11/01/2026
আজ ১১ জানুয়ারি, ২০২৬ - রবিবার, মরহুমা বেগম খালেদা জিয়া র দোয়ার অনুষ্ঠান বিল-টাকাপোড়া চেয়ারম্যান বাড়িতে সহস্রাধিক মানুষের সমাগমে উপস্থিত হন রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব হারুন অর রশিদ (হারুন)।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে তিনি নেতা কর্মী ও এলাকার গনমানুষ কে সাথে নিয়ে মন্ডল বাড়ির পারিবারিক কবরস্থানে সাবেক চেয়ারম্যান মরহুম সায়েদুর রহমান চুন্নু মিয়া র কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুম চুন্নু মিয়ার পরিবারের সদস্য বৃন্দ ও এলাকার আপামর জনগণ।
মরহুমা নেত্রী র দোয়া অনুষ্ঠান এলাকার সকলের সার্বিক সহোযোগিতা ও আকিদুজ্জামান সেলিমের (Salim Mia) তত্বাবধানে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ হয়। - এডমিন