23/11/2025
গোলাপ ভাই কিন্তুরিক বউ নাই দেইখাই বই পড়ার সুযোগ পাইছে জীবনে।
গোলাপ ভাইয়ের নজেল আসলেই একটা নারীবিদ্বেষী এডুকেশাম।
জুবায়ের
পাহাড়ী ট্রাবলার
মাঝে মাঝে নেটে বইপত্র পড়ি। কামরুজ্জামান যখন ঘুমায়, ওর পিঠের সাথে পকেটবুক ঠেক দিয়া রাখি। পড়তে সুবিধা হয়। আবার নাক ডাকলে ফিরিজ থেকে আঙুর এনে ওর নাকের মধ্যে দিয়ে রাখি। তাইলে আর আওয়াজ বাইর হয়না। পড়ার মনযোগও নষ্ট হয়না। কিন্তু আজকে সে এত ঘামাইছে, বাধ্য হয়ে বালিশে পকেটবুকটা ঠেক দিয়ে রাখছি।
পকেটবুক কি সেটা অনেকেই হয়ত বোঝেনাই। লেখা পড়ে হা করে তাকিয়ে রইছে। মনে মনে ভাবতেছে, "কিরে এটা আবার কেমন মোবাইল ! নাকি এটা কম্পিউটার?" না এটা কম্পিউটার না, মোবাইলও না। এটাকে বলে ইবুক রিডার। উন্নত বিশ্বে কেউ টাকা দিয়া বই কেনেনা। এখানে আমরা ইবুক রিডারে বই পড়ি। কোনো দুশ্চরিত্রের লোক বাসায় এসে বই চুরি করে নিয়ে যাবে সেই সুযুগ নাই। সব নারীবিদ্বেষী বই এটাতে ঢুকিয়ে রাখা যাবে। বাসা পাল্টাইলে বইয়ের বস্তা কান্ধে নিয়ে ঘুরা লাগবেনা।
শুনছি বাংলাদেশেও আজকাল পকেটবুক পাওয়া যায়। অরজিনালটা বেচে জুয়েল ভাইয়ের Multimedia Kingdom এ। আমরা যারা বড়লোক, কলের গান শুনি। তারা জুয়েল ভাইকে চিনি। সবাই চেনবেনা।
আমি এখন যেটা পড়তেছি এটাও ইনশাল্লাহ একটা নারীবিদ্বেষী বই। লেখক হুমায়ূন মুরাকামি। বইয়ের নাম Men without women ! বাংলাদেশ থেকে যারা আছো, ছোটভাইয়েরা যদি নারী ছাড়া বাঁচতে চাও, আমার দেখানো পথে আউগাও।
গোলাপ মাহবুব
সুইজারল্যান্ড প্রবাসী