আসসালামু আলাইকুম'
♦️আমাদের এই সংগঠনের নাম "৫ টাকার উপহার" আমরা প্রত্যেকে প্রতিদিন নূন্যতম পাঁচ টাকা করে সঞ্জয় করব (এর চেয়ে বেশি করতে বা দিতে চাইলে কোন সমস্যা নেই) এবং মাস শেষে আমরা প্রত্যেকের টাকাগুলো একত্রিত করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কাছে গিয়ে এই টাকার বিনিময়ে উপহার/খাদ্য সামগ্রী প্রদান করব এবং প্রতি মাসে আমাদের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
♦️আপনারা যদি কেউ "৫টাকার
উপহার" এর সদস্য হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।আপনি আমাদের সদস্য হবার পর মাস শেষে আপনি আপনার জমানো টাকাগুলো আমাদের বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবেন অথবা আপনার এলাকার যদি আপনি কাউকে উপহার/খাদ্য সামগ্রী প্রদান করতে চান। তাহলে আমরা আলোচনা করে আপনার নিকটে ও আমরা আমাদের জমানো টাকাগুলো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ।এভাবে প্রতি মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে আমরা আমাদের উপহার/খাদ্য সামগ্রী পৌঁছে দেবো ইনশাআল্লাহ।
♦️পরিশেষে আমরা প্রত্যাশা করি আপনারা সকলেই "৫টাকার উপহার" এর সদস্য হবার ইচ্ছা পোষণ করবেন।আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন এবং আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা উৎসাহ-অনুপ্রেরণা এবং আন্তরিক দোয়া আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে।
ধন্যবাদ!
অভুক্ত ব্যক্তিকে আহার্য দেয়ার ফজিলত বলতে গিয়ে রাসূল (সা.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। (বুখারি, হাদিস : ১২)