Sadqah

Sadqah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadqah, Nonprofit Organization, Soari Ghat Road, Chalk Bazar, Dhaka.

05/02/2026

কেন ইসলাম বিবাহকে- যা একটি কামনাজনিত বিষয়— নৈতিক মাত্রা দিয়েছে?

স্বামী-স্ত্রীর সম্পর্ক যদি কেবল যৌনতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে তারা একে অপরের কাছে কেবল একটি উপকরণে পরিণত হয়। কিন্তু ইসলামি দৃষ্টিতে বিবাহ, স্বাভাবিক প্রবৃত্তির ওপর ভিত্তি করেও, একমাত্র কামনাজনিত বিষয় যা নৈতিক বৈশিষ্ট্য বহন করে এবং মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এটি অন্যান্য মানবীয় প্রবৃত্তির ক্ষেত্রে দেখা যায় না।

শহীদ উস্তাদ মুর্তজা মুতাহহারি (রহ.) তাঁর এক গ্রন্থে “বিবাহ বিষয়ে ইসলামের নৈতিক দৃষ্টিভঙ্গি” প্রসঙ্গে একটি প্রশ্নোত্তরমূলক আলোচনা উপস্থাপন করেছেন, যা বিশেষভাবে শিক্ষিত ও বুদ্ধিমান পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তিনি বলেন, যতক্ষণ স্বামী-স্ত্রীর সম্পর্ক কেবল কামনাজনিত, অর্থাৎ যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, ততক্ষণ স্বাভাবিকভাবেই তারা একে অপরকে কেবল একটি উপকরণ হিসেবে দেখবে। যৌন সম্পর্ক নিজেই একটি প্রাণিজ ও প্রাকৃতিক প্রবৃত্তি। যৌন তৃষ্ণা মেটানোর জন্য, নারী পুরুষের কাছে একে অপরের কাছে একটি মাত্র উপকরণে পরিণত হয়, এবং পুরুষও নারীর কাছে কেবল একটি উপকরণ হিসেবে বিবেচিত হয়।

কিন্তু দাম্পত্য সম্পর্ক, পারিবারিক কেন্দ্র ও পারিবারিক দর্শনের মূল বিষয় হলো— যৌন প্রবৃত্তির ঊর্ধ্বে এক ধরনের আত্মিক বন্ধন, যা দুই ব্যক্তির মধ্যে গড়ে ওঠে। এই বন্ধনে একে অপরের ব্যক্তিত্বকে মূল্য দেওয়া হয় এবং একে অপরের চরিত্র, মানসিকতা ও আত্মিক গুণাবলীর প্রতি শ্রদ্ধাশীল হয়। এটি সেই বন্ধন যা যৌন প্রবৃত্তির সীমার বাইরে গিয়ে সম্পর্ককে গভীরতা ও স্থায়িত্ব দেয়।

এর অর্থ হলো, স্বামী-স্ত্রী একে অপরের ব্যক্তিত্বকে ভালোবাসে, সম্মান করে এবং একে অপরের সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক বন্ধন গড়ে তোলে। এমনকি বার্ধক্যে পৌঁছে যখন যৌন প্রবৃত্তি সম্পূর্ণভাবে দুর্বল বা বিলুপ্ত হয়ে যায়, তখনও তাদের মধ্যে পারিবারিক ভালোবাসা, বিশ্বাস ও সম্পর্কের গভীরতা বজায় থাকে—বরং সময়ের সঙ্গে তা আরও গভীর ও দৃঢ় হয়।

এটাই সেই প্রথম স্তর, যেখানে মানুষ নিজকেন্দ্রিক স্বার্থ ও ব্যক্তিত্বের সীমারেখা ছাড়িয়ে গিয়ে অন্যের প্রতি দায়িত্ব ও মনোভাব গড়ে তোলে। এই স্তরেই মানব সমাজে নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তি স্থাপিত হয়।

এই কারণেই ইসলাম বিবাহকে নৈতিক মর্যাদা দিয়েছে, যদিও তা একটি কামনাজনিত বিষয়। প্রকৃতপক্ষে, প্রাকৃতিক ও কামনাভিত্তিক হওয়া সত্ত্বেও একমাত্র বিবাহই নৈতিক মাত্রা লাভ করে। এর উদাহরণ হিসেবে বলা যায়, খাদ্য গ্রহণ কখনো নৈতিক বিষয় হয়ে ওঠে না; কিন্তু বিবাহ স্বাভাবিক ও কামনাজনিত হলেও নৈতিক ও আত্মিক শিক্ষা ও বিকাশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

মানুষের কামনাজনিত প্রবৃত্তিগুলোর মধ্যে অন্যান্য যেকোনো প্রবৃত্তি পূর্ণ হলে তা মানুষের আধ্যাত্মিক ও নৈতিক অবস্থায় কোনো প্রভাব ফেলে না। কিন্তু যৌন প্রবৃত্তির পূর্ণতা, অর্থাৎ বিবাহিত সম্পর্কের মাধ্যমে যৌন আকাঙ্ক্ষার পরিপূর্ণতা মানুষের আত্মিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই ইসলামে বিবাহকে একটি সুন্নত (প্রচলিত ও প্রিয়) এবং মুস্তাহাব (পছন্দনীয়) কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে।

শহীদ উস্তাদ মুর্তজা মুতাহহারি (রহ.) বলেন, বিবাহ শুধু যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, বরং এটি মানুষের চরিত্র, নৈতিকতা, সামাজিক দায়িত্ব ও আত্মিক বিকাশকে মজবুত করে। এটি মানুষের প্রাকৃতিক প্রবৃত্তি এবং নৈতিক শিক্ষা একত্রিত করার একমাত্র মানবিক ও ইসলামী ব্যবস্থা।

সূত্র: শহীদ উস্তাদ মুর্তজা মুতাহহারি (রহ.), তালিম ও তারবিয়াত দা’র ইসলাম, পৃষ্ঠা ১৬৫–১৬৬।

30/10/2025

'পিতা-মাতার নামাজের স্মরণিকা'

পিতা-মাতার জন্য বিশেষ উপহারঃ

এমন একটি নামাজ, যা মৃত পিতা-মাতা কামনা করবেন—যেন আবার জীবিত হয়ে সন্তানের পা চুম্বন করতে পারেন!

যে ব্যক্তি এই নামাজ পড়বে,
যদি তার পিতা-মাতা বা প্রিয়জন জীবিত থাকেন, তবে তারা আল্লাহ্‌র রহমান ও রহিম সত্তার রহমতের অধীনে থাকবেন।

আর যদি তাদের মৃত্যু হয়ে থাকে, তারা আল্লাহ্‌র করুণায় ক্ষমাপ্রাপ্ত হবেন।

এই নামাজ পিতা-মাতার জন্য এমন আনন্দের কারণ হয় যে, তারা কামনা করবেন—“যেন আবার জীবিত হই এবং আমাদের সেই সৎ সন্তানের হাঁটুতে চুমু দিতে পারি।”

এই নামাজ পাঠ করলে আল্লাহ্‌র রহমতের দরজা উন্মুক্ত হয়ে যায়।

সুরা নূহ, আয়াত ২৮ এর বরকতে, যে কোনো অতিথি যদি সেই ঘরে প্রবেশ করে, সে আল্লাহ্‌র বিশেষ অনুগ্রহে ধন্য হয়।

এই নামাজ এমন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি আনে,
যে গভীর দুঃখ ও শোকের কারণে বিষণ্ণতা ও মানসিক কষ্টে ভুগছে।

পিতা-মাতার জন্য হাদিয়া নামাজ পড়ার পদ্ধতি:

এই নামাজ হল দুই রাকআত।

প্রথম রাকআত:
সুরা ফাতিহা (আল হামদ) পড়ার পর অন্য কোন সুরা পড়ার স্থলে *সুরা ইব্রাহিমের ৪১ নং আয়াতটি ১০ বার* পড়তে হবে।
আয়াতটি হলো:
*"رَبَّنَا اغْفِرْ لِی وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِینَ یَوْمَ یَقُومُ الْحِسَابُ"*
“রব্বানাগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মু'মিনিনা ইয়াউমা ইয়াক্বুমুল হিসাব।”

দ্বিতীয় রাকআত:
সুরা ফাতিহা (আল হামদ) পড়ার পর *সুরা নূহের ২৮নং আয়াত ১০ বার* পড়তে হবে।

আয়াতটি হলো:
"رَبِّ اغْفِرْ لِی وَلِوَالِدَیَّ وَلِمَن دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِینَ وَالْمُؤْمِنَاتِ"
““রব্বানাগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মু'মিনান ওয়া লিল মু'মিনিনা ওয়াল মু'মিনাত।”

নামাজের সালাম দেওয়ার পর:
নামাজের অবস্থান না ভেঙে, *সুরা ইসরা-এর ২৪নং আয়াত ১০ বার* পড়তে হবে।

আয়াতটি হলো:
"رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیَانِی صَغِیراً"
“রব্বিরহাম হুমা কামা রব্বায়ানী সগীরা।”

সূত্র: মাফাতিহুল জিনান, পৃষ্ঠা ৪০৯।

11/10/2025
11/09/2025

আজ ১৭ রবিউল আওয়াল,
ইমামতের ধারার ষষ্ঠ ইমাম, আবু হানিফার উস্তাদ, ইমাম জাফর সাদেক আ. এর শুভ জন্মদিনে সকল মুমিনিনদের জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ।

11/09/2025

আজ ১৭ই রবিউল আউয়াল, আহলে বাইত আ. এর রেওয়ায়েত মতে সকল বিশ্বের জন্য রহমত স্বরূপ মহানবী হযরত মুহাম্মাদ সা.আ. এই পৃথিবীর বুকে শুভ আগমন করেন। সকল মুমিনিনদের জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ।
🎇🎉🫶🤲
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ

04/09/2025

১০ই রবিউল আউয়াল, মাওলা মুহাম্মাদ সা.আ. এবং হযরত খাদিজাতুল কুবরা সা.আ. এর বিবাহ বার্ষিক, মুমিনিনদের জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ।

সকল মুমিনিনদের জানাই ঈদে যাহরা সা.আ. ও ইমামতের ধারার ১২ তম ইমাম, ইমাম মাহদী আ. এর অভিষেক দিবসের শুভেচ্ছা ও মুবারকবাদ। ❤️...
02/09/2025

সকল মুমিনিনদের জানাই ঈদে যাহরা সা.আ. ও ইমামতের ধারার ১২ তম ইমাম, ইমাম মাহদী আ. এর অভিষেক দিবসের শুভেচ্ছা ও মুবারকবাদ।
❤️🫶🤲❤️

আজ ১লা রবিউল আউয়াল, রাসুলুল্লাহ সা. আ. মক্কা থেকে মদীনায় হিজরতে বের হন, উনার বিছানায় সেই রাতে শায়িত ছিলেন মাওলা আলী ইবনে...
26/08/2025

আজ ১লা রবিউল আউয়াল, রাসুলুল্লাহ সা. আ. মক্কা থেকে মদীনায় হিজরতে বের হন, উনার বিছানায় সেই রাতে শায়িত ছিলেন মাওলা আলী ইবনে আবু তালেব আ.!!!

যখন শত্রুরা অস্ত্র নিয়ে বাড়ির চারপাশে অবস্থান নিয়েছিল, ইমাম আলী (আ.) বিছানায় শুয়ে ছিলেন, নিজের জীবন বিসর্জন দিয়ে নবী করিম (সা.)-কে রক্ষা করছিলেন।

তখন এই আয়াত নাজিল হয়েছিল:

﴿وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ﴾
(বাকারা: ২০৭)

“মানুষের মধ্যে এমনও আছে যে সে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের জীবন বিক্রি করে।”

সেই রাত হয়ে উঠেছিল চিরস্মরণীয় সাক্ষী ইমাম আলী (আ.)-এর বীরত্ব ও ত্যাগের, নবীর রক্ষা এবং ইসলামের আলো অব্যাহত রাখার।

22/08/2025

আজ ২৮শে সফর, মাওলা রাসুলুল্লাহ সা.আ. ও ইমাম হাসান আ. এর শাহাদাৎ দিবসে সকল মুমিনিনদের জানাই শোক ও সমবেদনা।

14/08/2025

মাওলা হুসাইন আ. এবং উনার পরিবারের সদস্য ও সাথীদের চেহলুমে সকল মুমিনিনদের জানাই শোক ও সমবেদনা।

27/07/2025

সফর মাসে প্রত্যেকদিন ১ টাকা করে হলেও সাদকাহ বের করুন। সাদকাহ বের করলে বিপদ কেটে যায়।

Address

Soari Ghat Road, Chalk Bazar
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Sadqah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sadqah:

Share