Center for Cancer Care Foundation

  • Home
  • Center for Cancer Care Foundation

Center for Cancer Care Foundation ক্যান্সার প্রতিরোধে কাজ করতে আগ্রহীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন

11/06/2026

ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে তরুণদের কী ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন?

ক্যান্সার রোগীদের প্রতি অর্থবছরে একবার ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু লোকবল সংকটে প্রচারণা আর...
10/06/2026

ক্যান্সার রোগীদের প্রতি অর্থবছরে একবার ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু লোকবল সংকটে প্রচারণা আর সঠিক ভাবে ফরম পূরণ না হওয়াতে সরকারের কাছে ফেরত যাচ্ছে এই অর্থ বছরের মোটা অংকের টাকা।

তবে জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সঠিকভাবে শেষ করলেই টাকাটা রোগীদের কাছে পৌঁছে যাবে।

** ক্যান্সার রোগীরা সারা বাংলাদেশের যে কোন জেলা উপজেলায় সমাজসেবায় আবেদন করতে পারবেন।***

------------------------------------------------------------
সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সারসহ আরও কয়েকটি জটিল ও দুরারোগ্য রোগে (কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া) আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার জন্য সরকারের তরফ থেকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

​এই অনুদান পাওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনের পুরো প্রক্রিয়া নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

​১. আবেদনের যোগ্যতা ও অগ্রাধিকার
​নাগরিকত্ব: রোগীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
​আর্থিক অবস্থা: মূলত দুঃস্থ ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে শিশু, নিঃস্ব, ভূমিহীন (বসতবাড়ি ছাড়া জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম), বয়োজ্যেষ্ঠ, বিধবা, তালাকপ্রাপ্তা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়।

​২. প্রয়োজনীয় কাগজপত্র
​আবেদন করার জন্য নিচের কাগজপত্রগুলো ফাইল আকারে প্রস্তুত করতে হবে:
​ডাক্তারি সনদ ও রিপোর্ট: ক্যান্সার রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়া মূল প্রত্যয়নপত্র এবং ব্যবস্থাপত্র (Prescription)। রোগ প্রমাণের জন্য Histopathology, Cytopathology, Bone Marrow Report বা অন্যান্য টেস্ট রিপোর্টের কপি।

​জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন: রোগীর জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।

​রোগীর বয়স ১৮ বছরের কম হলে বা মুমূর্ষু অবস্থায় থাকলে তার বৈধ অভিভাবক আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী অভিভাবকের এনআইডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।
​ছবি: রোগীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।

​৩. যেভাবে আবেদন করবেন (আবেদন প্রক্রিয়া)
​আবেদনটি মূলত অনলাইনে পূরণ করে পরে সশরীরে কাগজ জমা দিতে হয়। ধাপগুলো হলো:
​অনলাইনে ফরম পূরণ: প্রথমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান বিষয়ক ওয়েবসাইট welfaregrant.gov.bd-এ প্রবেশ করুন অথবা 'মাইগভ' (myGov) পোর্টালে যান। সেখানে রোগীর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরমটি নির্ভুলভাবে পূরণ করুন।
​ফরম প্রিন্ট: অনলাইনে আবেদন সাবমিট করার পর, পূরণকৃত ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

​কাগজপত্র সংযুক্তকরণ: প্রিন্ট করা আবেদন ফরমের সাথে উপরে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র (ডাক্তারি রিপোর্ট, এনআইডি, ছবি ইত্যাদি) সংযুক্ত করুন।

​অফিসে জমা প্রদান: সম্পূর্ণ ফাইলটি আপনার নিজ এলাকার উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে সশরীরে গিয়ে জমা দিন।

​জমাদানের পর জেলা বা উপজেলার বাস্তবায়ন কমিটি যাচাই-বাছাই করে প্রকৃত যোগ্য রোগীদের একটি তালিকা চূড়ান্ত করে। এরপর নির্বাচিত রোগীদের ব্যাংক অ্যাকাউন্টে (G2P সিস্টেমে) অথবা চেকের মাধ্যমে অনুদানের টাকা পৌঁছে দেওয়া হয়।





10/06/2026

ক্যান্সার প্রতিরোধে সরকার/সমাজের আরও কী করা উচিত বলে আপনি মনে করেন?

10/06/2026

ক্যান্সার সম্পর্কে আপনার সবচেয়ে বড় ভুল ধারণা কোনটি ছিল?

10/06/2026

🫁 ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতন হোন, জীবনকে সুরক্ষিত রাখুন।দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা কাশির সঙ্গে রক...
10/06/2026

🫁 ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতন হোন, জীবনকে সুরক্ষিত রাখুন।

দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা কাশির সঙ্গে রক্ত আসা—এসব উপসর্গকে অবহেলা করবেন না। ফুসফুস ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ধূমপান পরিহার করুন, দূষিত পরিবেশ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।

আজকের সচেতনতাই হতে পারে আগামী দিনের সুস্থ জীবনের ভিত্তি।

#ফুসফুস_ক্যান্সার

আবারও ক্যান্সার সার্ভাইভার দিবসের প্রাক্কালে আমরা ফিরে দেখি আমাদের পূর্বের আয়োজনকে—একটি স্মরণীয় দিন, যা আমাদের কাজের ইতি...
09/06/2026

আবারও ক্যান্সার সার্ভাইভার দিবসের প্রাক্কালে আমরা ফিরে দেখি আমাদের পূর্বের আয়োজনকে—একটি স্মরণীয় দিন, যা আমাদের কাজের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

২০২৪ সালের ৮ জুন, আর সি মজুমদার অডিটোরিয়ামে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (CCCF)-এর আয়োজনে ক্যান্সার সার্ভাইভার দিবস উদযাপিত হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার সার্ভাইভারদের সাহস, সংগ্রাম ও জীবনযাত্রাকে সম্মান জানানো এবং তাদের অভিজ্ঞতাকে সামনে আনা।

সেদিন পাঁচজন ক্যান্সার সার্ভাইবারকে সম্মাননা প্রদান করা হয়—ডা: সারোয়ার আলী, ডা: শুভাগত চৌধুরী, মসিহউদ্দিন শাকের, ডা: এস এম শহীদুল্লাহ্ এবং ডা: সেঁজুতি সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহফুজা খানম। সভাপতিত্ব করেন সিসিসিএফ-এর রোকশানা আফরোজ। সূচনা বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহান-ই-গুলশান শাপলা।

এছাড়াও অনুষ্ঠানে “এখানে থেমো না : ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান” বইটির প্রকাশনা উপলক্ষে অতিথিদের হাতে বইটি তুলে দেওয়া হয়।

এক বছরের ব্যবধানে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই দিনের দুইজন সম্মানিত অতিথিকে—অধ্যাপক মাহফুজা খানম এবং ডা: শুভাগত চৌধুরী—যাঁরা আজ আর আমাদের মাঝে নেই। তাঁদের অবদান, মানবিকতা এবং অনুপ্রেরণা আমাদের কাজের সঙ্গে চিরকাল যুক্ত থাকবে।

সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও ক্যান্সার সার্ভাইভারদের সম্মাননা প্রদান ও সচেতনতা বৃদ্ধিমূলক এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

সব ক্যান্সার সার্ভাইভার, কেয়ারগিভার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

09/06/2026

ক্যান্সার কোনো অবহেলার বিষয় নয়। এই মরণব্যাধি সম্পর্কে সঠিক জ্ঞান এবং সচেতনতাই পারে অনেক জীবন বাঁচাতে। ক্যান্সার রোগ, এর প্রতিরোধ এবং সচেতনতা নিয়ে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী লিখেছেন এবং সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বই। তাঁর মুখেই শুনে নিন এই বইগুলোর পেছনের গল্প এবং ক্যান্সার নিয়ে কিছু জরুরি কথা।
#ক্যান্সার_সচেতনতা #ডা_শুভাগত_চৌধুরী #ক্যান্সার_প্রতিরোধ িচিতi #স্বাস্থ্যকথা #সুস্থ_জীবন

মহাখালি ক্যান্সার হাসপাতালে  অনুদানের ফরম পূরণের জন্য স্বেচ্ছাসেবক প্রয়োজন!ক্যান্সার রোগীদের প্রতি বছর এককালীন  ৫০ হাজার...
08/06/2026

মহাখালি ক্যান্সার হাসপাতালে অনুদানের ফরম পূরণের জন্য স্বেচ্ছাসেবক প্রয়োজন!

ক্যান্সার রোগীদের প্রতি বছর এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা দেয় সমাজসেবা অধিদপ্তর। কিন্তু লোকবল সংকটে প্রচারণা আর সঠিক ভাবে ফরম পূরণ না হওয়াতে সরকারের কাছে ফেরত যাচ্ছে এই অর্থ বছরের মোটা অংকের টাকা।

তবে জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সঠিকভাবে শেষ করলেই টাকাটা রোগীদের কাছে পৌঁছে যাবে । এ কাজে সহায়তা দিতে মহাখালি ক্যান্সার হাসপাতালের নতুন পরিচালক ডা. Mostafa Aziz Sumon এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে একঝাঁক স্বেচ্ছাসেবক কাজে নেমেছে আগামী তিন দিনের জন্য। আগামী দুদিন আরও অন্তত ১০ জন স্বেচ্ছাসেবক দরকার!

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আপনি / আপনারা যদি আমাদের দলে যুক্ত হতে চান কাল সকাল ১০ টায় চলে আসবেন মহাখালী ক্যান্সার হাসপাতালের ইর্মাজেন্সির নিচতলায় হেল্প ডেস্কে!
রোগীদের কাছে এ নিয়ে প্রচারণা চালানো আর বাংলায় ফরম ফিলাপ করতে জানলেই চলবে।

** ক্যান্সার রোগীরা সারা বাংলাদেশের যে কোন জেলা উপজেলায় সমাজসেবায় আবেদন করতে পারবেন।***
অগ্রিম ধন্যবাদ
0 717151636, 01918497370
( whatsapp)

Address


1000

Alerts

Be the first to know and let us send you an email when Center for Cancer Care Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Center for Cancer Care Foundation:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share