Fight For Children's Right

Fight For Children's Right Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fight For Children's Right, Nonprofit Organization, Dhaka.

FFCR is a non-profit organization in Bangladesh dedicated to protecting children’s rights, preventing child marriage, ending child labor, and supporting vulnerable children

🚨 SOMETHING BIG IS COMING… 🚨Not just a project. A movement. A voice. A change. 💙FFCR’s Safe Child Project is about to hi...
30/03/2026

🚨 SOMETHING BIG IS COMING… 🚨
Not just a project. A movement. A voice. A change. 💙
FFCR’s Safe Child Project is about to hit your campus!
📍 Dhaka & Sherpur — get ready to witness something powerful.
STUDENTS… ARE YOU READY? 👀🔥

ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই ১৮ই মার্চ পথশিশুদের সাথে একটুখানি রঙিন মুহূর্ত ভাগ করে নেওয়ার চেষ্টা। 💚FFCR-এর উদ...
21/03/2026

ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই ১৮ই মার্চ পথশিশুদের সাথে একটুখানি রঙিন মুহূর্ত ভাগ করে নেওয়ার চেষ্টা। 💚

FFCR-এর উদ্যোগে আয়োজিত মেহেদি অনুষ্ঠানে আমাদের প্রিয় সদস্যরা পথশিশুদের হাতে ভালোবাসার রঙে মেহেদি এঁকে দিয়েছে। ছোট্ট এই আয়োজন তাদের মুখে এনে দিয়েছে একরাশ হাসি, আর আমাদের হৃদয় ভরিয়ে দিয়েছে অদ্ভুত এক তৃপ্তিতে। ✨

কারণ, আনন্দ তখনই পূর্ণতা পায়—যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়। 🌙

20/03/2026
ঈদ মানেই শুধু নিজের আনন্দ না, সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া🌼কয়েকদিন আগে আমরা FFCR এর পক্ষ থেকে কিছু অসহায় ও সুবিধাবঞ্...
14/03/2026

ঈদ মানেই শুধু নিজের আনন্দ না, সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া🌼
কয়েকদিন আগে আমরা FFCR এর পক্ষ থেকে কিছু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের কাপড় বিতরণ করেছি🤍
ছোট্ট একটা ড্রেস পেয়ে তাদের মুখের হাসি আর চোখের আনন্দ আমাদের হৃদয় ভরে দিয়েছে ❤️

১০ মার্চ রমনা এলাকায় পথশিশুদের সাথে আমরা একটি আনন্দঘন ও শিক্ষণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি।এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ...
10/03/2026

১০ মার্চ রমনা এলাকায় পথশিশুদের সাথে আমরা একটি আনন্দঘন ও শিক্ষণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের জন্য "নিরাপদ স্পর্শ নামক" একটি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা, যেখানে তাদের “Good Touch & Bad Touch” (নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ) সম্পর্কে জানানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পথ শিশুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়ে পড়ে। তাই তাদের সচেতন করে তোলাই ছিল আমাদের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ক্যাম্পেইনটিকে শিশুদের জন্য আরও সহজ ও বাস্তবমুখী করে তুলতে আমরা বিভিন্ন খেলাধুলা, গেমস এবং আর্ট কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেছি। পাশাপাশি একটি নাটকের মাধ্যমে বাস্তব পরিস্থিতি উপস্থাপন করা হয়, যেখানে Good Touch ও Bad Touch সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও প্রশ্নোত্তর পর্ব ও ছোট ছোট খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার বিষয়গুলো যাচাই করা হয়েছে।

এই শিক্ষণীয় কার্যক্রমের পাশাপাশি শিশুদের সাথে একটি সুন্দর ইফতার আয়োজন করা হয়। ইফতার শেষে তাদের মাঝে ডিম খিচুড়ি বিতরণ করা হয়।

শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, বাড়ি ফেরার পথে রাস্তার ধারে থাকা অসহায় মানুষদের মাঝেও সর্বমোট ৪৫ জনের মধ্যে ডিম খিচুড়ি বিতরণ করা হয়েছে।

মানবিকতা, সচেতনতা এবং ভালোবাসার এই ছোট প্রচেষ্টাগুলোই আমাদের সমাজকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলতে পারে—এই বিশ্বাস নিয়েই আমাদের এই উদ্যোগ।

এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং পাশে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।

শেরপুর শাখা এফএফসিআর থেকে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার বিতরণের প্রস্তুতি চলছে।আপনার ছোট্ট অনুদান তাদের মুখে...
06/03/2026

শেরপুর শাখা এফএফসিআর থেকে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার বিতরণের প্রস্তুতি চলছে।
আপনার ছোট্ট অনুদান তাদের মুখে হাসি ফোটাতে পারে।

💛 অনুদানের জন্য:
📱 01624776418 (bKash)
📱 01745542094 (Nagad)

আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
আসুন, মানবতার পাশে দাঁড়াই। 🤍

🌙 “আসুন পথশিশুদের মাঝে হাসি ফোটাই”এই ঈদে আমরা আয়োজন করছি পথশিশুদের জন্য ঈদ উপহার (পোশাক) বিতরণ কর্মসূচি।📍 স্থান: শেরপুর ...
04/03/2026

🌙 “আসুন পথশিশুদের মাঝে হাসি ফোটাই”

এই ঈদে আমরা আয়োজন করছি পথশিশুদের জন্য ঈদ উপহার (পোশাক) বিতরণ কর্মসূচি।
📍 স্থান: শেরপুর সরকারি কলেজ, শেরপুর
📅 তারিখ: ১২ মার্চ ২০২৬

অনেক শিশুর জন্য ঈদ মানে নতুন পোশাক নয়, নতুন আনন্দ নয়। আসুন, আমরা একসাথে তাদের ঈদটা একটু রঙিন করে তুলি। আপনার সামান্য অনুদানই পারে একটি শিশুর মুখে অমূল্য হাসি ফোটাতে।

💛 অনুদানের জন্য:
📱 01624776418 (bKash)
📱 01745542094 (Nagad)

আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
আসুন, মানবতার পাশে দাঁড়াই। 🤍

শহরের আলো ঝলমলে রাস্তায়,কেউ ইফতারের দাওয়াতে ব্যস্ত,আর কেউ খালি পেটে আকাশের দিকে তাকিয়ে থাকে।এই রমজানে আমরা চাই নাকোনো ছো...
02/03/2026

শহরের আলো ঝলমলে রাস্তায়,
কেউ ইফতারের দাওয়াতে ব্যস্ত,
আর কেউ খালি পেটে আকাশের দিকে তাকিয়ে থাকে।

এই রমজানে আমরা চাই না
কোনো ছোট হাত খালি থাকুক।
চাই তাদের প্লেটে থাকুক খাবার,
আর মনে থাকুক নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি।

১০ মার্চ, রমনায়
আমরা পথশিশুদের নিয়ে
একটি শিক্ষণীয় কার্যক্রমের পর
ইফতার বিতরণের আয়োজন করছি।

আপনার একটি ছোট অনুদান
হতে পারে একটি শিশুর সবচেয়ে সুন্দর ইফতার। 🤲

bKash - 01637631476
Nagad- 01963435444

25/02/2026

তাদের স্বপ্ন খুব বড় না…
শুধু রোজার শেষে একসাথে বসে ইফতার করতে চায়। 🌙
আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের ঈদের হাসি।

Bkash - 01637631476

🌙 একটি ইফতার, একটি হাসি, একটি আলোকিত ভবিষ্যৎসুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম ও ইফতার আয়োজন করছি।আপনার অনু...
24/02/2026

🌙 একটি ইফতার, একটি হাসি, একটি আলোকিত ভবিষ্যৎ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম ও ইফতার আয়োজন করছি।
আপনার অনুদান আমাদের এই উদ্যোগকে সফল করতে পারে।
আজই অংশ নিন মানবিক এই যাত্রায়।
দেখা হচ্ছে ১০ তারিখ🖤

Bkash -01637631476

২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.....
21/02/2026

২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fight For Children's Right posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share