Bangladesh Apparel Backward Linkage Alliance

Bangladesh Apparel Backward Linkage Alliance (Client Strength Behind the Approval Exports)

24/05/2026

“আসসালামু আলাইকুম,

সম্মানিত সকল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সহকর্মীগন,

আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আমাদের পুরো গার্মেন্টস শিল্পের ভবিষ্যতের সাথে সরাসরি সম্পর্কিত।”

“আমরা সবাই জানি—বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজ বিশ্বে একটি শক্ত অবস্থানে আছে। কিন্তু এই দৃশ্যমান সাফল্যের পেছনে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি কাজ করছে— ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি।”

“বর্তমানে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বিভক্ত। বিভিন্ন অ্যাসোসিয়েশন আলাদা আলাদা কাজ করছে, কোনো কেন্দ্রীয় সমন্বয় নেই, কমপ্লায়েন্সে গ্যাপ রয়েছে, এবং আমরা একটি Unified Voice হিসেবে সামনে আসতে পারছি না।”

“তাহলে প্রশ্ন হচ্ছে— আমরা কি একত্র হয়ে আরও শক্তিশালী হতে পারি না?” “এই জায়গা থেকেই আমরা একটি প্রস্তাব নিয়ে এসেছি—

Bangladesh Apparel Backward Linkage Alliance (BABLA) এটি কোনো নতুন প্রতিদ্বন্দ্বী সংগঠন না— বরং একটি Umbrella Platform।”

“আমি স্পষ্ট করে বলতে চাই—

👉 BABLA কোনো অ্যাসোসিয়েশনকে প্রতিস্থাপন করবে না

👉 বরং সবাইকে একত্রিত করবে

“আমরা যদি লোগোর ছবিটা কল্পনা করি— গার্মেন্টস শিল্প হচ্ছে উপরের অংশ

আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে নিচের ভিত্তি

👉 BABLA সেই ভিত্তিকে শক্তিশালী করবে

👉 পুরো শিল্পকে উপরে ধরে রাখবে

উল্লেখ যে BABLA একটি গাছের নাম, যা সকল প্রতিকুল পরিবেশে টিকে থাকে, তাই সাগর বা নদীর বেড়ি বাঁধ রক্ষায় বাবলা গাছ ব্যবহার হয়, তাই আমাদের BABLA ও গার্মেন্টস শিল্পের অতন্দ্রপ্রহরী বা রক্ষা কবজ হিসাবে কাজ করবে।

Without a strong foundation, কোনো Structure দাঁড়াতে পারে না।”

“এর মাধ্যমে আমরা যা পাবো—

* Import নির্ভরতা কমবে

* Local industry শক্তিশালী হবে

* Export value বাড়বে

সরকারি নীতি সহায়তা ও সুরক্ষা সংক্রান্ত সাপোর্ট পাওয়া যাবে ও ন্যায‍্য দাবী আদায়ের ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ নেয়া যাবে ।

* Global buyers-এর Confidence বাড়বে

সবচেয়ে বড় কথা— বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

আমরা যদি একত্র হতে পারি, তাহলে বাংলাদেশকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ।

এটি হবে একটি উদাহরণ যা পরবর্তীতে ইলেকট্রনিক্স ও অটোমোবাইল শিল্প স্থাপন ও সম্প্রসারণে সাপোটিং ইন্ডাস্ট্রিজ এর জন‍্য অনুকরণীয় হয়ে থাকবে ।

Let us build the backbone together.

BABLA — Strength Behind the Exports

Email or what’s up এ আপনাদের মুল‍্যবান পরামর্শ ও সম্মতি পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারব।


ধন্যবাদ সবাইকে

ইফতেখার হোসেন

ব‍্যবস্থাপনা পরিচালক

বেসিক থ্রেড ইন্ডাস্ট্রিজ লিঃ

Mobile: +8801711568776

Email: [email protected]

Address

House-01, Road-14, Sector-11, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Apparel Backward Linkage Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share