National Council for Human Rights & Development - NCHRD

National Council for Human Rights & Development - NCHRD Empowering Youth, Upholding Rights, Shaping Tomorrow

মেহেরপুরের সার্বিক উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুবসমাজের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করত...
05/04/2026

মেহেরপুরের সার্বিক উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুবসমাজের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে “ইয়ুথ কাউন্সিল” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। National Council for Human Rights and Development এর প্রস্তাবনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে মতামত সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ তোয়াশ। তিনি তরুণ নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা এবং স্থানীয় উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মোহনা হাসান, তানজিমুল, সৈয়দ মাহফুজ, সাব্বির হোসেন এবং বৃষ্টি।

প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার আলোকে ইয়ুথ কাউন্সিলের কাঠামো, কার্যক্রম এবং কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, এই কাউন্সিলের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক প্রস্তাবনা সরাসরি নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করতে পারবেন। এর ফলে তরুণদের কণ্ঠস্বর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে এবং মাঠ প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ সেতু গড়ে উঠবে।

প্রস্তাবিত কাঠামোতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং উদীয়মান তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা বাড়াবে এবং স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। পাশাপাশি, যুবসমাজের উদ্ভাবনী চিন্তা ও শক্তিকে কাজে লাগিয়ে জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

মতামত সংগ্রহ শেষে একটি সুসংগঠিত কাঠামো ও কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শিগগিরই ইয়ুথ কাউন্সিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে। জেলার তরুণ সমাজ ইতোমধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এর সফল বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেছে।

🇧🇩26th March...Independence Day of Bangladesh
26/03/2026

🇧🇩26th March...Independence Day of Bangladesh

A Brief Training Session on Volunteerism for the Fire Service and Civil Defence (FSCD)
13/03/2026

A Brief Training Session on Volunteerism for the Fire Service and Civil Defence (FSCD)

Session on the Implementation of the Children Act 2013 at PTI Experimental School, Meherpur Sadar.
16/01/2026

Session on the Implementation of the Children Act 2013 at PTI Experimental School, Meherpur Sadar.

NCHRD এর মাসিক সভা মেহেরপুর সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠিত
29/12/2025

NCHRD এর মাসিক সভা মেহেরপুর সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠিত

NCHRD মেহেরপুর সদর এবং স্কুল  কমিটির প্রতিনিধি দলের সঙ্গে মেহেরপুর সরকারি হাসপাতাল পরিদর্শন
23/03/2025

NCHRD মেহেরপুর সদর এবং স্কুল কমিটির প্রতিনিধি দলের সঙ্গে মেহেরপুর সরকারি হাসপাতাল পরিদর্শন

NCHRD মেহেরপুর সদর এবং স্কুল কমিটির সঙ্গে  সরকারি শিশু পরিবার পরিদর্শন
23/03/2025

NCHRD মেহেরপুর সদর এবং স্কুল কমিটির সঙ্গে সরকারি শিশু পরিবার পরিদর্শন

NCHRD বাংলাদেশ কর্তৃক মেহেরপুর সদর থানা পরিদর্শন।
10/03/2025

NCHRD বাংলাদেশ কর্তৃক মেহেরপুর সদর থানা পরিদর্শন।

MEHERPUR 2030 প্রকল্পের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে NCHRD এর কেন্দ্রীয় কমিটির পরিচালনায়, NCHRD এর জন্য ৫ সদস্যের বিশেষা...
08/03/2025

MEHERPUR 2030 প্রকল্পের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে NCHRD এর কেন্দ্রীয় কমিটির পরিচালনায়, NCHRD এর জন্য ৫ সদস্যের বিশেষায়িত পুলিশের টাস্কফোর্সের দক্ষ সহায়তায় সরকারি শিশু পরিবার (বালক)-এ জাতীয় শিশু নীতি ২০১১ এবং শিশু আইন ২০১৩ কার্যকরভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সুসমন্বিত এবং ব্যাপক অভিযানের সূচনা।




highlights

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Council for Human Rights & Development - NCHRD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share