02/09/2026
আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য আমরা যে অর্থ সংগ্রহ করেছিলাম, আপনাদের সবার দান ও সহযোগিতায় মোট ৩০,০০০ টাকা সংগ্রহ হয়েছে।
আলহামদুলিল্লাহ। 🤲
আপনাদের এই সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই, এভাবেই সবাই মিলে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং সামনে আরও ভালো কাজ করে যেতে।
যার যতটুকু সামর্থ্য, সে ততটুকুই দান করুন। ছোট-বড় দান নয়, নিয়তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ❤️
আল্লাহ আমাদের সবার দান কবুল করুন এবং অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করুন।
আমিন। 🤲