Medical Community-মেডিকেল কমিউনিটি

Medical Community-মেডিকেল কমিউনিটি Official Page of Organization of Medical Community 💕
❣️A Platform of Medical Talents❣️

Congratulations to all.❤️"Surgery" just rocked in this session. 🙏
05/06/2026

Congratulations to all.❤️
"Surgery" just rocked in this session. 🙏

যত বেশি সন্তান তত বেশি বরকত!এটা শুনে খবির মিয়া একটা দুইটা করে ডজন খানিক বাচ্চা নিলেন...এখন তিনি বারো সন্তানের পিতা!বিপদ ...
03/06/2026

যত বেশি সন্তান তত বেশি বরকত!
এটা শুনে খবির মিয়া একটা দুইটা করে ডজন খানিক বাচ্চা নিলেন...
এখন তিনি বারো সন্তানের পিতা!
বিপদ হলো,
এদের লালন পালন করতে গিয়ে....খাওয়াব কি? পরাবে কি?

এবার ব্রেইন খুলল, খবিশ মিয়ার! সরি খবির মিয়ার....সে ঘোষণা দিল!
১২ সন্তানের মধ্যে মেধাবী হিসেবে প্রথম ৫ সন্তানকে সে ভরণ পোষণ দিবে....বাকীদের জানিয়ে দিল...যাও তোমাদের দায় দায়িত্ব আমার নয়!যেভাবে পারো বেঁচে থাকো!

অতপর, বাকী ৭ জন মেধা বাড়াতে চলে গেল নিজ উপজেলায়...স্কিলড ট্রেইনিং নিতে...আফসোস উপজেলায় গিয়ে স্কিলড ট্রেইনারও পাওয়া গেল না!

আজকের চরিত্র বিসিপিএস মিয়া...ঠিক একই কাজ করেছে!
সুযোগ দিবে হাজারে হাজার...পাশ করবে হাজার হাজার...
কিন্তু ভাতা পাবে...প্রথম এক হাজার!
বাকীরা?
ভাতা পাবেনা...
শর্ত অনুযায়ী চাকরি করতে পারবেনা...
চেম্বার করতে পারবেনা...
ব্যবসা করতে পারবেনা...
চুরি ডাকাতি করতে পারবে কিনা এ ব্যাপারে অবশ্য কিছু বলে নাই!
এটা একেবারেই একটা হাস্যকর ও জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে নিপীড়নমূলক সিদ্ধান্ত!
এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদিকে ৫ বছরের মধ্যে ২ বছর নিজ উপজেলায় গিয়ে ট্রেইনিং নেয়ার বাধ্যতামূলক সিস্টেমটাও শিশুসুলভ সিদ্ধান্ত।
সেখানে কে ট্রেইনিং দিবে? কমপক্ষে সহযোগী অধ্যাপক সমমানের ক'জন বিশেষজ্ঞ আছে সেখানে?
গ্রামে চিকিৎসকের সংকট কাটাতে শাক দিয়ে মাছ ঢাকার এ সিদ্ধান্ত দ্রুত বাতিল করা উচিত!

প্রশ্ন আরো আছে!

একটা ভর্তি পরীক্ষার ফি...১১ হাজার হয় কি করে?
পরীক্ষা নেয়াটাও কি একটা বিজনেস?
বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার দৌড়ে...ওরা সবাই এখন টেবিলমুখী...দয়া করে রাজপথমুখী না করাই ভাল!
নইলে দৌড়ানোর জায়গা পাওয়া কষ্টকর হবে।

ডা: সাকলায়েন রাসেল
ভাস্কুলার সার্জন, বারডেম

BCPS এর নতুন নিয়ম নিয়ে কিছু কথা :১. বলা হয়েছে মেধা ক্রম অনুযায়ী ১০০০ জন ভাতা পাবে। প্রশ্ন : তাহলে যদি ১৪০০ জন পরীক্ষায় উ...
02/06/2026

BCPS এর নতুন নিয়ম নিয়ে কিছু কথা :

১. বলা হয়েছে মেধা ক্রম অনুযায়ী ১০০০ জন ভাতা পাবে।

প্রশ্ন : তাহলে যদি ১৪০০ জন পরীক্ষায় উত্তীর্ন হয় তাহলে বাকি ৪০০ জন কি আর তার সম্পূর্ন ৫ বছরে কোন দিন ই ভাতার আওতায় আসবে না?

যদি না আসে তাহলে আমার মনে হয় না কেও গতরে খেটে আর এই ডিগ্রী সম্পূর্ন করবে।


২. বলা হয়েছে ৫ বছরের ২ বছর উপজেলায় বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে।

প্রশ্ন : BCPS কি আসলেই চায় ভাল মানের বিশেষজ্ঞ তৈরি হোক দেশে নাকি চায় সরকারের যে জনবল কম আছে প্রান্তিক এলাকায় সেটার ভর্তুকির মেশিন হিসেবে কাজ করতে?

প্রশ্ন: উপজেলায় আমার নিরাপত্তা কে নিশ্চিত করবে? ফিমেল ডাক্তার দের জান মালের নিরাপত্ত্বার লিখিত BCPS দিবে কিনা?

প্রশ্ন : যে উপজেলায় CBC, urine /rme ছাড়া কোজ টেস্ট হয় না সেখানে আসলে তারা কি শিখতে যাবে। কেন যাবে?

প্রশ্ন : যেখানে রেসিডেন্সি প্রোগ্রাম নাই তেমন যায় গায় BCPS এর ট্রেইনী রা কেন যাবে? রেসিডেন্সি নাই কারন সেখানে ট্রেনীং এর কোন পরিবেশ নাই যেটা তাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে।

৩. BCPS বলেছে শুধু মাত্র সহকারি এবং প্রফেসর ট্রেইনার হতে পারবে। (আবার বলেছে সদর হাসপাতালে কনসাল্ট্যান্ট ও হতে পারবে)

প্রশ্ন : কেন কনসাল্ট্যান্ট এর কাছে ট্রেনিং ক্ষেত্র বিশেষে কাউন্ট হবে,? আমরা কি ট্রেনিং চাচ্ছি নাকি কোন মতে ৫ বছর ট্রেনিং শেষ করার সনদ।

৪. BCPS বলেছে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনী দের জন্য আন্ডার গ্রাজুয়েট ট্রেইনী (intern) দের প্রশিক্ষণ ব্যাঘাত ঘটতেছে।

প্রশ্ন : কোথায়, কিভাবে ব্যাঘাত হচ্ছে, ঢাকার টারশিয়ারি হাসপাতাল আপনি ইন্টার্ন দিয়ে যালাতে পারবেন?

৫. BCPS বলছে ১ জন ট্রেইনী এর আন্ডারে ৫ জন রোগি থাকবে as per WHO

প্রশ্ন : ঢাকা মেডিকেল /সোহরাওর্দী মেডিকেলে প্রতি বেডের বিপরীতে ১০ জন রোগি ভর্তি নেন কেন?

প্রতি দিন সকালে সিড়ি, মেঝে, বারান্দা খুজে ১ জন ট্রেইনীর ১০ টা করে রোগি দেখা লাগে কেন?

আপনি ট্রেইনি নিবেন ৫০ রোগির, আর দেখতে হবে ১০০ রোগী??

আর এই সব নোটিশ আপনে দিবেন ভাল কথা, সেটা যে সেশন থেকে বাস্তবায়ন চান সেটার ফর্ম ফিলাপ এর আগে জানিয়ে দেন যে এই নিয়ম হতে যাচ্ছে, কেন ফর্ম ফিলাপের পরে পরিক্ষার আগে দিয়ে পরীক্ষার্থীদের জানাবেন? কেন তাদের বাধ্য করবেন এই নিয়মে আসতে। প্রতিটি পরীক্ষার জনহ ১২০০০ টাকা কম না। আগে এই নোটিশ দিলে হয়ত ৪০ % পরীক্ষার্থি আর ফর্ম ই তূলত না, এই টাকা দিয়ে তারা রেসিডেন্সি এর প্রিপারেশন নিত।

আপনি ট্রেইনী কম নিতে চান, ভাল কথা, তাহলে রেসিডেন্সী এর মত রেসিডেন্সি যেখানে আছে সেখানে প্রতি বিভাগ অনুযায়ি সিট লিমিট করে দেন। সেভাবে চয়েস দিয়ে যার পোষাবে পরীক্ষা দিবে।

এত গুলা প্রশ্ন এবং ফাক ফোকড় রেখে শুধু মাত্র সরকারের টাকা বাচানো এবং প্রান্তিক সেবা প্রদানের জন্য ট্রেনিং করানো মানে দেশের স্বাস্থ্যখাত কে গলা টিপে মারা।

ডা. তানভীর আহমেদ

ট্রেইনী (BCPS)
অর্থসম্পাদক
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস - এ সোসাইট

প্রতিটা হাসপাতালে এমন পোস্টার টানানো উচিত। মানুষ একটা কাজ করার পর যখন কোন শাস্তি হয় না আরো বাহবা পায় তখন সেই কাজটা আরো ব...
19/05/2026

প্রতিটা হাসপাতালে এমন পোস্টার টানানো উচিত। মানুষ একটা কাজ করার পর যখন কোন শাস্তি হয় না আরো বাহবা পায় তখন সেই কাজটা আরো বেশি করে। বেশ কয়েক বছর ধরে জুনিয়র ডাক্তারদের লাঞ্চিত করা হচ্ছে এরপর শুরু হয়েছে গায়ে হাত দেয়া আর এখন তো খুন করার চেষ্টা ও কার হচ্ছে। প্রাইভেট হাসপাতালের সিনিয়রদের গায়ে ও হাত দেয়া হচ্ছে। ব্যপার গুলা খুবই দুঃখজনক। আর কতদিন আমরা চুপ থাকব??? প্রথমেই প্রতিবাদ করতাম তাহলে হয়ত এতকিছু হত না। যত তাড়াতাড়ি সম্ভব সিনিয়র জুনিয়র সব ডাক্তার মিলে কোন একটা সমাধান করা উচিত।

ভুলের গল্প-----------প্রিয় কায়সার হামিদ,যে মানুষটার পায়ে বল এলে আনন্দে কেঁপে উঠত লাল সবুজের গ্যালারি সে মানুষটা আজ কাঁদছ...
18/05/2026

ভুলের গল্প
-----------
প্রিয় কায়সার হামিদ,
যে মানুষটার পায়ে বল এলে আনন্দে কেঁপে উঠত লাল সবুজের গ্যালারি সে মানুষটা আজ কাঁদছে। আপনার এই শোকের মাঝেও কালবেলাকে দেয়া সাক্ষাৎকার...অসুস্থ অবস্থায় চ্যানেল আই ও বাংলা ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারসহ অনেক মতামত আমাদের নজরে এসেছে।
আপনি...
১. অভিযোগ করেছেন ইন্ডিয়ান ডাক্তারের ভাষ্যমতে কোন কোন না কোনভাবে ভুল চিকিৎসা হয়েছে (সূত্র: কালবেলা, সময় টিভি)
২. আক্ষেপ করেছেন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না, এটা জানতেন না।(সূত্র: চ্যানেল আই)
৩. ফ্যাটি লিভারের কারণে তিনি লিভার ফেইল্যর এ আক্তান্ত হয়েছেন।(সূত্র: চ্যানেল আই)
৪. ভুল অ্যান্টিবায়োটিক বা সিডেটিভ দেয়া হয়েছে।

সত্যি বলতে ভুল তো হয়েছে। একটা না একাধিক। আপনি যেহেতু অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, জনপ্রিয় ব্যাক্তিত্ব সেহেতু আপনার কথার গুরুত্ব আছে। প্রতিটা কথা সমাজে মেসেজ সরবরাহ করছে।
একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সচেতন ব্যাক্তি হিসেবে আমি সেই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিতে চাই।
১.
প্রথম ভুল, জ্বর ও জন্ডিস থাকার পরেও এক সপ্তাহের অধিক আপনি পাত্তাই দেন নাই। দশ এগারো দিন বাসাতে রেখেছেন (সুত্র: চ্যানেল আই)। হতে পারে টুকটাক চিকিৎসা দেয়া হয়েছে। আচ্ছা, জ্বরে কি প্যারাসিটামল দিয়েছিলেন?
দিয়ে থাকলেই মহাবিপদ। যে মানুষটা হেপাটাইটিস-এ এবং ই তে আক্তান্ত হয়ে লিভার ফেইল্যর এর দিকে যাচ্ছে তার জন্যে সামান্য প্যারাসিটামলও কিন্তু অনেক ভয়ংকর!
২.
দ্বিতীয়ত লিভার ফেইল্যর হলে প্রথমেই দেহ থেকে টক্সিন বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়...আক্তান্ত হয় মস্তিস্ক...শুরু হয় DIC নামক মহা জটিলতা...আক্রান্ত হয় ফুসফুস...খুব দ্রুত একে একে সব অর্গান আক্রান্ত হয়।
তাই ফুসফুস আক্তান্ত হবে এটাই স্বাভাবিক।

লাইফ সাপোর্ট কাকে বলে জানেন?
ফুসফুস যখন কাজ করেনা তখন কৃত্রিম ফুসফুস দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। এটাকেই ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট বলে।
৩.
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না। এটাও ভুল। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের যে ওটিতে আমি অপারেশন করি সেখানেই অতীতে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। অধ্যাপক মো. আলীর তত্ত্বাবধানে এটি হয়েছিল। পিজিতেও হয়েছে।
কিন্তু নিয়মিত হয় না। কারণ এটা ব্যায়বহুল। এত টাকা দিয়ে রোগীরা দেশে অপারেশন করতে চায় না।
৪.
উন্নত বিশ্বে যেখানে লিভার আইসিইউ আছে সেখানেও এ রোগে মৃত্যুর হার ৯০% এর বেশি। কেন জানেন? ঐ যে ফালমিনেন্ট হেপাটিক ফেইল্যর হওয়ার সাথে সাথে রোগীর নানা জটিলতা শুরু হয়...তাই চাইলেও দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট আয়োজন করা যায় না। যেটা ইন্ডিয়াও পারে নাই।
৫. ফ্যাটি লিভারের কারনে এমন হয়েছে এই স্টেটমেন্টও ভুল। এতে করে যারা প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভারে আক্রান্ত তারা আতংকে আছেন। এই কদিন এসব রোগীর ভীড় চেম্বারে বেড়ে গেছে।
এটা ঠিক যে ফ্যাটি লিভার এডভান্স হলে...অল্পতেই কাবু হওয়ার ঝুঁকি থাকে। প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভার নিয়ম মেনে একদম ভাল অবস্থায় ফিরে যাওয়া যায়।
৬. সিডেটিভ বা অ্যান্টিবায়োটিক সঠিক চিকিৎসারই অংশ। আর ওনাকে প্রাথমিক নয়, টারশিয়ারি লেভেলের চিকিৎসা দেয়া হয়েছে।
বাবা হিসেবে অনিচ্ছাসত্ত্বেও আপনার কিছু ভুল হয়েছে। মেয়েকে ফিট রাখার চেষ্টা হয়ত করেছেন, পারেননি। এলোমেলো খাবার থেকে বিরত রাখতে পারেন নি।
যথাসময়ে মেয়েকে হাসপাতালে নেননি। বাসায় রেখে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্যারাসিটামল খাইয়েছেন।
দ্বিতীয় ভুল, সিংগাপুর বা উন্নত বিশ্ব না করা সত্ত্বেও ওনাকে ইন্ডিয়ায় নিয়ে গেছেন। এয়ারএ্যাম্বুলেন্স এর ভাড়া দিয়েছেন ৫৫ লাখ, নিশ্চয়ই ইন্ডিয়াতেও ৩০/৪০ লাখ যাবে। বাবার মন, তাই হয়ত মিরাকলের আশায় গেছেন। যেকোন সামর্থবান পিতাই এটা করবে। সেজন্যে এটাকে ভুল বলার জন্যে আমি দু:খিত।
আরো একটা কারণ এ কাজটা ভাল হয়েছে। দেশের হাসপাতালে মারা গেলে আরো অনেক বেশি অভিযোগ আসত। উন্নত চিকিৎসার আশায় বিদেশে যাওয়ার খবর যতবেশি মার্কেট পায়। উন্নত কফিনে বিদেশ থেকে ফিরে আসার খবর গুলো ততটা পায় না।

একটা দেশ সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ হয় না। কিছু বাস্তবতা থাকে। এই যেমন, বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল সৈয়দপুরে, ঢাকায় না কিন্তু। খোদ আমেরিকাতেও ফাইলেরিয়া ডেডিকেটেড হাসপাতাল নেই।

আপনি তো উন্নতমানের ফুটবলার।তবুও ফুটবলে বাংলাদেশের অবস্থান কত আমরা কিন্তু সে প্রশ্ন করছিনা। কারণ কিছু সীমাবদ্ধতা, বাস্তবতা মেনে নিতে হয়।

তাই মানসিক স্বান্তনার জন্যে মনগড়া অভিযোগ না তুলে প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নিন। বিশেষজ্ঞ এর সাহায্য নিয়ে ভুল চিকিৎসার অভিযোগ আনুন।

পিতা হিসেবে আজ আপনি আহত। চিকিৎসক হিসেবে আমরাও আহত। এক একজন পিতা হিসেবে, দুই ভুল চিকিৎসার মনগড়া অভিযোগের কারণে।
তবে আপনি কিছু ভুল তুলে আনতেই পারতেন।
যেমন খাদ্যে ভেজাল, দুষিত পানি কিংবা স্বাস্থ্য অসচেতন প্রজন্মের ভুল জীবন যাপন নিয়ে।

পরকালে মেয়ের সাথে আবারও দেখা হোক। বেহেস্তী বাগানের কোন এক নদীর ধারে। এক জীবনের আফসোসগুলো না হয় সেসময় মিটিয়ে নিলেন।
আমিন।
-ডা: সাকলায়েন রাসেল
ভাস্কুলার সার্জন,বারডেম

এই‌ কি একজন ডাক্তার এর পরিনতি!!!আর কত ঘটনা ঘটে গেলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বোধদয় হবে???চিকিৎসা‌ ভুল হলো না সঠিক এইটা য...
16/05/2026

এই‌ কি একজন ডাক্তার এর পরিনতি!!!
আর কত ঘটনা ঘটে গেলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বোধদয় হবে???
চিকিৎসা‌ ভুল হলো না সঠিক এইটা যদি রোগীর লোক ই স্বিদ্ধান্ত নেয় তাহলে ডাক্তারি পড়াশোনা করে লাভ নাই, এ দেশে সবাই ডাক্তার। এইরকম চলতে থাকলে
এই দেশে সেবা দেয়ার মন‌-মানসিকতার পরিবর্তন হয়ে যাবে ডাক্তারদের মাঝে। এমনিতেই জনসংখ্যা অনুযায়ী ডাক্তার অনেক কম, তারপর যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে ডাক্তারদের বিদেশে পাড়ি জমানো এবং ক্যাডার পরিবর্তন এর সিদ্ধান্ত অনেক গুণ বেশি বেড়ে যাবে। যার ফলে আমাদের এই দেশ স্বাস্থ্য খাতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে।

ঘটনাসংক্ষেপ:

ঘটনাস্থল:শরীয়তপুর সদর হাসপাতাল
রাত ১ :১০ এর দিকে

ইমার্জেন্সি ডিউটি ডক্টর (ডা নাসির, বিসিএস ৪৮ তম ব্যাচ, এটাচমেন্টে সদর হাসপাতালে কর্মরত ) ডিউটিরত অবস্থায়।
ধারণ ক্ষমতার চেয়ে ৩/৪ গুণ বেশি রোগি ভর্তি থাকে ২৫০ শয্যার হাসপাতাল টিতে।।
ইমার্জেন্সি ডিউটি ডক্টর নাসির যথানিয়ম এ রোগি দেখছেন ইমার্জেন্সি তে বসে।
একটা MI এর রোগি ৬০/৪০ ব্লাড প্রেশার নিয়ে ২ দিন পুরানা বুকে ব্যথা নিয়া ভর্তি হয়েছিল #রিস্ক_বন্ড দিয়ে যে তারা ঢাকা নিতে অপারগ রাত ১২:২০ এর দিকে।

রোগি কার্ডিয়োজেনিক শকে থাকায় রোগির অবস্থা খারাপ হতে থাকে।।৩ তলায় ওয়ার্ডে রোগি ভর্তি থাকায় রোগির লোক ইমার্জেন্সি ডিউটি ডাক্তারের কাছে আসতে বিলম্ব হয় এবং ডিউটি ডাক্তার যেয়ে রোগিকে মৃত পায়।

অত:পর রোগির স্বজন ১৫০/২০০ মানুষ হাসপাতাল ইমার্জেন্সি তে জড়ো করে।
বেধড়ক পিটায় ডা নাসির কে।।।
দরজার কাচ ভেংগে দরজা ভেংগে ভিতরে ঢুকে,পরিস্থিতি খারাপ দেখে ডা নাসির ওয়াশরুমে আশ্রয় নেয়, সেটা ভেংগে ডা নাসির কে মারতে মারতে বের করে।ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। মেরে ফেলার চেষ্টা ছিল হয়ত।৩ জন আনসার ও গুরুতর আহত হয়।।পুলিশ আসতে আসতে ডা নাসিরকে মেরে আধমরা করে ফেলে ডায়ারিয়া ওয়ার্ড থেকে টেনে হিচড়ে নিয়ে যায়।।

#নিরাপদ_কর্মস্থল নিশ্চিত করতে হবে।
#অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

-ডা: সাজিদুর রহমান সাজিদ

বিদেশে নিয়েছেন, এখন আশাকরি আর ভুল চিকিৎসা হবেনা ।দেশের ডাক্তাররাও বেঁচে গেল!🙂
15/05/2026

বিদেশে নিয়েছেন, এখন আশাকরি আর ভুল চিকিৎসা হবেনা ।
দেশের ডাক্তাররাও বেঁচে গেল!🙂

অ্যালকোহল সিগারেট আর নেশার ঘোরে চিকিৎসা বিদ্যার উপরে দোষ চাপিয়ে দেওয়ার ব্যাপারটা😊👌ব্যাপারনা দেশের ডাক্তাররা আপনাদের এস...
15/05/2026

অ্যালকোহল সিগারেট আর নেশার ঘোরে চিকিৎসা বিদ্যার উপরে দোষ চাপিয়ে দেওয়ার ব্যাপারটা😊👌
ব্যাপারনা দেশের ডাক্তাররা আপনাদের এসব বক্তব্য শুনে অভ্যস্ত! 🙃

 #০০৪৪এভাবেও বেঁচে থাকা যায়!!!! চিকিৎসা অযোগ্য এক রোগ নিউরোফাইব্রোম্যাটোসিস!!২৪ বছর বয়স…এটা জীবনের সবচেয়ে স্বপ্ন দেখার স...
04/05/2026

#০০৪৪
এভাবেও বেঁচে থাকা যায়!!!!

চিকিৎসা অযোগ্য এক রোগ নিউরোফাইব্রোম্যাটোসিস!!

২৪ বছর বয়স…এটা জীবনের সবচেয়ে স্বপ্ন দেখার সময়।
আজ রিপোর্ট হাতে নিয়ে ছেলেটা ইনডোরে এক স্যারের সামনে বসে ছিল। নামটা বললাম না, কারণ তার গল্পটা অনেকেরই হতে পারে। তার চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত নীরবতা।
.ডাক্তার, এই রোগটা কি খুব খারাপ?
প্রশ্নটা সহজ… কিন্তু উত্তরটা সবসময় সহজ না।

Neurofibromatosis—একটা নাম, যেটা শুধু একটা রোগ না; এটা ধীরে ধীরে শরীরের সাথে, মনটার সাথেও লড়াই। শরীরে ছোট ছোট গুটি, দাগ… কিন্তু তার চেয়েও বড় হয় ভেতরের অস্থিরতা।

সে বলছিল—
ছোটবেলা থেকে এই দাগগুলো ছিল… সবাই জিজ্ঞেস করতো, হাসতো… এখন বুঝলাম এগুলোর একটা নাম আছে।

আমি স্যারের পাশে বসে দেখছিলাম—তার কণ্ঠে কষ্টের চেয়ে বেশি ছিল অভ্যাস।
মানিয়ে নেওয়ার অভ্যাস।

২৪ বছর বয়সে কেউ এমন প্রশ্ন করার কথা না—.আমি কি স্বাভাবিক জীবন পাবো?

স্যার তাকে বললেন—.তুমি এখনো স্বাভাবিক। এই রোগ তোমাকে সংজ্ঞায়িত করে না।

জীবনে কিছু লড়াই আছে, যেগুলো বাইরে থেকে দেখা যায় না।
Neurofibromatosis ঠিক তেমনই—নীরব, ধীর… কিন্তু গভীর।

যারা এই রোগে ভুগছে—
তারা শুধু শরীরের সাথে না, সমাজের দৃষ্টির সাথেও লড়াই করছে।

আজকের এই ছেলেটা আমাকে আবার মনে করিয়ে দিল—
ডাক্তার হওয়া মানে শুধু প্রেসক্রিপশন লেখা না,
কখনো কখনো একজন মানুষের ভেঙে পড়া মনটা একটু ধরে রাখা।

হয়তো সে সুস্থ হয়ে যাবে না পুরোপুরি…
কিন্তু সে বাঁচবে, নিজের মতো করে

©Neurofibromatosis.// #ডাঃআহসান

30/04/2026

Address

Kochukhet, Ibrahimpur
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Medical Community-মেডিকেল কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share