01/03/2026
ফ্যামিলি কার্ড সম্পর্কে স্পষ্ট বার্তা —
১. দেশের সকল পরিবার প্রধান নারী পর্যায়ক্রমে (ধাপে ধাপে) ফ্যামিলি কার্ড পাবেন।
২. শতভাগ দুর্নীতিমুক্ত বাছাই ও বিতরণ নিশ্চিত করতে একটি পাইলট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।
৩. ফ্যামিলি কার্ড শুধুমাত্র সরকারি অফিসের মাধ্যমে বিতরণ করা হবে।
৪. কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পরিচয়ে কেউ “ফ্যামিলি কার্ড” এর প্রাপকের তালিকা তৈরিতে বা প্রভাব বিস্তারের কোনও প্রকার সূযোগ পাবে না।
৫. নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছে যাবে। কারো কোনো অফিসে গিয়ে অর্থ সংগ্রহ করতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না।
বিঃদ্রঃ গুজবে কান দেবেন না, প্রতারণার অপচেষ্টাকারীকে চিহ্নিত করুন ও আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করুন।