Hinduism-হিন্দুধর্ম

Hinduism-হিন্দুধর্ম হৃদয়ের সবটুকু প্রেম-ভক্তি দিয়ে ভগবান ও মা-বাবা'র সেবা করবেন অবশ্যই ভালো ফল ও কৃপা লাভ করবেন🕉️🌺🙏🚩

04/10/2026

শুভ শারদীয় দুর্গাপূজা উৎসব খালিশপুর সর্বজনীন দূর্গা মন্দির বাগেরহাট

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন‍্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞ...
04/10/2026

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন‍্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক স্যার গতকাল ০৩.১০. ২০২৬ তারিখ শনিবার দিবাগত রাত ১২.৩০টায় ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে পরলোকগমন করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করছি।🌺🙏

বৃষ্টি ঘরামীকে নতুন শাড়ি ও সিঁথিতে সিঁদুর পরিয়ে ভালোবাসার প্রমাণ করলেন 🙏এই মাসের ১৬ তারিখ অর্থাৎ ১৬/১০/২০২৬ তারিখে ‌ ব...
04/10/2026

বৃষ্টি ঘরামীকে নতুন শাড়ি ও সিঁথিতে সিঁদুর পরিয়ে ভালোবাসার প্রমাণ করলেন 🙏

এই মাসের ১৬ তারিখ অর্থাৎ ১৬/১০/২০২৬ তারিখে ‌ বৃষ্টি ঘরামী'র শুভ বিবাহ হওয়ার কথা ছিল।
কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে লড়াই করে‌ হেরে পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো তার আগেই😢
তাই শেষ বিদায়ে ভালোবাসার স্বাক্ষর রাখলেন যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ভাইটি।🙏

আসলে এই হৃ'দয়বিদারক দৃশ্যে, এই অ'কাল মৃ'ত্যু মেনে নেওয়া যায় না। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শো'ক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি 😥

মেয়েটির নাম বৃষ্টি ঘরামী, ঢাকায় একটি হাসপাতালে নার্সের চাকরি করতো। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নে।

04/10/2026

মোহনীয় কন্ঠে হরেকৃষ্ণ মহানাম সংকীর্তন গাইলেন দিদি | শ্রীশ্রী নব মঞ্জুশ্রী সম্প্রদায় | নামগান কীর্তন #মহানামসংকীর্তন #নামগান #একনাম #হরিবাসর_কীর্তন #হরিনাম #হিন্দু #হিন্দুধর্ম #হরেকৃষ্ণ

হিন্দু ধর্মাবলম্বীরা ঢাকায় বিভিন্ন মন্দিরে কম খরচে থাকার জন্য নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন----------🌺🙏হিন্দু ধর...
04/10/2026

হিন্দু ধর্মাবলম্বীরা ঢাকায় বিভিন্ন মন্দিরে কম খরচে থাকার জন্য নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন----------🌺🙏
হিন্দু ধর্মালম্বী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের কাজে ঢাকাতে আসেন তাদের থাকার জায়গা না থাকলে তাদের জন্য স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ও গৌড়ীয় মঠে থাকার ব্যবস্থা আছে।

প্রতিদিন এর জন্য খরচ:
জেনারেল সিট (ফ্লোর) ১৫০ টাকা (কমবেশি)
জেনারেল সিট (খাট) ২০০ টাকা (কমবেশি)
তিন সিটের রুম (পরিবার) ৬০০ টাকা (কমবেশি)
চার সিটের রুম (পরিবার) ৮০০ টাকা (কমবেশি)

তাছাড়া প্রতিদিন দুই বেলা বাবা লোকনাথের ভোগরাগ হয় মহাপ্রসাদ নিতে পারবেন।
লোকেশন: শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির
৮৪/১, স্বামীবাগ, ঢাকা-১০০০ ও গৌড়ীয় মঠ নারিন্দা ঢাকা।........................................................
আপনাদের মধ্যে অনেকেই আছেন যে চাকরি পরীক্ষা জন্য একদিন ঢাকা থাকতে হয় অথবা চিকিৎসার জন্য দুই বা তিন ঢাকা থাকতে হয়। ঢাকায় তিনটি মন্দিরে খুব কম খরচে সনাতন ধর্মাবলম্বীদের থাকার ব্যবস্থা আছে। অনুগ্রহ করে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ রাখুন।

১। শ্রী শ্রী মাধব গৌড়ীয় মঠ। ঠিকানা হল পুরনো ঢাকার নারিন্দায়। এটি নারিন্দা রোডে অবস্থিত (ওয়ারী, সায়েদাবাদ বা গুলিস্তানের কাছেই)।
যোগাযোগ:
মোবাইল নাম্বার : +88 01942507886

২। স্বামীবাগ লোকনাথ মন্দির, যা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির নামেও পরিচিত, এর ঠিকানা হলো: ৮৪/১, স্বামীবাগ, ঢাকা-১০০০। এটি ঢাকার স্বামীবাগে অবস্থিত (সায়েদাবাদ বা গুলিস্তানের কাছেই)।
যোগাযোগ:
মোবাইল নাম্বার : +88 013119339 99

03/10/2026

মহানামযজ্ঞ সংকীর্তন | হরেকৃষ্ণ মহানাম সংকীর্তন গাইলেন শ্রীশ্রী অদৈত সম্প্রদায় নামগান একনাম হরেকৃষ্ণ #নামগান #মহানাম #কীর্তন #হরিবাসর #মহানামসংকীর্তন

গর্ভধারিনী মায়ের পূজা 🕉️🪔🌺🙏গোপালগঞ্জের কোটালিপাড়ার পিরারবাড়ী ও নৈয়ারবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও মনসা মন্দির...
03/10/2026

গর্ভধারিনী মায়ের পূজা 🕉️🪔🌺🙏

গোপালগঞ্জের কোটালিপাড়ার পিরারবাড়ী ও নৈয়ারবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও মনসা মন্দির বৈদিক গীতা বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০০-এর অধিক গর্ভধারিনী মায়ের চরণপূজা 🌺🙏

আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ 🙏🌺

03/10/2026

জয় মা মনসা দেবীর জয় মনসা মায়ের পুজা মা সকল ভক্তদের আর্শীবাদ দান করুন #মনসা #মনসাদেবী #হিন্দুধর্ম

03/10/2026

শুভ মহালয়াতে মোহনীয় নৃত্য পরিবেশন | আকাশে বাতাসে দুর্গা মায়ের আগমনী সুর | শুভ শারদীয় দুর্গাপূজা #মহালয়া #দূর্গাপূজা #দুর্গামা #শারদীয়া #আগমনীগান

শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার আগেই মায়ের প্রতিমা বিসর্জন!!!! 😥🙏এই ঘটনা শুধু পঞ্চগড়ের নয়—এটি আমাদের সবার নিরাপত্তা ও ধর্ম...
03/10/2026

শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার আগেই মায়ের প্রতিমা বিসর্জন!!!! 😥🙏

এই ঘটনা শুধু পঞ্চগড়ের নয়—এটি আমাদের সবার নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের প্রশ্ন।

পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গাপূজার প্রস্তুতির সময় প্রতিমাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। পূজা শুরুর আগেই এমন পরিস্থিতি তৈরি হওয়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য ও বক্তব্য সামনে এসেছে—তাই প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—এক জায়গায় ঘটনা ঘটলে অনেকেই ভাবি, “আমাদের এলাকায় তো কিছু হয়নি।” কিন্তু ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা কোনো নির্দিষ্ট জেলা বা এলাকার বিষয় নয়। আজ পঞ্চগড়ে, কাল অন্য কোথাও—এভাবে কোনো ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখলে সমস্যার প্রকৃত গুরুত্ব বোঝা যায় না।

আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা প্রতিশোধ চাই না। আমরা চাই—

ন্যায়বিচার চাই।
নিরাপত্তা চাই।
ধর্মীয় স্বাধীনতা চাই।
প্রতিটি নাগরিকের সমান অধিকার চাই।

ঘটনার সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়—এটাই আমাদের দাবি।

“আমার এখানে হয়নি” বলে নীরব থাকার দিন শেষ।
অন্যের অধিকারের নিরাপত্তাই একদিন নিজের অধিকারের নিরাপত্তা নিশ্চিত করে।😥🙏

#পঞ্চগড় #আটোয়ারী #দুর্গাপূজা #বিচার_চাই

Address

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hinduism-হিন্দুধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share