The National Association of Apex Clubs of Bangladesh

The National Association of Apex Clubs of Bangladesh International Voluntary Club. Member of Apex Global.

Apex is a non-political and non-sectarian Service and fellowship club opened to both Male and females between the ages of 18 to 60 years.

✨ জেলা-৬যশোরের ৪টি এপেক্স ক্লাবেরউদ্যােগে শিক্ষার্থীদের মাঝেছাতা বিতরণ✨যশোরের ৪টি এপেক্স ক্লাবের যৌথ উদ্যােগে ২৮ এপ্রিল ...
31/07/2026

✨ জেলা-৬
যশোরের ৪টি এপেক্স ক্লাবের
উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে
ছাতা বিতরণ


যশোরের ৪টি এপেক্স ক্লাবের যৌথ উদ্যােগে ২৮ এপ্রিল বিকালে উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবগুলো হচ্ছে, এপেক্স ক্লাব অব নড়াইল, এপেক্স ক্লাব অব রজনীগন্ধা, এপেক্স ক্লাব অব মুন্সি মেহেরুল্লাহ ও এপেক্স ক্লাব অব যশোর সিটি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জেলা-৬ গভর্ণর এপে. জসিম উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের পিডিজি-৬ এপে. আসাদুজ্জামান শাহীন ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনউদ্দিন।

এই সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এপেক্স ক্লাব অব মুন্সি মেহেরুল্লাহ সভাপতি এপে. সাহিকুল আজম ও এপেক্স ক্লাব অব মুন্সি মেহেরউল্লাহর সেক্রেটারি এপে. সাইফুল ইসলাম লিটন, এপেক্স ক্লাব অব রজনীগন্ধার সভাপতি এপে. ইশরাত শাহেদ টিপ, এপেক্স ক্লাব অব নড়াইলের সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন চৌধুরী, এপেক্স ক্লাব অব যশোর সিটির সভাপতি এপে. শহিদুল ইসলাম, যশোর সিটির সেক্রেটারি এপে. মোঃ কামরুজ্জামান, উপশহর কলেজের সহকারী অধ্যাপক এপে. মনজুয়ারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Spread kindness ✨

✨ জেলা-৭এপেক্স ক্লাব অব সৈয়দপুর৩৫৪তম ডিনার মিটিং ✨এপেক্স ক্লাব অব সৈয়দপুরের  ৩৫৪তম ডিনার মিটিং ২৪ জুলাই শুক্রবার বিকাল ৪...
30/07/2026

✨ জেলা-৭
এপেক্স ক্লাব অব সৈয়দপুর
৩৫৪তম ডিনার মিটিং


এপেক্স ক্লাব অব সৈয়দপুরের ৩৫৪তম ডিনার মিটিং ২৪ জুলাই শুক্রবার বিকাল ৪টায় সৈয়দপুর উপজেলা এয়ারপোর্ট রোডে ক্যান্টমেন্ট বোর্ড প্লাজায় ফুড পার্ক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ডিনার মিটিংয়ে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি এপে. আলহাজ্ব মোঃ শামসুল আলম।

সভায় সেবা কর্মসূচি ও ক্লাবে নতুন সদস্য অন্তভুক্তির বিষয়ে আলোচনা করা হয়।

ডিনার মিটিং পরিচালনা করেন এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান সেক্রেটারি এন্ড ডিএনই এপে. রাশেদ উল আলম মানিক।

ডিনার মিটিংয়ে অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের এনইডি এপে. তাজুল ইসলাম, জেলা-৭ গর্ভনর এপেক্সিয়ান জি এম কামরুল হাসান শামীম, এপেক্স ক্লাব অব নাটোরের লাইফ মেম্বার এপে. খগেন্দ্রনাথ রায়, এপেক্স ক্লাব অব নাটোরের লাইফ মেম্বার ও পিডিজি-৯ এপে. আব্দুর রাজ্জাক।

ডিনার মিটিংয়ে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব সৈয়দপুরের সিনিয়র সহ-সভাপতি এপে. শাহিনা আকতার, জুনিয়র সহ-সভাপতি এপে. আবদুল মজিদ, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. রাশেদ উল আলম মানিক, ট্রেজারার এপে. মাহবুব আলম মাহী, সার্ভিস ডিরেক্টর এপে. রেজাউল করিম রেজা, এপে. আব্দুল্লাহ সরকার, এপে. আবু তাহের, এপে. গোলাম মোস্তাকিম প্রমুখ।

✨ Spread kindness ✨

🌳  জেলা-১এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জ বৃক্ষ চারা রোপণ 🌲এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের  উদ্যোগে ২৮ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় ম...
30/07/2026

🌳 জেলা-১
এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জ
বৃক্ষ চারা রোপণ
🌲

এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের উদ্যোগে ২৮ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ফলজ বৃক্ষ চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের সভাপতি এপে. মোঃ ইব্রাহিম মিয়ার নেতৃত্বে এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব হোসেন।

বৃক্ষ চারা রোপন কর্মসূচিতে ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের অতীত সভাপতি এপে. মোঃ মকবুল হোসেন দেওয়ান, অতীত সভাপতি এপে. মোঃ মাসুদুর রহমান, আইপিপি এপে.আব্দুস সালাম দেওয়ান,
জুনিয়র সহ-সভাপতি এপে. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি এপে. মোহাম্মদ আমিনুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপে. এড. মোঃ হাসান, সার্জেন্ট অ্যাট আর্মস এপে. মোঃ জুলহাস মিয়া ও ক্লাব সদস্য এপে. মোঃ মঞ্জিল দেওয়ান।


Spread kindness ✨

✨ জেলা-৭এপেক্স ক্লাব অব রংপুর সেন্ট্রাল ও গুডউইল এডুটেকের মেধাবীছাত্রীকে বাইসাইকেল প্রদান✨এপেক্স ক্লাব অব রংপুর সেন্ট্রা...
30/07/2026

✨ জেলা-৭
এপেক্স ক্লাব অব রংপুর সেন্ট্রাল
ও গুডউইল এডুটেকের মেধাবী
ছাত্রীকে বাইসাইকেল প্রদান


এপেক্স ক্লাব অব রংপুর সেন্ট্রাল ও গুডউইল এডুটেক-এর যৌথ শিক্ষা সেবামূলক উদ্যোগের অংশ হিসাবে সুবিধাবঞ্চিত এক মেধাবী ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য একটি বাই সাইকেল প্রদান করা হয়েছে।

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী এপে. শহীদুল আলম বাপ্পীর সহায়তায় ও এপেক্স ক্লাব অব রংপুর সেন্ট্রালের সভাপতি এপে. ফারুক হোসেন, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. মোস্তাফিজার রহমান রঞ্জুর ব্যবস্থাপনায় এ সেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


Spread kindness ✨

🌳  জেলা-১এপেক্স ক্লাব অব ময়মনসিংহ বৃক্ষ চারা রোপণ 🌲এপেক্স ক্লাব অব ময়মনসিংহের  উদ্যোগে ৩০ জুলাই দুপুর ১২টায় ময়মনসিংহ নগ...
30/07/2026

🌳 জেলা-১
এপেক্স ক্লাব অব ময়মনসিংহ
বৃক্ষ চারা রোপণ
🌲

এপেক্স ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে ৩০ জুলাই দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ চারা রোপণ করা হয়।

ময়মনসিংহ নগরীর সরকারি মুমিনুন্নেসা কলেজের সামনের রাস্তার পাশে ফলজ, বনজ ও সৌন্দর্য বর্ধনকারী সহ প্রায় ৫০টি গাছের চারা লাগানো হয়।

এপেক্স ক্লাব অব ময়মনসিংহের সভাপতি এপে. ডা. অমিত মজুমদার ও ক্লাবের সেবা পরিচালক এপে. আরাফাত হোসেনের নেতৃত্বে এই বৃক্ষ চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব ময়মনসিংহের অতীত সভাপতি এপে. মঞ্জুরুল হক কাজল, অতীত সভাপতি এপে. কাজী নজরুল ইসলাম, অতীত সভাপতি এপে. মো. ফয়জুর রহমান আলজিয়া, অতীত সভাপতি এপে. ডাঃ আশিকুর রহমান, জুনিয়র সহ-সভাপতি এপে. মোঃ এমদাদুল হক, কোষাধ্যক্ষ এপে. জাহিদুল ইসলাম খান, এপে. গৌতম পোদ্দার, ক্লাব সদস্য এপে. তামিম, এপে. বাবুল কুমার পাল উপস্থিত ছিলেন।


Spread kindness ✨

30/07/2026
🩸 জেলা-৩এপে. আবু তাহের মিসবাহ'রস্বেচ্ছায়  রক্তদান❤️এপেক্স  ক্লাব অব কক্সবাজারের সভাপতি প্রাণোচ্ছল এপেক্সিয়ান আবু তাহের ম...
29/07/2026

🩸 জেলা-৩
এপে. আবু তাহের মিসবাহ'র
স্বেচ্ছায় রক্তদান
❤️

এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি প্রাণোচ্ছল এপেক্সিয়ান আবু তাহের মিসবাহ ২৮ জুলাই কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন একজন অসুস্থ বৃদ্ধা মাকে স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই রক্তদান তার জীবনের ১৩ তম স্বেচ্ছায় রক্তদানের ঘটনা।

জাতীয় সভাপতি এপে. বেলাল হোসেনের থিম Spread kindness বাস্তবায়নে এপে. আবু তাহের মিসবাহ বদ্ধপরিকর। তিনি নিজ রক্তের লাল ভালোবাসার মায়া মমতায় সিক্ত করেছেন আপন ভুবন।

অভিনন্দন, এপে. আবু তাহের মিসবাহ।

✨ Spread kindness ✨

✨ জেলা-১এপেক্স ক্লাব অব টিউলিপ বিনামূল্যে নারীদের জন্যব্লক বাটিক প্রশিক্ষণ ✨নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার জন্য...
28/07/2026

✨ জেলা-১
এপেক্স ক্লাব অব টিউলিপ
বিনামূল্যে নারীদের জন্য
ব্লক বাটিক প্রশিক্ষণ


নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার জন্য এপেক্স ক্লাব অব টিউলিপের উদ্যােগে
সুবিধাবঞ্চিত অসহায় নারীদের বিনামূল্যে ব্লক বাটিক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এপেক্স বাংলাদেশের উইমেন্স লিডারশিপ ডেভোলাপমেন্ট কমিটির চীফ কো-অর্ডিনেটর এপে. কাজী মেহেরুননাহার লাভলীর সার্বিক সমন্বয় ও নিবিড় তত্ত্বাবধানে এই কর্মসূচি ২৪ জুলাই শুক্রবার বিকালে নরসিংদি শহরের পশ্চিম কান্দাপাড়ায় অনুষ্ঠিত হয়।

ব্লক বাটিক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, এপেক্স ক্লাব অব টিউলিপের সদ্য অতীত সভাপতি এপে. এড. লুবনা নাসরিন লতা ও প্রো-এপেক্সিয়ান তানিয়া বেগম।

এই প্রশিক্ষণ কর্মশালায় ১৫ জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।


Spread kindness ✨

✨ জেলা-৮এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালাম২০৫ তম ডিনার মিটিং অনুষ্ঠিত ✨এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের ২০৫ তম ডিনার মিটিং...
28/07/2026

✨ জেলা-৮
এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালাম
২০৫ তম ডিনার মিটিং অনুষ্ঠিত


এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের ২০৫ তম ডিনার মিটিং ২৬ জুলাই রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান এ বি এম এজাজ উদ্দিন ভূঁইয়ার অফিসে অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের সভাপতি এপে. হাফিজ আহমেদ মুকুলের সভাপতিত্বে এই ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।

ডিনার মিটিং পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারী ও ডিনার নোটিশ এডিটর এপে. এ বি এম এজাজ উদ্দিন ভূঁইয়া।

ডিনার মিটিংয়ে ক্লাব স্কুলিং আয়োজন ও সেবা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

ডিনার মিটিংয়ে এপেক্স ক্লাব অব সোনাইমুড়ীর সভাপতি এপে. মোঃ সাজ্জাদুর রহমান নিশাদ, এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের অতীত সভাপতি এপে. হাসানুর রশিদ, অতীত সভাপতি এপে. ইমরান মির্জা, এপেক্স ক্লাব অব ভাষা শহীদ সালামের সিনিয়র সহ-সভাপতি এপে. আব্দুল্লাহ আল মামুন, আইপিপি এপে. ডাঃ ইমতিয়াজ আহমদ , ট্রেজারার এপে. শওকত আলী, সার্ভিস ডিরেক্টর এপে. সঞ্জয়, সদস্য এপে. আশরাফুল ইসলাম বাহার।

🌿
Spread kindness 🌿

✨ জেলা-৭এপেক্স ক্লাব অব বগুড়া২জন শারিরীক প্রতিবন্ধীকে২টি হুইল চেয়ার প্রদান✨এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যােগে সুবিধাবঞ্চিত ...
27/07/2026

✨ জেলা-৭
এপেক্স ক্লাব অব বগুড়া
২জন শারিরীক প্রতিবন্ধীকে
২টি হুইল চেয়ার প্রদান


এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যােগে সুবিধাবঞ্চিত ২জন শারিরীক প্রতিবন্ধী নারী ও পুরুষকে তাদের চলাফেরা করার জন্য ২টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এর ১টি হুইল চেয়ারের অর্থায়ন করেন, এপেক্স বাংলাদেশের জেলা-৭ গভর্নর এপে. জি এম কামরুল হাসান শামীম ও অপরটি অর্থায়ন করেছে এপেক্স ক্লাব অব বগুড়া।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্ণর এপে. ডাঃ মশিউর রহমান, এপেক্স বাংলাদেশের জেলা-৭ গভর্ণর এপে. জি এম কামরুল হাসান শামীম, সাবেক জাতীয় সেবা পরিচালক এপে. সাহারুল ইসলাম টিটু।

এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি এপে. এড. নুরুল ইসলাম আখন্দ ও এপেক্স ক্লাব অব বগুড়ার সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. এড. সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বগুড়ার লাইফ মেম্বার এপে. ইনামুল হক রঞ্জু, এপেক্স ক্লাব অব বগুড়ার অতীত সভাপতি এপে. আব্দুল ওয়াদুদ, অতীত সভাপতি এপে. শফিকুল ইসলাম, অতীত সভাপতি এপে. আহসান হাবীব সেলিম, অতীত সভাপতি এপে. রেজাউল করিম, ট্রেজারার এপে. আরিফুর রহমান জুয়েল, এপেক্স ক্লাব অব বগুড়ার সদস্য এপে. অধ্যক্ষ রেজাউল আখলাক, এপেক্স ক্লাব অব বগুড়ার সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এপে. ডাঃ শাহনূর রহমান, এপে. কোহিনুর খানম, সাংবাদিক এপে. কামরুজ্জামান মমিন, এপে. এড. আশরাফুন্নাহার স্বপ্না, এপে. আবুল কালাম আজাদ মুন্না প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, ন্যাশনাল অফিসিয়াল ও এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের আইপিপি এপে. মোঃ রফিকুল ইসলাম অপু, এপেক্স ক্লাব অব করতোয়ার সভাপতি এপে. আবু সুফিয়ান তালুকদার, সেক্রেটারী এপে. হুমায়ুন কবির শয়ন প্রমুখ।


Spread kindness ✨

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The National Association of Apex Clubs of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share