10/08/2024
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে নব গঠিত অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভকামনা রইল। আমরা আশা করব ড.মোহাম্মদ ইউনুস মহোদয় এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশে চলমান সহিংস পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করে জনমনে স্বস্তি ফিরিয়ে এনে সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম করার পরিবেশ তৈরি করে দিবেন । এই পরিস্থিতিতে সরকার এর গৃহীত যে কোন পদক্ষেপ বাস্তবায়নে সরকারকে সহায়তা করতে আমরা দেশের স্থানীয় সরকার এর তৃনমূলের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এর সকল চেয়ারম্যানগন প্রস্তুত আছি । আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল
সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ও চেয়ারম্যান ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর,
মোঃ শরীফ কামাল
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ও চেয়ারম্যান মিঠামইন ইউনিয়ন পরিষদ, মিঠামইন, কিশোরগঞ্জ।