Al Islam Zahuria Atimkhana

Al Islam Zahuria Atimkhana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Islam Zahuria Atimkhana, Nonprofit Organization, Zahuria Darbar Sharif, Uttar Baherchar, Taranagar, Keranigonj, Dhaka.

Al Islam Zahuria Orphanage, which has its own spacious field for health care including shelter, education of orphaned children, cultural facilities for intellectual development. আলোকিত মানুষ তৈরীতে আমাদের খুদ্র একটি প্রচেষ্টাঃ
পিতৃ-মাতৃহীন শিশু এবং সন্তান পালনে আর্থিক সঙ্গতিহীন পিতামাতার সন্তানদের প্রতিপালনের জন্য পরিচালিত আবাসিক প্রতিষ্ঠান। এতিমখানাটি যাকাত, ফিতরা, সদকা, মান্নাত বা অন্যান্য ধর্মী

য় দানের টাকায় চলে। এতিম শব্দের আভিধানিক অর্থ একাকী বা নিঃসঙ্গ হয়ে যাওয়া, অবজ্ঞা বা অযত্ন প্রদর্শন করা। যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হবার পূর্বে পিতৃহারা হয়ে পিতৃস্নেহ বঞ্চিত হয়, পারিভাষিক অর্থে তাকে এতিম বলা হয়। বাংলায় এতিমের প্রতিশব্দ হলো অনাথ। ইসলামি সংস্কৃতিতে মাতৃহারা শিশু ও বালকবালিকাকে বলা হয় ‘আজিয্যু’। এতিম অবস্থা সাধারণত বয়ঃপ্রাপ্তির পর শেষ হয়ে যায়। ইসলামে এতিমদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ রয়েছে। ইসলামের প্রাথমিকযুগে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার অন্যতম ছিল এতিম শিশুদের প্রতিপালন, যারা অতি কম বয়সে পিতৃহারা হওয়ার কারণে পিতৃস্নেহ বঞ্চিত হয়েছিল। এখনো আমাদের দেশে বহু এতিম আছে যারা সমাজে অবহেলিত। আবহমান কাল থেকে আমাদের দেশে এতিম শিশুদের আশ্রয়দান ও প্রতিপালনের লক্ষ্যে ব্যক্তি উদ্যোগ ও সমষ্টিক পরিচালনায় গড়ে উঠেছে বহুসংখ্যক এতিমখানা। যাকাতের অর্থ এবং ব্যক্তিবিশেষের দানে পরিচালিত হয়ে আসছে এসব প্রতিষ্ঠান।
আমাদের দেশে বর্তমানে দু’ধরণের এতিমখানা চালু রয়েছে, কোনো মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট ‘লিল্লাহ বোর্ডিং’ নামীয় এতিমখানা এবং স্বতন্ত্র এতিমখানা যেখানে আশ্রয় প্রতিপালনসহ এতিম শিশুদের শিক্ষাদানের ব্যবস্থাও চালু রয়েছে।

আল ইসলাম জহুরীয়া হাসপাতাল ইসলাম জহুরীয়া এতিমখানা, যেখানে আশ্রয় প্রতিপালন, এতিম শিশুদের শিক্ষাদান সহ স্বাস্থ সুরক্ষায় নিজস্ব প্রশস্ত মাঠে খেলাধুলার ব্যবস্থা, মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা চালু রয়েছে। সাথে সাথে বাংলাদেশ সরকার অনুমদিত সিলেবাস অনুযায়ী ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে হাফিজীয়া অথবা আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কর্মসংস্থান ও অন্যান্য উপায়ে আর্থসামাজিকভাবে পুনর্বাসন করারও ব্যাবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ্। যাতে একটি শিশু দেশ ও জাতির কল্যানে আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরী করে পূনরায় মানুষের মাঝে আলোর দিশা ছড়াতে পারে।

দরিদ্র পরিবারের ৬ বছর হতে ১০ বছর বয়সী এতিম ছেলেরা এখানে ভর্তির যোগ্য।

Address

Zahuria Darbar Sharif, Uttar Baherchar, Taranagar, Keranigonj
Dhaka
1312

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801877999981

Alerts

Be the first to know and let us send you an email when Al Islam Zahuria Atimkhana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Islam Zahuria Atimkhana:

Share