18/12/2023
[Paper 9, ZBEDP,
ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার গবেষণালব্ধ Islamic Business Management Program (IBMP) এর ব্যবস্থাপনায়, স্থানীয় জাকাত ভিত্তিক হালাল মূলধনের
মালিকদের এসোসিয়েশনের, সুদ কিস্তির ঋণ পদ্ধতি বিপরীত, নিজেদের উদ্যোক্তাদের সাথে,আর্থিক অংশীদারী ব্যবসা ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-
" Zakat based Business & Entrepreneurs Development Project "
ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার সুদ কিস্তির ঋন ভিত্তিক জুলুমতান্ত্রীক ব্যবস্থাপনার বিপরীত “ ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম" (IBMP), স্থানীয় মুদারাবা বিজনেস সোসাইটির আর্থিক অংশীদারী ব্যবসা প্রকল্প - "ব্যবসা ও উদ্যোগী উন্নয়ন প্রকল্প (BEDP) নিম্নলিখিত উপায়ে, একটি ইউনিয়ন অথবা শহরের থানা এলাকায় " Business & Entrepreneur Development Center (BEDC) স্থাপন ক'রে, ব্যবস্থাপনা করে। এই ব্যবস্থাপনা অবশ্যই "স্থানীয় মুদারাবা বিজনেস সোসাইটির " অংশীদার উদ্যোগী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ।
BEDP জাকাত ভিত্তিক মূলধনের মালিকদের এসোসিয়েশনের(GRO), আর্থিক অংশীদারী পদ্ধতির ব্যবসাও ব্যবস্থাপনা করে।
জাকাত ভিত্তিক মূলধনের মালিকদের এসোসিয়েশনের, সুদের বিপরীত অার্থিক অংশীদারী পদ্ধতির ব্যবসা সংক্রান্ত নিয়ম:
ক) অার্থিক অংশীদারী ব্যবসা ও প্রকল্প:
অর্থ ব্যবস্থাপকগণ এসোসিয়েশনের সদস্য অংশীদার উদ্যোগী ও উদ্যোগ নির্বাচন করে পরিকল্পনাসহ সদস্য অংশীদার উদ্যোগীর উদ্যোগ প্রস্তাব, ব্যবসা ব্যবস্থাপকের নিকট জমা দিবেন। ব্যবসা ব্যবস্থাপক সংশিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও পরিবারের সাথে আলোচনা করে, প্রস্তাব BEDC এর প্রধান ব্যবস্থাপকের নিকট উপস্থাপন করবে। BEDC এর প্রধান ব্যবস্থাপক এসোসিয়েশনের(GRO) নির্বাহী কমিটিতে প্রস্তাবটি উপস্থাপন করে এবং সংশিষ্ট উদ্যোগের সম্মতি নিয়ে, মুদারাবা ব্যবসার জন্য চুক্তিপত্র তৈরি করতে সংশিষ্ট ব্যবসা ব্যবস্থাপককে দায়িত্ব প্রদান করবেন। চুক্তিপত্র তৈরী হলে এবং দুই পক্ষের স্বাক্ষর হলে, প্রধান ব্যবস্থাপক “ চলতি ব্যবসায়িক মূলধন"( Current Business Capital)" পণ্য সামগ্রী এবং ব্যবসায়িক সম্পদ ক্রয়ের জন্য, ব্যবসা ব্যবস্থাপককে হস্তান্তর করবেন এবং একটি ক্রয় কমিটি করে দিবেন। এর পূর্বে ব্যবসা ব্যবস্থপক ও উদ্যোগীর মতৈক্যের ভিত্তিতে লিখিত ব্যবসা পদক্ষেপে প্রধান ব্যস্থাপক “ব্যবসা পরামর্শক কমিটির” অনুমোদন নিবেন।
পক্ষ সমূহঃ- প্রথম পক্ষ - সংশিষ্ট অংশীদার উদ্যোক্তা সদস্য; দ্বিতীয় পক্ষ- জাকাত ভিত্তিক মূলধনের মালিকদের এসোসিয়েশনের, ব্যবসা ব্যবস্থাপনা প্রতিনিধি স্থানীয় BEDC এর প্রধান ব্যবস্থাপক অথবা সভাপতি ।
খ) সাধারণ ব্যবসা ও প্রকল্প GB/GP:- সাধারণ ব্যবসার ক্ষেত্রে BEDC জাকাত ভিত্তিক হালাল মূলধন দিয়ে পণ্য সামগ্রী মুনাফায় বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় করবে ও সংরক্ষন করবে। BEDC সাধারণ প্রকল্প সমূহও বাস্তবায়ন করবে। এই প্রকল্প একজন বিজনেস ম্যানেজারের দায়িত্বে পরিচালিত হবে।
IBMP কর্তৃক বাস্তবায়িত মূলধন নিরাপত্তা ও সমন্বয় কৌশল CSAS)"-
বিজ্ঞান ভিত্তিক শ্রম প্রদানের জন্য উদ্যোক্তাকে দায়িত্ব প্রদান:
এই কৌশল অনুসারে শ্রমের অংশীদার উদ্যোগীকে চুক্তি অনুসারে যদি প্রকল্পিত অংশীদারী ব্যবসার দায়িত্ব প্রদান করতে হয়, তবে প্রধান ব্যবস্থাপক সেই পণ্যমূল্য বা প্রকল্প খরচের “চলতি ব্যবসায়িক মূলধন”CBC সংশিষ্ট বিজনেস ম্যানেজার এর কাছে প্রদান করে। বিজনেস ম্যানেজার প্রকল্পিত অংশীদার উদ্যোগীর অংশের “অংশীদারী ব্যবসায়িক মূলধন”(যদি থাকে) এবং “চলতি ব্যবসায়িক মূলধন”, নিদিষ্ট ক্যাপিটাল এ্যাডজাষ্টমেন্ট সীটে(CAP Sheet) উল্লেখ ক'রে, মোট প্রকল্পিত "চলতি ঘূর্ণায়মান ব্যবসায়িক মূলধন" RBC দ্বারা ক্রয়কৃত পণ্য বা খরচকৃত প্রকল্প অংশীদার উদ্যোগীর স্বাক্ষর সহ শ্রমের জন্য অংশীদার উদ্যোগীকে দায়িত্ব অর্পণ করে। এই ক্রয় বা খরচে অংশীদার উদ্যোগীর মতামতই প্রাধান্য পায়। তারপর ব্যবসা ও প্রকল্প মেয়াদের মধ্যে প্রয়োজনীয় ব্যবসায়িক লেনদেনের পর (Revolving Business = Buying ➤ expenses➤ selling)) বিজনেস ম্যনেজার “ ঘূর্ণায়মান ব্যবসায়িক মূলধন”(RBC) সমন্বয় করে।
অংশীদার উদ্যোগী বিক্রয়লব্ধ অর্থ বা বিল ব্যবসা ব্যবস্থাপক-কে দিতে বাধ্য থাকে। এ জন্য বিজনেস ম্যানেজার অংশীদার উদ্যোগীর পক্ষে Transaction Cash (TC) বই সংরক্ষন করে।
হিসাব ও লাভ লোকসান নির্ণয়:
বিজনেস ম্যানেজার সংশিষ্ট অংশীদার উদ্যোগীর লেনদেন তথ্য দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিক নির্দিষ্ট লেনদেন সীটে (টি.ই.সীট ) লিপিবদ্ধ করে। এ ব্যাপারে অংশীদার উদ্যোগীকে অবশ্যই পূর্ণাঙ্গ সহযোগীতা করতে হয় । লিপিবদ্ধ লেনদেন সীট থেকে প্রাপ্ত তথ্য আবার হিসাব বিজ্ঞানের গোল্ডেন রুল অনুসারে (সম্পদ=দায়+মূলধন) লেনদেন প্রক্রিয়াকরণ সীটে (টি.ই.পি.সীট ) শ্রেনীবদ্ধ করে। এই শ্রেনীবদ্ধ লেনদেন তথ্যের ফলাফল নিয়ে বিজনেস ম্যানেজার পূর্বের “চলতি ব্যবসায়িক মূলধন” বরাদ্ধ দেওয়া CAP সীটের মাধ্যমে লাভ- লোকসান নির্ণয়, লাভ উত্তোলন অথবা লোকসান বহন এবং চলতি মূলধন সমন্বয় করে। পুনরায় পরবর্তী CAP সীটের মাধ্যমে “চলতি ও অংশীদারি ব্যবসায়িক মূলধন” সংশ্লিষ্ট ব্যবসার ক্রয় বা প্রকল্প খরচে কাজে লাগানো হয়। সমন্বয়ের সময়ে অংশীদার উদ্যোগী তার “অংশীদারী ব্যবসায়িক মূলধন” উত্তোলন করে। এভাবে ঘুর্ণায়মান ব্যবসা সংগঠিত হয়। এই ঘুর্ণায়মান মুদারাবা ব্যবসার লেনদেন অংশীদার উদ্যোগীর Business Transaction (BT) Book এ লিখে রাখা হয়। বিজনেস ম্যানেজার(BM) ক্রয় বিক্রয় এবং প্রকল্প খরচের সাথে সরাসরি যুক্ত থাকে। বিক্রয়লব্ধ অর্থ BM TE Sheet (Transaction Entry Sheet ) এর মাধ্যমে সংগ্রহ করে এবং পুনরায় প্রয়োজনে তা সংশিষ্ট ব্যবসায় খরচ করা হয় এবং উদ্যেগীর স্বাক্ষর গ্রহন করা হয়।
মূলধন পরিদর্শনের জন্য ফেরত:
অংশীদারী ব্যবসার(PB)ক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্যোগী এবং বিজনেস ম্যানেজারকে “ ঘুর্ণায়মান ব্যবসায়িক মূলধন’ সম্পূর্ণ ফেরত প্রদান ক'রে পরিদর্শন করাতে হয়। অংশীদারী প্রকল্পের (PP) ক্ষেত্রে প্রতিটি প্রকল্প সময়ের শেষে, ‘ ঘুর্ণায়মান ব্যবসায়িক মূলধন’ফেরত দিতে হয়। সাধারণ ব্যবসার (GB) ক্ষেত্রে ‘ চলতি ব্যবসায়িক মূলধন' সমন্বয় করতে হয়। সাধারণ প্রকল্প (GP) সম্পন্ন হলে “চলতি ব্যবসায়িক মূলধন” ফেরত প্রদান করতে হয়।
মূলধন বৃদ্ধি ও উত্তোলন:
ব্যবসার প্রয়োজনে নতুন পরিকল্পনা অনুসারে "চলতি ব্যবসায়িক মূলধন" বৃদ্ধি অথবা কমানো হতে পারে। আবার ব্যবসা ঘূর্ণায়মান অবস্থায়ও “ চলতি ব্যবসায়িক মূলধন” বৃদ্ধি এবং উত্তোলনের মাধ্যমে মূলধন কমানো হতে পারে। “চলতি ব্যবসায়িক মূলধন” সম্পূর্ণ উত্তোলন বা কমানো এবং "দুর্বল চলতি ব্যবসায়িক মূলধন" আদায় সাধারণ হিসাবের “অভ্যন্তরিন ব্যবসায়িক মূলধন রিজার্ভ” হিসাবে (IBCR) সংরক্ষিত থাকে।
নির্দিষ্ট হিসাব সমূহের প্রতিবেদনঃ
এই প্রোগ্রামের রয়েছে নির্দিষ্ট লেনদেনের হিসাব সমূহের মাসিক হিসাব প্রতিবেদন প্রদানের ব্যবস্থা। যেমন,ক) সাধারণ প্রাপ্তি প্রদান হিসাব খ) আয় ব্যয় হিসাব গ) উদ্বৃত্ত পত্র । এ ছাড়াও অতিরিক্ত প্রতিবেদ হিসাবে আছে ১) সম্মিলিত ব্যবসা তহবিলের হিসাব (CBA) প্রতিবেদন । ২) চলতি ব্যবসায়িক প্রকল্প (CBP) ও অভ্যন্তরিন ব্যবসায়িক মূলধন রিজার্ভ (IBCR) প্রতিবেদন । ৩) একটি BEDC এর ফাইনান্স বিভাগের “ সম্মিলিত হালাল মূলধন তহবিল প্রপ্তি প্রদান এবং আয় বিভাগের নীট আয় প্রপ্তি ও বন্টন বিবরনী ”। ৪) ব্যবসা ব্যবস্থাপকদের “ চলতি নগদ ব্যবসয়িক মূলধন প্রাপ্তি ও প্রদান বিবরনী ” (BCRD) । ৫) চলতি ব্যবসায়িক মূলধন (CBC) ও দুর্বল চলতি ব্যবসায়িক মূলধন(Sick CBC) বিবরনী ।
স্থানীয় জাকাত ভিত্তিক মূলধন মালিক এবং অংশীদার উদ্যোক্তা এসোসিয়েশন ( GRO)গঠন:
ইউনিয়ন অথবা শহরের থানা ভিত্তিক BEDC এর ব্যবস্থাপনা এলাকায়, জাকাত গ্রহীতাগণ, জাকাতের অর্থকে “ সম্মিলিত হালাল মূলধন (CHC)” গঠন করলে, তাদের নিয়ে একটি এসোসিয়েশন গঠিত হবে।
একে আমরা Brotherly Society Grassroots Organisation বলতে পারি।
এই অর্গানাইজেশনের সদস্যগণ সুদ কিস্তির ঋণ থেকে বাঁচতে এবং আর্থিক উন্নয়নের জন্য, নিজেদের মধ্যে সুদের বিপরীত আর্থিক অংশীদারী ব্যবসা করবে। তারা একদিকে সম্মিলিত হালাল মূলধনের মালিক অপরদিকে ব্যাক্তিগত পর্যায়ে এক একজন অংশীদার উদ্যোক্তা। এই অংশীদার উদ্যোক্তাদের নিয়ে BEDC এর ব্যবসা ব্যাস্থাপনা বিভাগ একটি উপসংগঠন তৈরী করে- নাম “Partner Entrepreneur Association (PEA) । সকল অংশীদার উদ্যোগী সদস্যকে এই সংগঠনের সদস্য হতে হয় এবং একটি ঘোষনা পত্রে সকলকেই স্বাক্ষর করতে হয়। এই এসোসিয়েশনের কোন সদস্যদের মূলধন ক্ষতির জন্য এসোসিয়েশনকেই দায়িত্ব নিতে হয় – তাদের জমাকৃত Business Co-operation Account এর অর্থ কর্জ দেয়ার মাধ্যমে।
সদস্যদের যোগ্যতা:
ক) সুদ থেকে বাঁচার প্রচন্ড ইচ্ছা থাকতে হবে এবং বাস্তব আচরণের তার প্রমাণ দিতে হবে।
খ) সম্মিলিত হালাল মূলধন ও আর্থিক অংশীদারী ব্যবসা ব্যবস্থপনাকারী প্রতিষ্ঠান ‘ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার’ মূলধন নিরাপত্তা ও সমন্বয় কৌশলের’ সাথে সম্পূর্ণ একমত হতে হবে এবং সেই মতে আর্থিক অংশীদারী ব্যবসার শ্রম ও কারিগরী ব্যাবস্থাপনা করতে হবে ।
গ) ইসলামের মৌলিক বিধান সমূহ নামাজ, যাকাত, রোজা ও হজ্জ্ব) পালনে সমান হতে হবে(মুসলিমদের জন্য)।
ঘ) এসোসিয়েশভুক্ত সদস্যদের মূলধন ক্ষতির দায়-দায়িত্ব নিতে হবে। এজন্য নিজ ব্যবসায়িক সহযোগিতা হিসাবে (BCOA) বাধ্যতামূলক ভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে (বরাদ্দকৃত চলতি ব্যবসায়িক মূলধনের ১% এর সমপনিমান অর্থ প্রতি মাসে জমা করতে হবে)।
ঙ) সম্মিলিত হালাল মূলধনের মাধ্যমে আর্থিক অংশীদারী ব্যবসা করার পর অন্য সুদ কিস্তির মূলধন গ্রহণ করা যাবে না। লেনদেন তথ্য সঠিকভাবে সরবরাহকৃত TE সীটে লিপিবদ্ধ করাতে হবে। সংশিষ্ট ব্যবসা ছাড়া অন্য কোন খাতে চলতি ব্যবসায়িক নগদ মূলধন ব্যবহার করবে না।
ছ) বিক্রয় লব্ধ অর্থ চাহিবা মাত্র ব্যবসা ব্যবস্থাপক-কে প্রদান করবে।
জ) নিজ গ্রামের/ওয়ার্ডের ভ্রাতৃসমাজের(Brotherly Society Grassroots Organisation ) সদস্য থাকতে হবে ।
ঝ) “ ঘূর্ণায়মান ব্যবসায়িক মূলধন” নগদ অথবা পণ্য, সম্পদ ও ব্যবসায়িক খরচ আকারে সব সময়ে পূর্ণ হেফাজত বা আমানতদারী করতে হবে।
PEA র প্রধান নির্বাচন:
ইসলামী অর্থনৈতিক জ্ঞান ও আল্লাহভীতির নিরিখে সদস্যদের মতামতের ভিত্তিতে সাধারণ সভায় সভাপতি ও ৫ জন্য পরামর্শ সভার সদস্য নির্বাচিত হবে।
নথি সংরক্ষনঃ PEA এর গঠনতন্ত্র ও সভার কার্য বিবরনী, সদস্য তালিকা স্থানীয় BEDC এর বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ সংরক্ষন করবে।
PEA এর প্রকৃতি: PEA ইউনিয়ন ভিত্তিক Association (GRO) সমূহের উপ-সংগঠন হিসাবে ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার সেবার আওতায় পরিচালিত হবে।
ব্যবসার আওতা:
অংশীদারী ভিত্তিক ব্যবসা সমূহ:
ক) স্থানীয় বাজারে কৃষি পণ্য ক্রয়-বিক্রয় (পুরুষ উদ্যোগীদের জন্য) [উদ্যোগীর নিজস্ব গোডাউন থাকতে হবে।]
খ) কৃষি খামার/ (পূরুষ উদ্যোগীদের জন্য) [উদ্যোগীর নিজস্ব জমি থাকতে হবে।]
গ) উদ্যোগীর নিজস্ব দোকানে চলমান/আমদানীকৃত পন্য ভিত্তিক বেচাকেনা (পূরুষ/মহিলা উদ্যোগীদের জন্য)।
ঘ) মৎস চাষ (পূরুষ উদ্যোগীদের জন্য)। [ উদ্যোগীর নিজস্ব পুকুর অথবা ভাড়ার পুকুর থাকতে হবে। ]
ঙ) কৃষি ভিত্তিক ক্ষুদ্র শিল্প (পূরুষ উদ্যোগীদের জন্য)।
চ) সবজি খামার (মহিলা উদ্যোগীদের জন্য)।
ছ) হস্ত ও সেলাই শিল্প (মহিলা উদ্যোগীদের জন্য)।
জ) গরু ছাগল পালন ও বিক্রয় (মহিলা উদ্যোগীদের জন্য) ঝ) দুধের গাভী পালন (মহিলা উদ্যোগীদের জন্য)।
সাধারণ ব্যবসা: ক) সদস্যদের নিজস্ব আবাসন প্রকল্প (শেয়ার মূলধন দ্বারা) কৃষি ভূমি নষ্ট না করে।
খ) কৃষি পণ্য/আমদানীকৃত পণ্য ক্রয় ও বিক্রয় ।
গ) স্থানীয় BEDC এর পরিচালনায় “ সুলভ বাজার প্রকল্প”। ( এসোসিয়েশন এর সদস্য এবং সাধারণ মানুষ এই বিপনী থেকে সুলভ মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে অনলাইন ও অফলাইনে ।
ঙ) গৃহ উপকরণ উৎপাদন ও বিক্রয়।
ব্যবসা প্রকল্প অনুসারে বিনিয়োগ ও লাভ-লোকসান আবন্টন:
অার্থিক অংশীদারী ব্যবসা ( Financial Partnership Business (FPB):
এই ধরনের ব্যবসায় বিনিয়োগ হচ্ছে, চলতি ও অংশীদারী ব্যবসায়িক মূলধনের মাধ্যমে অংশীদারীত্ব এবং শুধু মুনাফায় অংশীদারীত্ব। কোন অংশীদার উদ্যোগী পণ্য কেনা বেচা ব্যবসায় আনুপাতিক হারে "অংশীদারী ব্যবসায়িক মূলধন" আনলে মূলধন অনুপাতে লোকসান বহন করা হবে। লাভ চুক্তি অনুসারে বন্টিত হবে। অংশীদার উদ্যোগী মূলধন না আনলে কোন লোকসান বহন করবে না। কিন্তু অংশীদার উদ্যোগীকে মূলধন গঠনের মাধ্যমে অংশীদারী ব্যবসায়িক মূলধনের ১০% পর্যন্ত আনতে হবে। অংশীদার উদ্যোগী ১০% অংশীদারী ব্যবসায়িক মূলধন আনলে লভ্যাংশ বন্টনের হার হবে- ( অংশীদার উদ্যোগী : সম্মিলিত মূলধন) = ৭৫ : ২৫। ১০% মূলধন আনার পূর্ব পর্যন্ত লভ্যাংশ বন্টনের হার হবে- (উদ্যোগী অংশীদার : সম্মিলিত মূলধন) = ৭ : ৩।
অংশীদারী প্রকল্প ( Financial Project (FPP):
পণ্য কেনা বেচা ছাড়া অন্য কোন অংশীদারী ব্যবসা প্রকল্প মূলধনে অংশগ্রহণ ও লভ্যাংশ আবন্টন ব্যবস্থা, ঘূর্ণায়মান অংশীদারী পণ্য ভিত্তিক ব্যবসার মত। উভয় ক্ষেত্রে মূলধন সমন্বয় কৌশল প্রযোজ্য। তবে প্রকল্পটি সম্পর্ণ রূপে বাস্তবায়িত হতে হবে।
অংশীদারী প্রকল্প ব্যবস্থায় উপ পণ্যের( By-Product) বিক্রয় আয় বন্টন হবে (উদ্যোগী অংশীদার : সম্মিলিত মূলধন) = ৬০ : ৪০
সাধারণ ব্যবসা (GB): এই বিনিয়োগ ব্যবস্থায় সংস্থার বিজনেস ম্যানেজমেন্ট সেন্টারের ব্যবসা ব্যবস্থাপকগণ এর তত্ত্বাবধানে কোন কৃষি পণ্য ক্রয় সংরক্ষন ও বিক্রয় ব্যবস্থাপনা করা হয়। এই ব্যবস্থায়ও মূলধন সমন্বয় কৌশল প্রযোজ্য।
সাধারণ প্রকল্প (GP): এই বিনিয়োগ ব্যবস্থায় বিজনেস ম্যানেজমেন্ট সেন্টারের সরাসরি তত্ত্বাবধানে ও আলাদা হিসাব ব্যবস্থপনায় আয়মূলক প্রকল্প গ্রহন করা হয় এবং একজন বিজনেস ম্যানেজার এই ধরনের প্রতিটি উদ্যোগের ব্যবস্থপক হিসাবে দায়িত্ব পালন করে, প্রকল্পটি সম্পূর্ণরুপে বাস্তবায়িত হওয়া পর্যন্ত। সুলভ বাজার প্রকল্প, অর্গানিক সবজী খমার, দুগ্ধ খামার, নার্সারী, মৎস খামার ইত্যাদি সাধারণ প্রকল্পের আওতায় পড়ে।
Partner Entrepreneur Association এর ঘোষনা: সংস্থার ইউনিয়ন ভিত্তিক BEDC এর ব্যবস্থাপনায় পরিচালিত এসোসিয়েশন সমূহের উপ-ব্যবসায়ী সংগঠন “Partner Entrepreneur Association” এর সদস্যদের নিম্নলিখিত ঘোষনা পত্র পড়ে, সকল আগ্রহী সদস্য স্বাক্ষর করবেন।
আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ --------------------------ইউনিয়ন/থানা এলাকার ভ্রাতৃসমাজ সমূহের সদস্য/সদস্যা। আমরা একক ভাবে বা গ্রুপ ভিত্তিক আমাদের এসোসিয়েশনের ‘ সম্মিলিত হালাল মূলধনের মাধ্যমে সুদের বিপরীত আর্থিক অংশীদারী ব্যবসা করতে চাই। ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার “ ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম (IBMP)” Partner Entrepreneur Association এর সদস্যদের যে যোগ্যতা নির্ধারণ করেছে, তার সাথে আমরা ঐক্যমত পোষণ করি এবং এই এসোসিয়েশন ভুক্ত থাকতে চাই। অনৈতিকতা এবং অষ্পষ্টতার কারণে আমাদের কেহ অংশীদারী ব্যবসা প্যাকেজ পণ্য ও প্রকল্পের ক্ষতি করলে আমরা সকলে মিলে সেই ক্ষতি পূরণ করার যাবতীয় দায়-দায়িত্ব পালন করব। প্রয়োজনে আমাদের নিজ নিজ ব্যবসায়িক সহযোগিতা হিসাবের(BCOA) অর্থ থেকে ক্ষতির বিপরীতে কর্জে হাসানা দিয়ে ক্ষতিপূরণ করে দিব। সংশ্লিষ্ট ব্যবসায়ী সদস্য আমাদের ব্যবসায়িক সহযোগিতা জমা হিসাবে তার আয় থেকে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্জ পরিশোধ করবে। আমরা ব্যবসায় বিনিয়োজিত “ চলতি ঘূর্ণায়মান ব্যবসায়িক মূলধনকে” হয় নগদ অথবা পণ্য, নিদিষ্ট ব্যবসায়িক খরচ অথবা সম্পদ আকারে পূর্ণ হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা বিক্রয়লব্ধ অর্থ নিজেদের নিকট গচ্ছিত রাখবো না, সাথে সাথে তা সংশিষ্ট বিজনেস ম্যানেজারকে প্রদান করবো। সুদ ও কিস্তি থেকে বাঁচতে এই রূপ আর্থিক অংশীদারী পদ্ধতির ব্যবসা/প্রকল্প আমাদের উত্তম রিজিকের জন্য খুবই জরুরী। ব্যবসা ব্যবস্থাপনায় ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার “মূলধন সমন্বয় কৌশল” সম্পূর্ণ মেনে চলবো। “মূলধন সমন্বয় কৌশল” অনুসারে মূলধন সমন্বয় সীটে(Cap Sheet) স্বাক্ষরিত সর্বশেষ নেওয়া ব্যবসা/ প্রকল্প মূল্য ও নগদের এর জন্যই আমরা সম্মিলিত হালাল মূলধনের মালিক- স্থানীয় সোসাইটি ও সংস্থা সমূহের অর্থ ও ব্যবসা ব্যবস্থপনা প্রতিনিধি-‘ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থার’ ইসলামিক বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম (IBMP) এর স্থানীয় BEDC এর নিকট দায়ী থাকবো। আমরা বিক্রয়লব্ধ অর্থ চাহিবা মাত্র সংশিষ্ট ব্যবসা ব্যবস্থাপককে প্রদান করবো ইনশাআল্লাহ্।