23/07/2026
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত Gazi Foundation এর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল একটি আনন্দঘন মাওয়া ভ্রমণ। ব্যস্ত পড়াশোনার মাঝেও এই সুন্দর মুহূর্তগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আন্তরিকতা ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এই মহৎ উদ্যোগের জন্য গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় Gazi Kamal ভাই-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। ❤️
আপনার অক্লান্ত পরিশ্রম, দূরদর্শিতা এবং শিক্ষাবান্ধব উদ্যোগের ফলেই অসংখ্য শিক্ষার্থী ঢাকা শহরে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে। আপনার এই মানবিক অবদান শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, শ্রদ্ধেয় গাজী মাহমুদ কামাল ভাই।
আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন এবং আপনার সকল মানবিক উদ্যোগকে কবুল করুন। 🤲