Chhatrashibir Media Wing

Chhatrashibir Media Wing সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে...
(7)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে এইচএসসি ২০২৭ সালের পরীক্ষার্থীদের নিয়ে ‘একাডেমিক ফেস্ট’...
06/09/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে এইচএসসি ২০২৭ সালের পরীক্ষার্থীদের নিয়ে ‘একাডেমিক ফেস্ট’ অনুষ্ঠিত।

পাবিপ্রবি’তে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপাচার্যরাজনৈতিক কর্মকাণ...
06/09/2026

পাবিপ্রবি’তে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপাচার্য

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাবিপ্রবি ছাত্রদল আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির মাঠে 'অদম্য-১৮' ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানও উপস্থিত ছিলেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১৩ আগস্ট শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়।

ঐ সময় এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিদের সঙ্গে জরুরি আলোচনা এবং বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ধারা ১১(১২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর রাজনৈতিক কর্মকাণ্ড—সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একাধিকবার বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আবেদন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে সাড়া দেননি।

তবে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মসূচি পালন করেন, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেননি। তবে প্রথমবারের মত ছাত্রদলের কোন কর্মসূচিতে প্রকাশ্যে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্তের প্রয়োগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আসিফুল হক তমাল বলেন, 'ক্যাম্পাসের প্রত্যেকটা সংগঠন টিকে থাকে মূলত শিক্ষার্থী এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে। যে কোনো একটা পক্ষ বিমুখ হলেই সেই সংগঠনের গতি থেমে যায় বলে মনে করি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরে শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় কোনো আয়োজন নেই। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক কিংবা ক্যারিয়ার উন্নয়ন সংগঠনের আয়োজিত প্রোগ্রাম গুলোতে প্রসাশনের অনীহা বরাবরই চোখের পড়ার মতো। এসব প্রোগ্রামে একাধিকবার আমন্ত্রণ জানিয়েও ভিসি, প্রো-ভিসি কিংবা ট্রেজারার স্যারের দেখা তো দূর শুভেচ্ছা বার্তাও পাওয়া যায় না যদি না সেই প্রোগ্রামের এমকটা বড় বাজেট থাকে।'

নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'প্রশাসন রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছেন আবার তারাই রাজনৈতিক কর্মসূচিতে উদ্বোধন করছেন। এর চাইতে হাস্যরসাত্মক আর কোন কিছু হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য নূন্যতম লজ্জা থাকতো তাহলে তারা এরকম দ্বিমুখী আচরণ করত না।'

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করার বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বক্তব্য দিতে রাজি হননি।

'অদম্য-১৮' ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক ও প্রচার সম্পাদক মো. রুমেল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক সপ্তাহের ব্যবধানে ডাকসুর উদ্যোগে ৩ হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন।দুর্বার পথচলায় ডাকসুর ক্যারিয়ার ডেভেল...
06/09/2026

এক সপ্তাহের ব্যবধানে ডাকসুর উদ্যোগে ৩ হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন।

দুর্বার পথচলায় ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদদীন হল ও মাস্টার দা সূর্য সেন হলে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম।

একটি একাডেমিক ক্যাম্পাস গড়ার পথযাত্রী,আমরা থামব না।

জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের ২০০ জন সিক এটেন্ডেন্স, হল স্বাস্থ্য সম্পাদক ও জাকসু সম্পাদকদের ফার্স্ট এইড ট্রেনিং ও দুই লক্ষ...
06/09/2026

জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের ২০০ জন সিক এটেন্ডেন্স, হল স্বাস্থ্য সম্পাদক ও জাকসু সম্পাদকদের ফার্স্ট এইড ট্রেনিং ও দুই লক্ষাধিক টাকার মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে।

06/09/2026

ইবির প্রধান ফটকের সামনে ‘বহিরাগত’ ছাত্রদল-যুবদলের বাইক শোডাউন।

ভিডিও কার্টেসি : ইবিসাস

সীরাতের আলোকিত পথ ধরি,সুন্নাহর সৌরভে জীবন গড়ি।জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬“রোড টু সিরাহ”প্রতিটি গ্রুপের উত্তীর্ণ প্রথম...
06/09/2026

সীরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি।

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬
“রোড টু সিরাহ”

প্রতিটি গ্রুপের উত্তীর্ণ প্রথম ১৬০ জনের রেজাল্ট কমেন্ট বক্সে দেওয়া হলো।




#সীরাতপাঠপ্রতিযোগিতা

06/09/2026

১১ দলীয় ঐক্যের লং মার্চের জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

ক্যাম্পাসে ছাত্রদলের অস্ত্রের মহড়া তাদের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। সন্ত্রাস নয় ক্যাম্পাসে গঠনমূলক কাজে প্রতিযোগিতা করু...
06/09/2026

ক্যাম্পাসে ছাত্রদলের অস্ত্রের মহড়া তাদের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। সন্ত্রাস নয় ক্যাম্পাসে গঠনমূলক কাজে প্রতিযোগিতা করুন।

-নূরুল ইসলাম সাদ্দাম
কেন্দ্রীয় সভাপতি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

২ দিন আগে গাঁজাসহ ধরা খাওয়া ছাত্রদল কর্মীকে সঙ্গে নিয়ে জিয়া বইমেলা পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়েদুল ইসল...
06/09/2026

২ দিন আগে গাঁজাসহ ধরা খাওয়া ছাত্রদল কর্মীকে সঙ্গে নিয়ে জিয়া বইমেলা পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়েদুল ইসলাম।

দলীয় কোটায় নিয়োগ পাওয়া ভিসিদের ছত্রচ্ছায়ায় পালিত হচ্ছে অপরাধীরা।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে ছাত্রশিবির, যশোর জেলা পশ্...
06/09/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে ছাত্রশিবির, যশোর জেলা পশ্চিম শাখার অন্তর্গত ঝিকরগাছা উপজেলা।

Address

48/1/A Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Chhatrashibir Media Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share