04/10/2026
আমাদেরকে এক বোন চিঠি পাঠিয়েছেন৷ আপনাদের সাথে শেয়ার করছি৷ পুরোটা পড়ে ভাবুন, কী করতে পারেন?
-------
""আসসালামু আলাইকুম,
আমি মারকাযুন নাহদার .... ব্যাচের তলিবা।
গত আগস্ট মাসে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পরে। আলহামদুলিল্লাহ অপারেশন করিয়েছি। অপারেশনের আগে ছিলো স্টেজ ২, কিন্তু অপারেশন এর পর টেস্ট করে দেখা যায় এটা স্টেজ ৩। ট্রিপল পজিটিভ ব্রেস্ট ক্যান্সার।
অপারেশন + টেস্ট+ ওষুধ বাবদ আমাদের ১লাখের বেশি খরচ হয়ে গিয়েছে। গতকাল থেকে কেমো থেরাপি শুরু হয়েছে। আমার বাবাও অসুস্থ। তবুও উনি চিকিৎসার জন্য চাকরি করে যাচ্ছেন।
আমি গৃহিনী। আমি নিজেও তেমন সাহায্য করতে পারছি না। থেরাপির জন্য ৭-৮লাখ অনুমানিক লাগবে বলেছে, এর বেশিও লাগতে পারে, ক্যান্সার নির্মুল না হওয়া পর্যন্ত। আমার বাবার যা জায়গা জমি তা বিক্রি করেও এত টাকা উঠানো যাবে না। বড় ভাই ঋন করে আপাতত চিকিৎসা চালাচ্ছে, যেহেতু চিকিৎসা দেরি করা যাবে না৷
টার্গেটেড থেরাপি প্রচুর ব্যয় বহুল। যা আমাদের পক্ষে চালানো কষ্ট সাধ্য হয়ে পড়বে। বড় ভাইয়েরও আলসার এবং কিডনিতে পাথর ধরে পড়েছে। ওর নিজের সংসার খরচ দিয়ে আম্মুর চিকিৎসা চালাতে ঋনগ্রস্ত হয়ে পড়ছে। তবুও আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের জন্য যদি সদাকার ব্যবস্থা করা যেত,খুব ই উপকার হত।
কখনো ভাবিনি এরকম পরিস্থিতিতে পরতে হবে। নিজের আইডি দিয়ে সদাকা চাইতে খুব লজ্জা লাগছে। আর আমার তেমন পরিচিত কেউ নেই যাদের কাছে অনায়েসে সদাকার জন্য হাত পাতব। তাই আপনাদের দ্বারে আল্লাহ পাঠিয়েছেন।
সত্যতা যাচাইয়ের জন্য আমি আমার মায়ের রিপোর্ট গুলো পাঠিয়ে দিচ্ছি।"
(নাম)
মারকায তলিবা
রোল: ৩****৬
নিজের মা হলে কী করতেন? অন্তত নিজের মায়ের সুস্থক্তা বা মাগফিরাতের নিয়তে যতটুকু পারেন, সাদাকাহ প্রেরণ করুন। সাদাকার ডিটেলস কমেন্টবক্সে৷