26/04/2026
একটি শোক সংবাদ:
তমদ্দুন মজলিসের কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং সিনিয়র নেতা জনাব এরতাজ আলম গতকাল ২৫ এপ্রিল ২০২৬ শনিবার বিকাল ৩.১০ মিনিটে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগজনিত অসুস্থতার কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গতকাল শনিবার রাত ৯ টায় বনানী কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা এবং আজাদ মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
তমদ্দুন মজলিসের অগ্রযাত্রায় ওনার অবদান অনস্বীকার্য। মজলিসের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।