Club 94

 #গ্রুপ_পোস্ট:বন্যার্তদের সাহায্য সংক্রান্ত     আমাদের প্রিয় বাংলাদেশ  আজ আকস্মিক বন্যায় বিপর্যস্ত। যে কোন  প্রাকৃতিক সং...
29/08/2024

#গ্রুপ_পোস্ট:
বন্যার্তদের সাহায্য সংক্রান্ত

আমাদের প্রিয় বাংলাদেশ আজ আকস্মিক বন্যায় বিপর্যস্ত। যে কোন প্রাকৃতিক সংকটে দুই ধরনের সহায়তার প্রয়োজন হয়, প্রথমত দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা এবং দ্বিতীয়ত দুর্যোগ পরবর্তী সহায়তা। আমরা দুর্যোগ পরবর্তী সহায়তা কার্যক্রমে কাজ করছি কারণ আমাদের তাৎক্ষণিক দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করার সক্ষমতা নাই। আমরা রোটারি ক্লাব অফ বারিধারা এর ব্যাংক এ্যাকাউন্ট এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন এর বিকাশ একাউন্টের মাধ্যমে ডোনেশন সংগ্রহ করবো এবং বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করব। ডোনেশান অনেক ধরনের হতে পারে যেমন খাবার বিতরণ, মৌলিক চাহিদার জিনিসপত্র কেনা, ঘর নির্মাণ, শিক্ষার উদ্দেশ্যে শিশুদের সহায়তা করা ইত্যাদি। এই দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান কে আমাদের পার্টনার হিসেবে নেয়ার কারন এই দুইটা সংস্থা দীর্ঘদিন ধরে বিশ্বাসযোগ্যতা ও সুনামের সাথে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রয়োজন অনুযায়ী ক্লাব 94 বন্ধু ও পরিবারকে সাহায্য করার পরিকল্পনাও রয়েছে। এই উদ্দেশ্যে, আমরা একটি google ফর্ম শেয়ার করব যেখানে প্রয়োজনীয় সদস্যরা তাদের সহায়তার প্রয়োজনীয়তা পূরণ করবে, তারপর আমরা সংগৃহীত সামর্থ্যের উপর ভিত্তি করে সহায়তা করার চেষ্টা করব।

ক্লাব ৯৪ আমাদের ভালোবাসার জায়গা। তাই ভালোবাসার দাবিতে অনেক সদস্য জানতে চেয়েছো এই বন্যা পরিস্থিতিতে ক্লাব ৯৪ থেকে কি উদ্যোগ নেয়া হচ্ছে বা অনেকেই উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করেছো।এর আগেও বন্যার সময় বিদ্যানন্দের মাধ্যমে ডোনেশানের একটা প্লাটফর্ম গঠন করা হয়েছিল। কিন্তু রেস্পন্স অনেক কম ছিল। যারা তখন বা এখন অনেক কনসার্নড হয়ে আছো তাদের রেস্পন্স না করা সত্বেও আমরা দমে যাই নি। মানবতার সেবা থেকে নিজেদের বিরত রাখিনি বা কখনো রাখবো না। যারা এখানে নিয়মিত সদস্য তারা খুব ভালো করে জানে যে ক্লাব ৯৪ শুধুমাত্র বিনোদনমুলক কার্যক্রম এর জন্য গঠিত হয় নি।

পরিশেষে সবার কাছে অনুরোধ করি দেশের এই ক্রান্তিলগ্নে সব পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা ভুলে যার যেইটুকু সামর্থ্য আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাড়াই। দিন শেষে তারা আমাদেরই প্রাণের দেশের মানুষ।

ভালো থেকো সবাই।

লং লিভ ক্লাব ৯৪।

Address

Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Club 94 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share