Priorities - a project by COTM

Priorities - a project by COTM For the people

করোনা মহামারীর পর কাপড়ের ব্যবসা হারিয়ে বেকার হয়ে পড়েন সুমাইয়ার বাবা,তিনি টিউশনি করিয়ে তার বাবা এবং ভাইয়ের চিকিৎসা চালিয়ে...
02/06/2026

করোনা মহামারীর পর কাপড়ের ব্যবসা হারিয়ে বেকার হয়ে পড়েন সুমাইয়ার বাবা,তিনি টিউশনি করিয়ে তার বাবা এবং ভাইয়ের চিকিৎসা চালিয়েছেম এতোদিন। কিন্তু বর্তমানে আর সম্ভব হচ্ছে না এবং দুইজনের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক

বাবার শারীরিক অবস্থা:
বর্তমানে তিনি কিডনি ও ডায়ালাইসিসের জটিল পেশেন্ট। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৫.৯ এবং ক্রিয়েটিনিন বেড়ে ১৫ তে পৌঁছেছে। শরীরে অতিরিক্ত পানি জমার কারণে পুরো শরীর অস্বাভাবিক ফুলে গেছে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছে। ক্রিয়েটিনিন বাড়তি থাকার কারণে পায়ে ক্ষতের (ঘা) সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের মতে, যেকোনো সময় স্ট্রোকের ঝুঁকি থাকায় তাকে জরুরিভিত্তিতে আইসিইউতে (ICU) নিয়ে গলার ভেইনে ক্যাথেটার অপারেশন করে ডায়ালাইসিস শুরু করা প্রয়োজন।

ভাইয়ের শারীরিক অবস্থা:
১৫ বছর বয়সী ছোট ভাইটি স্পাইনালে জটিলতার (Meningomyelocele) কারণে জন্মগতভাবে প্যারালাইজড এবং মাথায় ভিপি শান্ট (VP Shunt) লাগানো। বিগত ৪ মাস ধরে তীব্র জ্বর ও ইউরিন ইনফেকশন থেকে সে 'ক্রনিক সিস্টাইটিস' রোগে আক্রান্ত, যা বর্তমানে তার কিডনি ও স্পাইনালের হাড়েও ছড়িয়ে পড়েছে। শরীরে শ্বেত রক্তকণিকার (WBC) পরিমাণ সাধারণের চেয়ে অনেক বেশি, প্রায় ১৯,০০০। স্পাইনাল কর্ডের ক্ষত নিরাময়ের জন্য তার জরুরি প্লাস্টিক সার্জারি প্রয়োজন, অন্যথায় ইনফেকশন রক্তে ছড়িয়ে (Septicemia) জীবননাশের আশঙ্কা রয়েছে।

তাদের সাহায্য করতে চাইলে:

বিকাশ নাম্বার: 01750217905 (মেয়ে)
ব্যাংক একাউন্ট নাম্বার: 2114213005034 ( বাবা)

29/05/2026

তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দিতে আমাদের উদ্যোগে ফ্রি শরবত বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়, যা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রচণ্ড রোদে ক্লান্ত মানুষদের হাতে এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দেওয়ার মুহূর্তগুলো ছিল সত্যিই প্রশান্তিদায়ক। মানুষের মুখের হাসি, আন্তরিক দোয়া এবং ভালোবাসাই আমাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।
আমরা বিশ্বাস করি, মানবতার সেবায় ছোট ছোট উদ্যোগও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
সকল স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🤍🌙

আলহামদুলিল্লাহ।প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত ফ্রি শরব...
27/05/2026

আলহামদুলিল্লাহ।
প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত ফ্রি শরবত বিতরণ কর্মসূচী সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে অসংখ্য পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে এক গ্লাস ঠান্ডা শরবত তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মানুষের মুখের হাসি, দোয়া ও ভালোবাসাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে সফল করেছে।
মানবতার সেবায় পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ইনশাআল্লাহ সমাজের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। 🤍🌙

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে সামান্য স্বস্তি পৌঁছে দিতে আগামী ২৬ মে, ২০২৬ তারিখে পথচারীদের মাঝে ফ্রি শরবত বিতরণ কর্মসূচী...
24/05/2026

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে সামান্য স্বস্তি পৌঁছে দিতে আগামী ২৬ মে, ২০২৬ তারিখে পথচারীদের মাঝে ফ্রি শরবত বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।
প্রচণ্ড গরমে রাস্তায় চলাচলকারী শ্রমজীবী, পথচারী ও সাধারণ মানুষের ক্লান্তি দূর করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানবতার সেবায় এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।

📌তারিখ: ২৬ মে, ২০২৬
📌সময়: সকাল ১০ ঘটিকায়
📌স্থান: রাজাপুর,ঝালকাঠি, বরিশাল

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
আসুন, মানবতার হাত আরও প্রসারিত করি। 🤍

আলহামদুলিল্লাহ💙 গতকাল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একবেলা পুষ্টিকর খাবার তুলে দেওয়ার মাধ্যমে সম্প...
23/05/2026

আলহামদুলিল্লাহ💙 গতকাল ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে একবেলা পুষ্টিকর খাবার তুলে দেওয়ার মাধ্যমে সম্পন্ন হলো আমাদের বিশেষ ঈদ আয়োজন।
​আপনাদের সবার ভালোবাসায় এবং সহযোগিতায় আজকের দিনটি এই শিশুদের জন্য একটু অন্যরকম এবং রঙিন হতে পেরেছে। শিশুদের মুখের এই অমলিন হাসিটাই আমাদের পুরো টিমের ক্লান্তি দূর করে দিয়েছে।
​যারা যেভাবে পেরেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

18/05/2026

আজকের দিনটা শুধু একটি আয়োজন ছিল না ,
ছিল কিছু পরিশ্রমী মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোর এক ছোট্ট প্রয়াস। 🤍

রিকশাচালক ভাইদের হাতে সামান্য উপহার তুলে দিতে গিয়ে আবারও মনে হয়েছে মানবিকতা আসলে বড় কিছু নয় , ছোট ছোট যত্ন আর আন্তরিকতার মাঝেই এর সৌন্দর্য লুকিয়ে থাকে।

“মানবিকতার স্পর্শে একফোঁটা স্বস্তি” উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করতে যারা পাশে ছিলেন , সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আসুন , ভালোবাসা আর সহমর্মিতার এই পথচলা সবসময় অটুট রাখি। ✨

আসসালামু আলাইকুম।💙পবিত্র ঈদ আমাদের দোরগোড়ায়। উৎসবের এই দিনগুলোতে আমরা যখন ব্যস্ত কেনাকাটা আর আয়োজনে, তখন আমাদের চারপাশের...
17/05/2026

আসসালামু আলাইকুম।💙
পবিত্র ঈদ আমাদের দোরগোড়ায়। উৎসবের এই দিনগুলোতে আমরা যখন ব্যস্ত কেনাকাটা আর আয়োজনে, তখন আমাদের চারপাশের অনেক অসহায় মানুষের কাছে ঈদ মানেই এক দীর্ঘশ্বাস। তাদের কাছে ঈদ মানে কেবলই ক্ষুধার যন্ত্রণা আর মলিন মুখে রাস্তার ধারে বসে থাকা।
আপনার সামান্য অবদানই পারে একটি সুবিধাবঞ্চিত পরিবারের ঈদের থালা পূর্ণ করতে এবং তাদের ঈদকে রঙিন করে তুলতে। আমাদের এবারের লক্ষ্য—সুবিধাবঞ্চিত শিশুদের মুখে এক চিলতে হাসি আর একবেলা পুষ্টিকর খাবার তুলে দেওয়া।
📍 আয়োজনের বিস্তারিত:
📅 তারিখ: ২১ মে,২০২৬
📍 স্থান: রবীন্দ্র সরোবর (ধানমন্ডি লেক)
🕒 সময়: দুপুর ১২ ঘটিকায়
যেভাবে পাশে দাঁড়াতে পারেন:
শিশুদের এই আয়োজনে শরিক হতে আপনার অনুদান পাঠাতে পারেন নিচের নম্বরগুলোতে:
বিকাশ/নগদ: 01309961394
আসুন, আমরা সবাই মিলে এই শিশুদের পাশে দাঁড়াই। আপনার ছোট ছোট সহযোগিতাই হোক তাদের ঈদের বড় আনন্দ। 🌙🤲

আজ “মানবিকতার স্পর্শে একফোঁটা স্বস্তি” উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হলো।শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন নিজেদের পরিশ্রম দিয়ে জ...
17/05/2026

আজ “মানবিকতার স্পর্শে একফোঁটা স্বস্তি” উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হলো।
শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন নিজেদের পরিশ্রম দিয়ে জীবন চালিয়ে নেওয়া রিকশাচালকদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমাদের প্রচেষ্টা সার্থক।

একটা গামছা , কিছু প্রয়োজনীয় সামগ্রী আর আন্তরিক ভালোবাসা হয়তো খুব বড় কিছু নয় , কিন্তু এই ছোট ছোট যত্নই মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ।

যারা সরাসরি উপস্থিত ছিলেন , সহযোগিতা করেছেন কিংবা পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আসুন , মানুষের পাশে দাঁড়ানোর এই সুন্দর অভ্যাসটা আমরা ধরে রাখি। 🤍

Address

Dhaka

Telephone

+8801730382825

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priorities - a project by COTM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Priorities - a project by COTM:

Share