সাদাকায়ে জারিয়া-উত্তম আখিরাতের জন্য

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাদাকায়ে জারিয়া-উত্তম আখিরাতের জন্য

সাদাকায়ে জারিয়া-উত্তম আখিরাতের জন্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাদাকায়ে জারিয়া-উত্তম আখিরাতের জন্য, Nonprofit Organization, Dhaka.

আসসালামু আলাইকুম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সক...
16/08/2026

আসসালামু আলাইকুম।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়।

১. সাদাকায়ে জারিয়া অথবা

২. এমন ইলম যার দ্বারা উপকার সাধিত হয় অথবা

৩. নেককার সন্তান যে তার জন্য দু’আ করতে থাকে।

মসজিদে ফ্যান বিতরনের সাদাকায়ে জারিয়া প্রজেক্ট ছিলো।আলহামদুলিল্লাহ তাদেরকে ৭ টি ফ্যান দেয়া হয়েছে।তাদের পুরাতন ফ্যানগুলো মসজিদের বারেন্দায় দেয়া হয়েছে।আর নতুনগুলো ভিতরে দেয়া হয়েছে।যারা যারা এখানে মৃতদের সাদাকায়ে জারিয়ার উদ্দেশ্য নিয়ে শরীক ছিলেন আল্লাহ তাদের ওইসকল প্রিয় মানুষগুলোর তরফ থেকে দেয়া সাদাকাহ কবুল করুক।

আমিন
আল্লাহুম্মা বারিক ফিহী।

আসসালামু আলাইকুম। মাশা'আল্লাহ, বারাকাল্লাহ আমাদের আরেকটি টিউবওয়েল প্রজেক্ট।পানির কারনে কিছু টিউবওয়েল পাকা করাটা কষ্টকর হ...
14/08/2026

আসসালামু আলাইকুম।
মাশা'আল্লাহ, বারাকাল্লাহ
আমাদের আরেকটি টিউবওয়েল প্রজেক্ট।
পানির কারনে কিছু টিউবওয়েল পাকা করাটা কষ্টকর হচ্ছে।এর মধ্যে যেগুলো হচ্ছে তার আপডেট দেয়া হচ্ছে।

রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি পানির কূপ খনন করল, আর সে কূপ থেকে মানুষ, জিন বা কোন পাখি পানি পান করল। এর বিনিময়ে আল্লাহ তাকে ক্বিয়ামতের দিন ছওয়াব প্রদান করবেন (ছহীহ ইবনু খুযায়মাহ হা/১২৯২; ছহীহ আত-তারগীব হা/৯৬৩)।

নাম: আনছার আলী
পিতা মৃত: সেকেন্দার আলী
গ্রাম: সীট বালাপাড়া ৪ নং ওয়ার্ড
ইউনিয়ন: মহিষখোচা
থানা: আদিতমারী
জেলা: লালমনিরহাট।

আসসালামু আলাইকুম। আপডেট পোস্ট #রহিম নামের ছোট একটি ছেলের চিকিৎসা প্রজেক্ট ছিলো।এই ছোট বাচ্চাটির একে একে দুইবার সা'র্জারি...
09/08/2026

আসসালামু আলাইকুম।
আপডেট পোস্ট #

রহিম নামের ছোট একটি ছেলের চিকিৎসা প্রজেক্ট ছিলো।এই ছোট বাচ্চাটির একে একে দুইবার সা'র্জারি হয়।১০ দিনের অধিক সময় বাচ্চাকে নিয়ে হসপিটালে থাকতে হয়।অবশেষে গত সপ্তাহেই বাচ্চাটিকে রিলিজ দেয়া হয়।আপডেটটি দেরি করেই দিচ্ছি কারণ বাচ্চাটির পরিপূর্ন সুস্থতার খবর শোনার অপেক্ষায় ছিলাম।প্রথমবার ওর জন্য আসা সাদকাহ পাঠিয়ে দিয়েছিলাম।পরবর্তীতে যারা যারা অল্প অল্প করে দিয়েছিলেন তাদেরটাও পাঠিয়ে দিয়েছি।

সবাই দুয়া করবেন।আল্লাহ বাচ্চাটিকে সবসময় সুস্থ রাখুক।যে অন্যের জন্য দুয়া করে ফেরেশতারা তার জন্য দুয়া করে।

আসসালামু আলাইকুম। নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, আপনার নিকট কোন ছাদাক্বা সর্বাধিক পসন্দনীয়? তিনি বললেন, পানি পান করান...
06/08/2026

আসসালামু আলাইকুম।

নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, আপনার নিকট কোন ছাদাক্বা সর্বাধিক পসন্দনীয়? তিনি বললেন, পানি পান করানো’ (আবুদাঊদ হা/১৬৭৯; হাকেম হা/১৫১১)

আমাদের কয়েকটি টিউবওয়েল প্রজেক্ট ছিলো।কিন্তু বৃষ্টির দিনে কাজ করানো আর আপডেটের জন্য ছবি নিতে একটু কষ্ট হয়ে যায়।এজন্য আপডেটগুলো দেরিতে আসছে।যারা যারা এই সাদকায়ে শরীক ছিলেন আল্লাহ সকলের সাদাকাহকে কবুল করুক।

আমিন।

আসসালামু আলাইকুম। মাশা'আল্লাহ, বারাকাল্লাহ। একজন দৃষ্টি প্র*তিবন্ধি ভাই ও তার মায়ের জন্য বাজার প্রজেক্ট ছিলো।আলহামদুলিল্...
01/08/2026

আসসালামু আলাইকুম।
মাশা'আল্লাহ, বারাকাল্লাহ। একজন দৃষ্টি প্র*তিবন্ধি ভাই ও তার মায়ের জন্য বাজার প্রজেক্ট ছিলো।আলহামদুলিল্লাহ তাদের বাজার দেয়া হয়েছে।অতিরিক্ত টাকা তাদের হাতে দিয়ে দেয়া হয়েছে।

মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং সর্বোত্তম হচ্ছে দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা।বুখারী, হা/১২।

মোঃ আপন মিয়া (দৃষ্টি প্র*তিবন্ধী)
গ্রাম : বারোঘরিয়া
ইউনিয়ন : মহিষখোচা
থানা:আদিতমারী
জেলা : লালমনিরহাট

আসসালামু আলাইকুম। কোন মুসলমান যদি বৃক্ষ রোপণ করে বা ফসল চাষাবাদ করে, অতঃপর তা থেকে পাখী, মানুষ অথবা চতুষ্পদ প্রাণী কিছু ...
27/07/2026

আসসালামু আলাইকুম।

কোন মুসলমান যদি বৃক্ষ রোপণ করে বা ফসল চাষাবাদ করে, অতঃপর তা থেকে পাখী, মানুষ অথবা চতুষ্পদ প্রাণী কিছু খেয়ে নেয়, তবে তার জন্য সেটি ছাদাক্বাহ হিসাবে গণ্য হবে’।[3

বুখারী হা/২৩২০; মুসলিম হা১৫৫২/; মিশকাত হা/১৯০০।

আলহামদুলিল্লাহ এবার অলরেডি ৪ টি মাদ্রাসায় ও মসজিদে গাছ দেয়া হয়েছে।মাদ্রাসায় লাগানোর জন্যও গাছ আছে।সেগুলো লাগানো হলে আপডেট দিয়ে দিব।

অনেক ছবি হয়ে যায়।একসাথে এতোগুলো ছবি দেয়া সম্ভব হয়না।তাই অল্প অল্প ছবি দিয়েই আপডেট দিচ্ছি।

যারা যারা এখানে শরীক ছিলেন আল্লাহ সকলের সাদকাহ কবুল করুক।

আমিন।

আসসালামু আলাইকুম । একজন বাক প্রতি*বন্ধি আংকেলের জন্য বাজারের প্রজেক্ট ছিলো।আলহামদুলিল্লাহ তার বাজার পৌছে দেয়া হয়েছে।অবশি...
22/07/2026

আসসালামু আলাইকুম ।
একজন বাক প্রতি*বন্ধি আংকেলের জন্য বাজারের প্রজেক্ট ছিলো।আলহামদুলিল্লাহ তার বাজার পৌছে দেয়া হয়েছে।অবশিষ্ট টাকা তাকে দিয়ে দেয়া হয়েছে।

যারা যারা এই নেক কাজে শরীক ছিলো আল্লাহ সকলের সাদকাহকে কবুল করুন।

বারাকাল্লাহ ফিকুম বলতে ভুলবেন না আপুরা।

নাম:নুর ইসলাম(বাক প্রতি-ব-ন্ধী)
পিতা: বাংটু শেখ
গ্রাম: ভাদাই
ইউনিয়ন : ভাদাই
থানা আদিতমারী
জেলা লালমনিরহাটে

আল্লাহুম্মা বারিক ফিহী।

আসসালামু আলাইকুম আপডেট পোস্ট।ক্যান্সারে আক্রান্ত একটা বাচ্চার সাহায্যের জন্য পোস্ট দিয়েছিলাম।আলহামদুলিল্লাহ অনেক আপু বাচ...
17/07/2026

আসসালামু আলাইকুম

আপডেট পোস্ট।
ক্যান্সারে আক্রান্ত একটা বাচ্চার সাহায্যের জন্য পোস্ট দিয়েছিলাম।আলহামদুলিল্লাহ অনেক আপু বাচ্চাটির জন্য এগিয়ে এসেছেন।
গতকাল বাচ্চাটির ক্যামো ছিলো।গতকালকের যে বিল এসেছিলো তা গ্রুপ থেকে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। পরে আরো আপুরা সাদকাহ দিয়েছেন। সেটা নেক্সট ক্যামোর সময় দেয়া হবে।

সবাই দুয়া করবেন।বাচ্চাটাকে আল্লাহ পরিপূর্ন শেফা দান করুক।

আরেকটা কথা আমি সবসময় বলি।রোগ নিয়ে অবহেলা করবেন না।বর্তমানে ক্যান্সার এতো বেড়ে গেছে আর এর চিকিৎসা খরচ এতো বেশি যা নিন্মবিত্তদের বহন করা সম্ভবেইনা।তাই রোগ অল্প থাকতেই সতর্ক হোন।

দুয়া কবুলের এই দিনে সকল অসুস্থ মানুষের জন্য দুয়া করুন।আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক।

আসসালামু আলাইকুম । মাদ্রাসার মান্থলি বাজার প্রজেক্ট।আলহামদুলিল্লাহ,মাদ্রাসার রেগুলার বাজারের সাদকাহ দেয়া হয়েছে।যারা যারা...
14/07/2026

আসসালামু আলাইকুম ।
মাদ্রাসার মান্থলি বাজার প্রজেক্ট।
আলহামদুলিল্লাহ,মাদ্রাসার রেগুলার বাজারের সাদকাহ দেয়া হয়েছে।যারা যারা এখানে শরীক ছিলেন আল্লাহ সকলের সাদকাহ'কে কবুল করুক।

আর যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ তার সাহায্যে থাকবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কষ্ট দূর করবে, আল্লাহ তাকে ক্বিয়ামতের দিনের বিপদ সমূহের একটি বড় বিপদ দূর করে দিবেন’।

বুখারী হা/২৪৪২; মুসলিম হা/২৫৮০; মিশকাত হা/৪৯৫৮।

আল্লাহুম্মা বারিক ফিহী।

আসসালামু আলাইকুম। মাশা'আল্লাহ, বারাকাল্লাহ গাছের প্রজেক্টের আপডেট।এটা একটি মাদ্রাসার গাছ।সবগুলো মাদ্রাসার গাছের আপডেট ধী...
10/07/2026

আসসালামু আলাইকুম।
মাশা'আল্লাহ, বারাকাল্লাহ
গাছের প্রজেক্টের আপডেট।
এটা একটি মাদ্রাসার গাছ।সবগুলো মাদ্রাসার গাছের আপডেট ধীরে ধীরে দেয়া হবে।

এখানে ১০ টি আমের চাড়া।একটি বড় সাইজের লটকো গাছ,নিম,আমড়া সহ অন্যান্য ফলের গাছ মিলিয়ে দেয়া হয়েছে।আমের মধ্যে গাড়িভাংগা ব্যানানা ম্যাংগো ও অন্যান্য জাতের আমগাছ মিলিয়ে দেয়া হয়েছে।

যারা যারা এখানে শরীক ছিলেন আল্লাহ সকলের দান কবুল করুক।

আল্লাহুম্মা বারিক ফিহী।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদাকায়ে জারিয়া-উত্তম আখিরাতের জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share