30/05/2024
ঝড়-বৃষ্টি, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ কোন কিছুতেই যেমন থেমে নেই আমাদের মানব সেবা, পাশাপাশি থেমে নেই অন্যান্য কার্যক্রমও।
পৃথিবী তার নিজ গতিতে চলমান তেমনি থেমে নেই আমরাও তারই প্রেক্ষিতে ভয়ানক “রেমাল” কে উপেক্ষা করে গত ২৭-০৫-২০২৪ ইং তারিখে, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে মুক্ত আকাশ বাংলাদেশ আয়োজন করে “জেলা পর্যায়ে মত বিনিময় ও পরামর্শ সভা”
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডাঃ মোঃ শামীম কবির স্যার, সিভিল সার্জন, মাগুরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দীন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবজাল হোসেন, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, মাগুরা সদর, এবং মোঃ মেহেদী রাসেল, অফিসার ইনচার্জ, মাগুরা সদর থানা, এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ রোকেয়া আক্তার শান্তা, এমওডিসিএস, মাগুরা, ডাঃ শার্লিন আক্তার শিফা, ডিএসএমও, মাগুরা
সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে মুক্ত আকাশ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন এবং মুক্ত আকাশ বাংলাদেশ এর কার্যপরিধি, চলমান কার্যক্রম, প্রোগ্রাম সম্পর্কিত সকল তথ্য, প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ননা করেন মোঃ সেলিমুজ্জামান, অফিসার এমএন্ডই, ম্যাব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রথমবারের মত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী (মাদকসেবীদের) জীবন মান উন্নয়নের এমন কার্যক্রমের সাথে পরিচিত হন ও এইচআইভি’র সংক্রমন প্রতিরোধ এবং সমাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনকারী এমন মহৎ কার্যক্রমে মুক্ত আকাশ বাংলাদেশ কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা সম্পর্কিত সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিচে কিছু আলোকচিত্র দেওয়া হলো।