Dawah Society of UMC

Dawah Society of UMC জ্ঞান অর্জনের পথ হোক হালাল ও সংশয়মুক্ত
(2)

15/04/2026

🌿🌺🍂মনে করুন , BCPS ঘোষনা করল FCPS part 1 পরীক্ষা সকাল ৬টায় হবে । ঠিক ৬টায় । বাংলাদেশের একজন ডাক্তারও কি এজন্য পরীক্ষা মিস করবে ?
না , একজন ছাত্র ছাত্রীও পরীক্ষা মিস করবে না । দেখা যাবে সবাই পরীক্ষা দিতে আসছে (যাদের আসার কথা ) । কেউ বাদ পড়ে নি ।

BCPS কে কি এজন্য এলাকায় এলাকায় মাইক দিয়ে সকাল বেলা ছাত্র ছাত্রীদেরকে ঘুম থেকে উঠানো লাগবে ??

না , উঠানো লাগবে না । দরকার হলে সবাই রাত ৩টায় উঠে বসে থাকবে ,পারলে রাতে ঘুমাবে না কিন্তু পরীক্ষা কেউ মিস করবে না ।

কারন কী ? কারন সবাই নিজের ক্যারিয়ার বা ভবিষ্যতের ব্যাপারে সচেতন । কেউ পরীক্ষা মিস দিয়ে তাদের ক্যারিয়ার বা ভবিষ্যত নষ্ট করতে চায় না । তা যতই কষ্ট হোক ।
অভিবাবকরাও এই ব্যাপারে সাবধান থাকবে যাতে কোনোক্রমে পরীক্ষা মিস না হয় ।

এখন আসুন আরেকটা ব্যাপারে । এই বিশ্বের সৃষ্টিকর্তা , পালনকর্তা , বাদশাহর বাদশাহ মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন ভোরে উঠে ফজরের নামাজ পড়তে ।

শুধু নির্দেশই দেন নি প্রতিদিন ভোর বেলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে স্মরন করিয়ে দিচ্ছেন এই বলে ,
''আসসালাতু খাইরুম মিনান নাওম ''
-''ঘুম থেকে নামাজ উত্তম ''
তবুও আমরা কয়জন যাই নামাজ পড়তে ? কয়জন উঠি ঘুম থেকে ?

এর কারন কী ? কারন হল আমাদের কাছে দুনিয়াটা বড় । দুনিয়ার ক্যারিয়ার , ভবিষ্যত আমাদের কাছে অনেক বড় । আখিরাত ছোট । আমাদের কাছে দুনিয়াটা মুখ্য , আখিরাত গৌণ ।
আমাদের ক্যারিয়ার মুখ্য কিন্তু আল্লাহর নির্দেশ গৌণ, আমরা নিজেরা নিজেদের কত ক্ষতি করতেছি আমরা বুঝতেছিনা,,আমরা আমাদের রুহ কে, আত্মাকে কি পরিনতির দিকে নিয়ে যাচ্ছি?

আমরা কেউ আখিরাত নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না । আখিরাতে আমাদের কী হবে এই ব্যাপারে আমরা কিছু ভাবতে চাই না অথচ দুনিয়ার জীবন আখিরাতের জীবনের কাছে শুধুমাত্র একটা সকাল বা বিকালের সমান !!
আখিরাতের পাথেয় অর্জন করার জন্যই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন,, কুরআনে আল্লাহ আমাদের কতবার কতভাবে সতর্ক করেছেন..
আমরা কুরআনও পড়িনা.. প্লিজ সবাই আজ থেকেই কুরআনের বাংলা অনুবাদ পড়ুন সংক্ষিপ্ত বা details তাফসীর সহ প্রতিদিনই অল্প হোক বেশি হোক,,আপনার অন্তর্চক্ষু খুলে যাবে,,দুনিয়াতে কীভাবে চলা উচিত,কীভাবে শান্তি পাবেন দুনিয়া ও আখিরাতে সেটারও রাস্তা খুজে পাবেন..

আমরা এমনভাবে গাফিলতিতে ক্ষতির মধ্য ডুবে আছি আমাদের কাছে আল্লাহর নির্দেশের কোন মূল্যই নেই । সত্যিই নেই ।
আর অভিবাবকরাও সন্তানের দুনিয়ার ব্যাপারে সচেতন কিন্তু আখিরাতের ব্যাপারে উদাসীন । এইসব অভিভাবকদের কিয়ামতের দিন পাকড়াও করা হলে কি জবাব দিবেন?

আসুন আমরা নিজেদের পরিবর্তন করি,, ৫ ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ priority বানিয়ে নিন...ভালো ভালো ইসলামিক বই পড়ুন নিয়মিত..
নিয়মিত দান সদকাহ,দোআ, জিকির, নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদ প্রতিদিনই গুরুত্ব সহকারে পড়ুন..

একজন মানবিক ডাক্তার এবং যোগ্য দক্ষ sympathetic & emapthetic & compassionate আদর্শ competent doctor হিসেবে নিজেকে গড়ে তুলুন,, আল্লাহর সন্তুষ্টির জন্য রোগীদের কষ্ট দুর করার চেষ্টা করুন,তাদের প্রতি সহানুভূতি হোন,, proper treatment এবং Empathy ensure করুন...

নিজেদের সকল গুনাহ, পাপ,অন্যায় থেকে নিজেকে আজ থেকেই ফিরিয়ে আনুন দৃঢ়ভাবে..

প্রিয় চিকিৎসক বৃন্দ

, আসুন আমরা আজ থেকেই সকল পাপ, হারাম, খারাপ কাজ,,গুনাহ থেকে তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি এবং নিজেকে একজন দ্বীনদার practicing আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলি....

আল্লাহ আমাদের তার শাস্তি থেকে হেফাজত করুন এবং আজ থেকেই তার রহমত ও বরকতের চাদরে আমাদের আবৃত করুন..
মহান দয়াময় সর্বশক্তিমান আল্লাহ আমাদের জীবনকে সফল ও শান্তিময় করুন এই দোআ করি চলুন সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন...

-

"فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا"উচ্চারণ: Fa inna ma‘al ‘usri yusrāঅর্থ: "নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি।”(সূরা আশ-শরহ...
10/03/2026

"فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا"
উচ্চারণ: Fa inna ma‘al ‘usri yusrā
অর্থ: "নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি।”
(সূরা আশ-শরহ: ৫)

আলহামদুলিল্লাহ! 🌿
MBBS ১ম প্রফেশনাল পরীক্ষায় (Anatomy, Physiology & Biochemistry) উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই সাফল্য আপনাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মহান আল্লাহর অশেষ অনুগ্রহের ফল।

যারা এইবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি, তাদের জন্য বলছি—হতাশ হওয়ার কিছু নেই। কষ্টের পরেই স্বস্তি আসে। নতুন উদ্যমে আবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আরও উত্তম সফলতা দান করবেন।

"وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ"
উচ্চারণ: Wa an laisa lil-insāni illā mā sa‘ā
অর্থ: “মানুষের জন্য কেবল তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে।”
— Qur'an (সূরা Surah An-Najm ৫৩:৩৯)

আল্লাহ তাআলা আমাদের সকলের জ্ঞান বৃদ্ধি করুন এবং আমাদের প্রচেষ্টা কবুল করুন। আমিন। 🤍
— Dawah Society of UMC

আলহামদুলিল্লাহ! 🌿MBBS ৩য় প্রফেশনাল পরীক্ষায় (Community Medicine, Microbiology & Pathology)ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্...
08/03/2026

আলহামদুলিল্লাহ! 🌿

MBBS ৩য় প্রফেশনাল পরীক্ষায় (Community Medicine, Microbiology & Pathology)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের এই সাফল্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং মহান আল্লাহর অশেষ অনুগ্রহের ফল। আগামী দিনগুলোতেও জ্ঞান, মানবতা ও নৈতিকতার পথে আপনাদের চলা হোক আরও সমৃদ্ধ ও উজ্জ্বল।

আল্লাহ তাআলা আপনাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং সামনে আরও বড় সাফল্য দান করুন। আমিন। 🤍

-Dawah Society of UMC

আলহামদুলিল্লাহ 🌿MBBS ২য় প্রফেশনাল পরীক্ষায় (Forensic Medicine & Pharmacology) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ সকল কৃ...
04/03/2026

আলহামদুলিল্লাহ 🌿
MBBS ২য় প্রফেশনাল পরীক্ষায় (Forensic Medicine & Pharmacology) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই সাফল্য আপনাদের পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর অশেষ রহমতের ফল। ভবিষ্যতেও জ্ঞান, নৈতিকতা ও মানবসেবায় আপনাদের পথচলা হোক আরও দৃঢ় ও উজ্জ্বল।

রব্বুল আলামিন সবাইকে কবুল করুন ও আরও বড় সাফল্য দান করুন। আমিন। 🤍

📅 ২৪ শে ফেব্রুয়ারী, ৬ ই রমজান! 🌙ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অংশগ্রহণে এক বরকতময় ইফতার মা...
25/02/2026

📅 ২৪ শে ফেব্রুয়ারী, ৬ ই রমজান! 🌙

ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অংশগ্রহণে এক বরকতময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে দাওয়াহ সোসাইটি অব ইউএমসি এবং মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট-এর যৌথ আয়োজনে এই আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াহ সোসাইটি অব ইউএমসি’র সম্মানিত সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ডা. মাহমুদুল বাশার। তিনি রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া ও ইসলামী মূল্যবোধভিত্তিক জীবন গঠনের গুরুত্ব নিয়ে হৃদয়ছোঁয়া আলোচনা করেন।

তিনি বলেন—রমজান শুধু সংযমের মাস নয়, বরং আত্মগঠনের এক অনন্য সময়।

ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষার্থী ফাতিন ইশরাক হাবিব(ইউএমসি-১০) এর সদ্য ইন্তেকাল করা পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ইফতারের পর শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ ও নাত পুরো পরিবেশকে আরও স্নিগ্ধ এবং হৃদয়স্পর্শী করে তোলে।

অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ ডা. মাহমুদুল বাশার এর হাত ধরে কলেজের দুইজন হাফেজ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। দোয়া ও সম্মাননার মধ্য দিয়ে বরকতময় এই আয়োজনের সুন্দর সমাপ্তি ঘটে।

আল্লাহ তা’আলা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের সবাইকে রমজানের শিক্ষায় জীবন পরিচালনার তাওফিক দান করুন।
আমিন। 🤲

https://www.facebook.com/share/18cP5Rn1pr/
25/02/2026

https://www.facebook.com/share/18cP5Rn1pr/

একজন মুসলিম চিকিৎসকের নৈতিক দায়িত্ব নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিস্তারিত কমেন্ট বক্সে...

শোকরিয়া ডেলটা টাইমস 💖
24/02/2026

শোকরিয়া ডেলটা টাইমস 💖

ইউনিভার্সেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (....

“ইফতার মাহফিলের দাওয়াত” 🌙আসসালামু আলাইকুম প্রিয় ইউএমসিয়ানরা,পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৪ তারিখ আমাদের কলেজ ক্যাম্প...
20/02/2026

“ইফতার মাহফিলের দাওয়াত” 🌙
আসসালামু আলাইকুম প্রিয় ইউএমসিয়ানরা,
পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৪ তারিখ আমাদের কলেজ ক্যাম্পাসে লেকচার গ্যালারি–১ এ
একটি সম্মিলিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ইনশাআল্লাহ।

🕟 সবাইকে অনুরোধ করা হচ্ছে বিকেল ৪:৩০টার মধ্যে উপস্থিত থাকার জন্য।
🕌 ইফতারের পূর্বে কলেজ মসজিদে একসাথে আছরের নামাজ আদায় করা হবে।

📖 ইফতারের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে,
যেখানে রমজানের আমল, ফযীলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে।
আলোচনা শেষে ইফতার পরিবেশন করা হবে।

🍽️ ইফতারের সম্ভাব্য মেন্যু:
চিকেন খিচুড়ি, ডিম, দুই প্রকার চপ, পিঁয়াজু, খেজুর, পানি ও জুস ইত্যাদি।

💰 আমাদের সাথে এই ইফতারে যোগ দিতে জন প্রতি মাত্র ১৫০ টাকা ফি প্রযোজ্য।
💳 টাকা bKash / Nagad এর মাধ্যমে অথবা নিজ নিজ ব্যাচ রিপ্রেজেন্টেটিভের কাছে প্রদান করতে পারবেন।

উক্ত আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো যাচ্ছে। 🤍
ইনশাআল্লাহ, সবাই মিলে একটি সুন্দর, বরকতময় ও স্মরণীয় ইফতার মাহফিল উপভোগ করবো।
Reg link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSchQtazW2QPjnKbO1XNPU18SULoiGEcyuEZ7bR5gbeLQRLdIA/viewform?usp=dialog

আয়োজনেঃ Dawah Society Of UMC & Medicine Club, Universal Medical College Unit!

28/01/2026
19/01/2026

একের পর এক গুনাহ করতে থাকলে—

• কুরআন আমাকে ছেড়ে চলে যায়।
• তাহাজ্জুদ আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর ভয়ও আমাকে ছেড়ে চলে যায়।
• আল্লাহর যিকির আমাকে ছেড়ে চলে যায়।
• তারপর যায় মানসিক প্রশান্তি।
• এরপর আমার সলাতে শৈথিল্য দেখা দেয়।
• কিছুদিন পর সলাত ছুটেও যেতে থাকে।
• একের পর এক দুঃখ-দুশ্চিন্তা এসে আমাকে গ্রাস করে নিতে থাকে।
• জীবন ও জীবিকা থেকে বরকত উধাও হয়ে যায়।
• স্থায়ী মানসিক অস্থিরতা দেখা দেয়।
• সহজ কাজও অতীব কঠিন হয়ে যায়।
• ঘর-সংসারে অস্থিরতা তৈরি হয়।
• বাড়িঘরে পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
• গুনাহ এক ভয়ংকর মহামারী।

لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰه

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمْ

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم

- [শাইখ আতীকউল্লাহ, আরবী সংযোজিত ও পরিবর্ধিত]

16/01/2026

🕌 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌿

আপনাদের অনেকেই জানেন, ইউএমসি-১১ ব্যাচ নিয়ে আমরা যাত্রা শুরু শুরু করি 🤲✨আলহামদুলিল্লাহ।

সদ্য আপনাদের(UMC-10)প্রফেশনাল শেষ হয়েছে। নতুন সময়, নতুন বছর, নতুন সব পরিকল্পনা। অনেকেই ভাবছেন বোন্স গুলো কী করবেন! মানূষের মতোই তাদের পবিত্র হাড়্গুলো আমরা পড়াশোনার পারপাসে ব্যবহার করেছি, ইচ্ছেকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় সর্বোচ্চ সম্মান দিতে পারিনি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। পড়াশোনা শেষে বোন্স সেটটি যত্রতত্র ফেলে রাখা কখনোই উচিত নয়, অন্যদিকে আবার শরীয়তেও এর যথেষ্ট সম্মানশিত ব্যবহার এবং না পারতে কেনা-বেচা অনুচিত মর্মে অনুমোদন দিয়েছেন।
একটা উদাহরণ দিতে চাই প্রিয় ভাই এবং বোনেরা... প্রথমত আমাদের পড়াশোনা বাবদ বোন্স কেনা অনুমোদিত। পাশাপাশি আমি যদি কারো বোন্স পাই পড়াশোনা করার জন্য কেনা-বেচায় জড়িত না হয়ে; কিংবা কেউ তার বোন্স আমাকে দিয়ে দেয় এই শর্তে যে আমি ইউস করার পর অন্য কাউকে বোন্স দিয়ে ফেলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য... এটা হলে খুব ভালো হয়। আল্লাহর বিধান মানার পাশাপাশি পড়াশোনাও হলো মানব কঙ্কালের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে। আমরা এই আহবানই আপনাদের করছি...

অন্যদিকে এটি সাদকায়ে জারিয়ার উত্তম একটি মাধ্যম। আপনার দানকৃত এক সেট বোন্স কারো জন্য হারামে ভরা এই জামানায় হালালের প্রতি অঙ্গিকারবদ্ধ হতে সাহায্য করবে, কাউকে আর্থিকভাবে সাহায্য করবে, উত্তম সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে আল্লাহর কাছে।

আমাদের লক্ষ্য উদ্দেশ্য, কার্যপরিধি, পরিকল্পনা সবই এই পেইজের পিন পোস্টে দেওয়া আছে। আমাদের এই বোন্স ব্যাংক Dawah Society of UMC_এর একটি প্রজেক্ট/উইং। আরো জানতে ইনবক্স করবেন কিংবা UBB এর প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন, ইনশা'আল্লাহ।
⚠️ মনে রাখা জরুরি—
🦴 এই বোনসের মালিক আমরা নই
❌ এটি কেনাবেচার বস্তু নয়
🚫 এর লেনদেন শরীয়তসম্মত নয় এবং গুরুতর গুনাহ।
এই সাদাকায়ে জারিয়ার দায়িত্ব ও লিগেসি এখন আমাদের উপর বর্তেছে 🌱

🤍 যারা বোনস ডোনেট করতে আগ্রহী,
তারা অনুগ্রহ করে নিচের ফর্মে যোগাযোগ করুন ⬇️
https://forms.gle/g1GijuZ5kGxWUgEu7

✨ চলুন, আমরা সবাই মিলে
🤲 এই সাদাকায়ে জারিয়ায় অংশ নিই
🛡️ হারাম থেকে বেঁচে থাকি
🌙 একটি পবিত্র লিগেসি ধরে রাখি

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই নেক কাজে শরিক হওয়ার তাওফিক দিন। আমিন 🤲

Admin : Universal Bones Bank

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Society of UMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share