠিন সময়গুলোতে বারবার মনে হয়েছে—মানুষ আসলে কতটা অসহায়, আর মহান আল্লাহ কতটা পরম দয়ালু!
আজ আমি যে আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি, এটাও আমার রবের বিশেষ রহমত ও মেহেরবানী।
যারা আমার অসুস্থতার খবর পেয়ে আমার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন, ফোন করেছেন, মেসেজ দিয়েছেন কিংবা নীরবে আমার সুস্থতা কামনা করেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আর যারা হয়তো জানতেন না, দোয়া করার সুযোগও পাননি—তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নেই।
সবাই আমার আপন, সবার জন্যই আমার দোয়া ও শুভকামনা।
জীবনের এই কঠিন সময়টি আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে—
সুস্থতা কত বড় নিয়ামত, জীবন কত অমূল্য, আর মানুষের ভালোবাসা কতটা শক্তি দিতে পারে।
হে আমার রব,
এই পাপী বান্দার প্রতি আপনার রহমত ও দয়া সবসময় বর্ষিত হোক। আমার ভুল-ত্রুটি ক্ষমা করুন, আমাকে নেক হায়াত দান করুন এবং সুস্থতা ও শান্তির সঙ্গে মানুষের পাশে থাকার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ—আবারও জীবনের পথে ফিরে আসতে পেরেছি।
আপনাদের সবার কাছে আবারও দোয়া চাই।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও ঈমানের সঙ্গে রাখুন। আমিন। 🤲
আপনাদেরই,
জি এম কামরুল হাসান