26/09/2023
’গৃহকর্মীর অর্থনৈতিক ক্ষমতায়নে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সর্ম্পকিত অভিজ্ঞতা বিনিময়’ অনুষ্ঠান
মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ‘সূচনা’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৪ হাজারের বেশি গৃহকর্মী মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে (বিকাশ, নগদ) বেতন নিচ্ছেন। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর সহায়তায় এমজেএফ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রকল্প তত্ত্বাবধায়নে আছেন সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং জেন্ডার এডভাইজার স্নিগ্ধা আলি। ২৫ সেপ্টেম্বর মানুষের জন্য ফাউন্ডেশনের আলোক মিলনায়তনে ‘গৃহকর্মীর অর্থনৈতিক ক্ষমতায়নে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সর্ম্পকিত অভিজ্ঞতা বিনিময়’ এ তথ্য উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নের ২২ মাস শেষে একটি চূড়ান্ত মূল্যায়ন হয়েছে। এই মূল্যায়নের ওপর তৈরি নিবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান এ আই আর ডির গবেষক মোজাহিদুল ইসলাম নয়ন। নিবন্ধ উপস্থাপক জানান, এই প্রকল্পের প্রধান লক্ষ্য নারী গৃহকর্মীদের মজুরি ডিজিটাইজেশন এর মধ্য দিয়ে ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেমে অর্ন্তভূক্তিকরণের মাধ্যমে নারী গৃহকর্মীদের অর্থনৈতিক ক্ষমতায়ন করা। তিনি আরও জানান, সূচনা প্রকল্পের মাধ্যমে ৪০০০ গৃহকর্মী ও ৩৫০০ নিয়োগদাতাদের মধ্যকার বেতন আদান প্রদান নগদ অর্থের পরিবর্তে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হচ্ছে। এর মধ্যে প্রায় ৯৬% গৃহকর্মীর নিজের মোবাইল ব্যাংকিং একাউন্ট আছে। ১০০% নিয়োগদাতা তাদের গৃহকর্মীদের বেতন দিচ্ছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে যার ফলে গৃহকর্মীরা নানাভাবে উপকৃত হচ্ছেন। যেমন, প্রায় ৮৫% গৃহকর্মী তার বেতনের কিছু অংশ জমা করতে পারছে যার ফলে তাদের সন্তানদের স্কুলের বেতন প্রদান করেছে। পাশাপাশি তাদের জীবন মানোয়ন্নয়নের তাগিদে তারা বেতনের টাকা জমিয়ে সেলাই মেশিন কিনেছে, ছোট মুদির দোকান শুরু করেছে। তবে ভবিষ্যতে গৃহকর্মীদের জন্য আইন হলে তাদের নিয়োগ, বেতন-ভাতা আরও স্বচ্ছ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মুজিবুল হক, চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জনাব মোঃ তৌফিকুল আরিফ, অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জনাব মোঃ মাইনুল হক ভূঁইয়া উপসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও আয়শা সিদ্দিকী, উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), মহিলা বিষয়ক অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে ছিলেন বিকাশের পক্ষ থেকে জনাব এ টি এম মাহবুব আলম, প্রধান – পে রোল বিজনেস কমার্শিয়াল ডিভিশন এবং নগদের পক্ষ থেকে ছিলেন হেদায়েতুল বাশার, প্রধান-কর্পোরেট সেলস, বিজনেস সেলস। অনুষ্ঠানে অংশগ্রহন করেন নারী মৈত্রী, সহায়, বিলস, ব্রেকিং দ্যা সাইলেন্স, ভরসা ইন্সটিউট, হ্যালো টাস্ক, গ্ণ স্বাক্ষরতা কেন্দ্র, ফুলকি, সবুজের অভিযান, রেড অরেঞ্জ, কর্মজীবি নারী, বোমসা সহ আরোও অনেক সমমনা সংস্থা।