‘‘রুহি ফাউন্ডেশন”
সম্পর্কিত তথ্যাদীঃ-
একটি মেয়ে যার নাম রুহি আক্তার। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অজপাড়া গায়ের দরিদ্র পরিবারে ২০ আগস্ট ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের পর, তার পিতা তাকে মেয়ে বলে অস্বিকার করেন এবং নতুন একটি বিয়ে করে মা ও মেয়েকে রেখে পারি জমান রাজধানীতে। অন্যের বাড়িতে কাজ করে মেয়েটিকে বাবা এবং মায়ের আদর একাই দিয়ে বড় করেছেন গর্ভবতী মা। একটা সময় ছিল
যখন রুহি আক্তার নামের মেয়েটি ক্ষুধার জ্বালা সইতে না পেরে অন্যের বাড়ির ভাতের মাড়/ফেন খেয়ে দিন কাটিয়েছে। মেয়েটি আজ বড় হয়েছে। তিনি বিয়েও করেছেন আজ মেয়েটি স্বামীর ঘরে সুখের ছায়া পেয়েছে। কিন্তু পুরনো দিনের কষ্টের ইতিহাস রয়ে গেছে। মেয়েটির সাথে যখন আমরা কথা বলি তখন মেয়েটি জানিয়েছিল, ‘‘আমি অনেক কষ্টে মায়ের আদরে বড় হয়েছি দরিদ্র ঘরে। আমার স্বপ্ন আছে মহান আল্লাহ্ তাওয়ালা যদি আমাকে কোনোদিন সাধ্য দেয় তবে আমি অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাড়াবো’’।
* রুহি আক্তার নামের এই মেয়েটির স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ২০ আগস্ট ২০২১ সালে তাকে প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে রেখে ‘‘রুহি ফাউন্ডেশন’’ নামকরণ এবং ‘‘সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে’’ স্লোগান দিয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে প্রত্যন্ত গ্রাম থেকেই ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
* রুহি ফাউন্ডেশন এর লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা ও মেধাভিত্তিক একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলা যা অনুপ্রাণিত করবে সবাইকে।
* রুহি ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক হওয়া খুব সহজ। আমাদের ইনবক্সে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে পাঠিয়েদিন। আমরা যোগাযোগ করব আপনার সাথে।
* আপনি চাইলে মাসিক কিংবা এককালীন অনুদান দিতে পারবেন অথবা স্বেচ্ছাশ্রম দিতে পারেন আমাদের সাথে।
* বিস্তারিত যোগাযোগ করুন :- +8809638217701
ধন্যবাদ