ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা
Call Website Contact the organization

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা Official page of Islami Chhatra Andolan Bangladesh, Mohammadpur Thana (DMP). It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). Estd.

Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্য-উদ্দেশ্যঃ

লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।
উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।
এ লক্ষ্য হাসিলের জন্য ইশা ছাত্র আন্দোলন প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।

কর্মসূচিঃ
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

সাংগঠনিক কাঠামোঃ
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়মঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাজের মানোন্নয়নের জন্য আমলের ৩টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ
সদস্য: যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচিঃ
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্যঃ
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

সংগ্রামী ছাত্র ভাইয়েরা!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রং এ রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*আল্লাহর পথে সংগ্রাম
*নীতিমালা
*কর্মকৌশল এবং
*ছাত্র সমাচারসহ নিয়মিত প্রকাশনা

কেন্দ্রীয় কার্যালয়
৫৫/বি, পুরানা পল্টন (তয় তলা), ঢাকা-১০০০
ফোন: ৯৫৬৭১৩০
Website: www.iscabd.org
Email: [email protected]
Facebook: www.facebook.com/iscabd91
Twitter: www.twitter.com/iscabd
Youtube: www.youtube.com/iscabd

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম এর উদ্য...
17/09/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিম এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬।

রেজিস্ট্রেশন করতে নিচে থাকা লিংকে ক্লিক করুন।https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fforms.gle%2FzgA7kffwsTagDz3M8%3Ffbclid%3DIwcGRvZgRleHRuA2FlbQMxMDAAc3J0YwZhcHBfaWQPMjc1MjU0NjkyNTk4Mjc5AAEeL2ocb0V-Qk92kRGq3Uji8FHtlG5hlplxD7CCjYwPZLIPRqY0l0L23PmZRuM_aem_47gJJH-8ry5S1UwCvrbFCg&h=AUC-1qwL4Sx9dwXT-dBj0KkDy9hxuEuEjggtOxqJLElLkKA4zzPeGO7Z9WTTHFHa6gyWq9mecnd8YjdFbetyCY6r4SUfAp5-jf5alP4k4yRZ6lkL1fOR6WD8dBf0AXlp9szu&s=1

04/09/2026

৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ-২০২৬
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা

৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার অাহ্বান!!প্রিয় দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা! ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ...
28/08/2026

৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার অাহ্বান!!

প্রিয় দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা!

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার মোহাম্মদপুর থানা শাখার জমায়েত স্থল।।
✪
➤জমায়েত- অালী এন্ড নুর রিয়েল এস্টেট মসজিদ(ময়ূর ভিলার অপজিটে)।
➤জুমা নামাজ-সাত মসজিদ।
জামাতের সময়-১.১৫ মিনিট।
➤গাড়ী ছাড়ার সময়-২.০০

আজ ২৮/০৮/২৬ ইং বাদ ফজর  ইসলামী ছাত্র অান্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমা...
27/08/2026

আজ ২৮/০৮/২৬ ইং বাদ ফজর ইসলামী ছাত্র অান্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশ উপলক্ষে পোষ্টার লাগানো হয়। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার সভাপতি Abrar Hossain Nash*tt,বসিলা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি Abdullah Al mubin,থানা ও ওয়ার্ড দায়িত্বশীল গণ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর এর আওতাধীন সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি...
23/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর এর আওতাধীন সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি, দায়িত্বশীল ও শুভাকাঙ্খীদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর এর নগর সম্মেলন সফল ও কবুল হোক।
21/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর এর নগর সম্মেলন সফল ও কবুল হোক।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা শাখার সদস্য  এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষা...
10/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা শাখার সদস্য এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী নূর আল দ্বীন সাদী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
Noor Al Din Sadi

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়।
01/07/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী;
পৃথিবী হাসুক তোমার সফলতায়।

মুক্তির মূলমন্ত্রইসলামী শাসনতন্ত্রদ্রোহ ও জাগরণের জুলাই৩৬ দিনের কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলন০১ জুলাই ২০২৬ বুধবার, বিকাল ...
30/06/2026

মুক্তির মূলমন্ত্র
ইসলামী শাসনতন্ত্র

দ্রোহ ও জাগরণের জুলাই
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলন

০১ জুলাই ২০২৬ বুধবার, বিকাল ৪টা
মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা।ঈদ মোবারক।
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আযহা।
ঈদ মোবারক।

Address

1 No. Town Hall Govt. Market (2nd Floor), Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদপুর থানা:

Shortcuts

Share