Sector Humanity

Sector Humanity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sector Humanity, Nonprofit Organization, Khilgaon , Police faari bus stand, Dhaka.

চাঁদের আলোয় ভরা রাতে, নীরবে ছড়িয়ে পড়েছে ভালোবাসা 🌙✨ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের সংগঠনের উদ্যোগে রাতজুড়ে ঘুরে ঘুরে পৌঁ...
20/03/2026

চাঁদের আলোয় ভরা রাতে, নীরবে ছড়িয়ে পড়েছে ভালোবাসা 🌙✨

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের সংগঠনের উদ্যোগে রাতজুড়ে ঘুরে ঘুরে পৌঁছে দেওয়া হয়েছে বাজারের প্যাকেট ও নতুন জামা কাপড়—যাদের জন্য এই ঈদ হয়তো একটু ভিন্ন হতে পারতো

কিছু হাসি, কিছু দোয়া আর অনেকগুলো কৃতজ্ঞতার মুহূর্ত—এই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আসুন, মানবতার এই বন্ধন আরও দৃঢ় করি ❤
ঈদ মোবারক

আসন্ন ঈদুল-ফিতর কে সামনে রেখে আমরা নিম্ন আয়ের মানুষদের মাঝে বাজার সামগ্রী পৌঁছে দিতে চাচ্ছি। যাতে করে তারা ঈদের দিন পুরো...
18/03/2026

আসন্ন ঈদুল-ফিতর কে সামনে রেখে আমরা নিম্ন আয়ের মানুষদের মাঝে বাজার সামগ্রী পৌঁছে দিতে চাচ্ছি। যাতে করে তারা ঈদের দিন পুরো পরিবার নিয়ে ভালো খাবার খেতে পারেন।

আমাদের প্যাকেজে যা যা থাকছে:

১)পোলার চাল
২)মুরগীর মাংস
৩)তৈল
৪)রোস্টের মসলা
৫)আলু
৬)পিঁয়াজ
৭)লাচ্ছা সেমাই
৮)দুধ
৯)চিনি
১০)লবণ

📩 ডোনেশন করতে ইনবক্স করুন
অথবা
বিকাশ/নগদ - +8801865382064

রাতের নীরবতায় ভালোবাসার এক ছোট্ট প্রয়াস ✨সেহরির খাবার পৌঁছে দিলাম  ২৭ রমজানে তাদের কাছে, যাদের জন্য এই সহায়তা খুব প্রয়োজ...
17/03/2026

রাতের নীরবতায় ভালোবাসার এক ছোট্ট প্রয়াস ✨
সেহরির খাবার পৌঁছে দিলাম ২৭ রমজানে তাদের কাছে, যাদের জন্য এই সহায়তা খুব প্রয়োজন।

রোজার বরকত ছড়িয়ে পড়ুক সবার জীবনে 🤲

আমাদের আয়োজনে দারুল মারুফ মাদ্রাসায় আজকে ১৫জন এতিমবাচ্চাদের জন্য কুরআন শরীফ বিতরণ করা হয়।ঠিকানা:আক্কাসনগর, ঢাকা উদ্দান ম...
15/03/2026

আমাদের আয়োজনে দারুল মারুফ মাদ্রাসায় আজকে ১৫জন এতিমবাচ্চাদের জন্য কুরআন শরীফ বিতরণ করা হয়।
ঠিকানা:আক্কাসনগর, ঢাকা উদ্দান মোহাম্মদপুর

রমজানের বরকত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ছোট্ট প্রয়াসআজ Sector Humanity-এর উদ্যোগে তিনটি এতিমখানা ও মাদ্রাসায় মোট ১৫০ জন...
10/03/2026

রমজানের বরকত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ছোট্ট প্রয়াস

আজ Sector Humanity-এর উদ্যোগে তিনটি এতিমখানা ও মাদ্রাসায় মোট ১৫০ জনের জন্য আমরা মেহমানদারি করেছি। রমজানের এই পবিত্র সময়ে সবার সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই ছিল আমাদের এই ছোট্ট উদ্যোগের লক্ষ্য।

📍 শাহজাহানপুর পানির ট্যাংক মসজিদ
📍 গোরান টেম্পু স্ট্যান্ড মসজিদ ও এতিমখানা
📍 তালতলা কবরস্থান এতিমখানা

রমজান আমাদের শিখায় সহমর্মিতা, উদারতা এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। যারা এই উদ্যোগে পাশে ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 🤲 মানবতার জন্য একসাথে কাজ করি।

#রমজান #ইফতার_বিতরণ

01/03/2026

🌙✨ সেহরির বরকতে সেবার হাত ✨🌙

পবিত্র রমজানের এই বরকতময় সময়ে আমরা ভাগাভাগি করে নিচ্ছি সেহরির খাবার—
যেন কেউ না থাকে খালি পেটে,
যেন প্রতিটি রোজা শুরু হোক তৃপ্তি ও দোয়ার মাঝে। 🤲🤍

মানবতার টানে, ভালোবাসার বন্ধনে—
আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো আল্লাহ কবুল করুন।

Sector: Humanity | মানবতার জন্য একসাথেগতকাল আমাদের সংগঠনের উদ্যোগে সম্পন্ন হলো ইফতার বিতরণ কার্যক্রম।১৫০জন মানুষের জন্য ...
28/02/2026

Sector: Humanity | মানবতার জন্য একসাথে

গতকাল আমাদের সংগঠনের উদ্যোগে সম্পন্ন হলো ইফতার বিতরণ কার্যক্রম।১৫০জন মানুষের জন্য আজকের মেহমানদারি করেছি।
আমরা ইফতার বিতরণে বিশ্বাসী নই বরং আমাদের প্রয়াস নিম্ন আয়ের মানুষদের সাথে ইফতার ভাগ করে নেওয়া।—এটি ছিল সহমর্মিতা ও দায়িত্ববোধের এক আন্তরিক প্রকাশ।

আমরা বিশ্বাস করি, পরিবর্তন শুরু হয় ছোট ছোট মানবিক উদ্যোগ থেকেই।

Sector: Humanity — we believe in better tomorrow.

সবার সহযোগিতা ও সাহায্য অব্যহত থাকবে প্রত্যাশা করছি যেনো কাজগুলো চলমান থাকে।

🌙 রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর ইবাদাত…এই পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যায় এইবারও আমরা অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত ...
23/02/2026

🌙 রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর ইবাদাত…

এই পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যায় এইবারও আমরা অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করার উদ্যোগ নিয়েছি। 🤲

হয়তো আপনার ছোট্ট একটি অবদানই হতে পারে কারো সারাদিনের একমাত্র ইফতার, কারো মুখের হাসির কারণ, কারো দোয়ার অংশ… ✨

আপনিও এই মানবিক উদ্যোগের অংশ হতে পারেন।
আপনার সামান্য ডোনেশনই আমাদের এই মহৎ কাজকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি।

🤍 আসুন, এই রমজানে শুধু নিজের জন্য নয়—অন্যের জন্যও বাঁচি।

📩 ডোনেশন করতে ইনবক্স করুন
অথবা
বিকাশ/নগদ - +8801865382064

❄️ মানবতার উষ্ণতায় শীত জয় ❄️গত শীতে আমাদের Organisation এর Sector Humanity এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও চিলমার...
16/02/2026

❄️ মানবতার উষ্ণতায় শীত জয় ❄️

গত শীতে আমাদের Organisation এর Sector Humanity এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও চিলমারী অঞ্চলে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

তীব্র শীতের রাতে এই ছোট্ট প্রয়াস হয়তো পুরো শীত দূর করতে পারেনি, কিন্তু কিছু মানুষের মুখে এনেছে স্বস্তির হাসি, আর আমাদের হৃদয়ে দিয়েছে মানবতার তৃপ্তি। 🤍

আমরা বিশ্বাস করি,
মানুষ মানুষের জন্য — আর এই দায়িত্ব আমাদের সবার।

আপনাদের সহযোগিতা ও দোয়ায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

We believe in better tomorrow

আলহামদুলিল্লাহ দেখেই একটা প্রশান্তি লাগছেযে আমরা ঢাকা থেকে কুড়িগ্রামে সফলভাবেআমাদের কার্যক্রমটি করতে পেরেছি🥰🥰আমাদের সকল ...
18/01/2026

আলহামদুলিল্লাহ দেখেই একটা প্রশান্তি লাগছে
যে আমরা ঢাকা থেকে কুড়িগ্রামে সফলভাবে
আমাদের কার্যক্রমটি করতে পেরেছি🥰🥰
আমাদের সকল ভলেন্টিয়ারদের জন্য দোয়া করবেন🙏🙏
আর যারা সব সময় আমাদের পাশে থাকেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা 🙏🙏

আলহামদুলিল্লাহ আমরা কুড়িগ্রাম চলে এসেছি🥰🥰🙏🙏ইনশাআল্লাহ আমরা যেনো আমাদের কার্যক্রম সঠিকভাবে করতে সফল হইআমাদের জন্য দোয়া কর...
16/01/2026

আলহামদুলিল্লাহ আমরা কুড়িগ্রাম চলে এসেছি🥰🥰🙏🙏

ইনশাআল্লাহ আমরা যেনো আমাদের কার্যক্রম সঠিকভাবে করতে সফল হই
আমাদের জন্য দোয়া করবেন🙏🙏🥰🥰

Address

Khilgaon , Police Faari Bus Stand
Dhaka
1219

Telephone

+8801942520278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sector Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sector Humanity:

Share