জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ- এনজেইউসি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ- এনজেইউসি

জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ- এনজেইউসি সাংবাদিক ঐক্যের বিশ্বস্ত ঠিকানা

ত্যাগ, সংযম আর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি হৃদয়।পবিত্র ঈদ-উল আজহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও মানবতার আলো।স...
26/05/2026

ত্যাগ, সংযম আর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি হৃদয়।
পবিত্র ঈদ-উল আজহা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও মানবতার আলো।
সবার কোরবানি কবুল হোক, দূর হোক সকল দুঃখ-কষ্ট।
ঈদ মুবারক। 🌙

মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রয়োজনীয়তা বর্তমান ডিজিটাল সময়ে তথ্য প্রযুক্তির কারণে সাংবাদিকতা আরও দ্রুত  ও সহজ হয়েগেছে এবং ...
16/05/2026

মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রয়োজনীয়তা

বর্তমান ডিজিটাল সময়ে তথ্য প্রযুক্তির কারণে সাংবাদিকতা আরও দ্রুত ও সহজ হয়েগেছে এবং বদলে গেছে ভাষা, গতি ও উপস্থাপনার ধরন।
এক সময় যেখানে সংবাদ মানেই ছিল কেবল লিখিত প্রতিবেদন বা টেলিভিশনের ভিডিও ফুটেজ, সেখানে আজকের দিনে সংবাদ পরিবেশনের মাধ্যম হয়ে উঠেছে বহুমাত্রিক।

এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে, যেখানে একটি সংবাদকে টেক্সট, ছবি, ভিডিও, অডিও ও গ্রাফিক্সের সমন্বয়ে উপস্থাপন করা হয়।
বর্তমান প্রজন্মের পাঠক বা দর্শক আর একমাত্রিক তথ্য গ্রহণে আগ্রহী নয়। তারা চায় দ্রুত, আকর্ষণীয় এবং সহজবোধ্য উপস্থাপনা। মাল্টিমিডিয়া সাংবাদিকতা সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি ঘটনার ভিডিও ক্লিপ, সংশ্লিষ্ট ছবির গ্যালারি, সংক্ষিপ্ত লেখনী এবং প্রয়োজনীয় তথ্যচিত্র একত্রে উপস্থাপন করলে সংবাদ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার মাল্টিমিডিয়া সাংবাদিকতাকে আরও জনপ্রিয় করে তুলেছে। ফেসবুক, ইউটিউব কিংবা অনলাইন নিউজ পোর্টালগুলোতে এখন ভিডিও কনটেন্ট, লাইভ স্ট্রিমিং এবং ইনফোগ্রাফিক্সের ব্যবহার বেড়েই চলেছে।

ফলে একজন সাংবাদিকের জন্য এখন কেবল লেখালেখি জানাই যথেষ্ট নয়, তাকে হতে হয় বহুমুখী দক্ষতার অধিকারী।
তবে এই অগ্রগতির সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দ্রুততার প্রতিযোগিতায় অনেক সময় তথ্য যাচাইয়ের বিষয়টি উপেক্ষিত হয়, যা ভুয়া বা বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর ঝুঁকি তৈরি করে। তাই মাল্টিমিডিয়া সাংবাদিকতার ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সবশেষে বলা যায়, মাল্টিমিডিয়া সাংবাদিকতা কেবল একটি নতুন ট্রেন্ড নয়, বরং এটি আধুনিক সাংবাদিকতার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধারাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে গণমাধ্যম আরও শক্তিশালী, কার্যকর এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ সাইফুল ইসলাম রণি
সাংবাদিক ও লেখক
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এনজেইউসি
পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট।

অনলাইন গণমাধ্যম "এশিয়া পোষ্ট" জন্য শুভকামনা রহিল
11/05/2026

অনলাইন গণমাধ্যম "এশিয়া পোষ্ট" জন্য শুভকামনা রহিল

অনলাইন গণমাধ্যম "এশিয়া পোষ্ট"র জন্য শুভকামনা রহিল।
11/05/2026

অনলাইন গণমাধ্যম "এশিয়া পোষ্ট"র জন্য শুভকামনা রহিল।

ঢাকায় আয়োজিত এমআরডিআই’র আন্তর্জাতিক মানের দুই দিনের গণমাধ্যম সম্মেলন সফল ও সার্থক হোক।এই সম্মেলনের মাধ্যমে দেশের সাংবাদি...
08/05/2026

ঢাকায় আয়োজিত এমআরডিআই’র আন্তর্জাতিক মানের দুই দিনের গণমাধ্যম সম্মেলন সফল ও সার্থক হোক।
এই সম্মেলনের মাধ্যমে দেশের সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতা, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, এটাই আমাদের প্রত্যাশা।
গণমাধ্যমের উন্নয়ন, সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ আরও সুদৃঢ় হোক। শুভকামনা রইল সকল আয়োজক ও অংশগ্রহণকারীদের জন্য।।

06/05/2026
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় মোহনা টেলিভিশন
06/05/2026

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
মোহনা টেলিভিশন

এলেক্স চৌধুরীদৈনিক দেশ সংবাদ
06/05/2026

এলেক্স চৌধুরী
দৈনিক দেশ সংবাদ

আরিফ হোসেন চৌধুরী চ্যানেল এস ও দৈনিক যুগান্তর
06/05/2026

আরিফ হোসেন চৌধুরী
চ্যানেল এস ও দৈনিক যুগান্তর

মো:সোলাইমানদৈনিক মানবকন্ঠ
06/05/2026

মো:সোলাইমান
দৈনিক মানবকন্ঠ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ- এনজেইউসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share